প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৪, ২০২৬, ৫:২১ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১১, ২০২৬, ১০:০৩ এ.এম
অসমাপ্ত প্রেমের গল্প

যার ডানায় নেই
কোনো ঠিকানার ছোঁয়া।
তার ওড়ায় শুধু বনের গন্ধ মাখা,
আর অচেনা নীলিমার
কাঁপা স্বপ্নের মায়া।
ভুল করে ভেবেছিলাম—
বুকের বাসাটাই হয়তো
হবে তার থামা।
কিন্তু সে যে বাতাসের পরী,
বাঁধনের ভাষা যে
তার অচেনা খেলা।
আমার নিঃশব্দ খাঁচার ভেতর
সে রেখে গেল
কয়েকটি ঝরে পড়া রোদ—
যার গায়ে এখনও লেগে আছে
অসমাপ্ত প্রেমের গন্ধ।
তারপর একদিন নিঃশব্দে
মিলিয়ে গেল ওড়নায়,
আমার আকাশে শুধু
পড়ে রইল তার ডানার
ছায়ার মতো
এক অনন্ত শূন্যতা।
আমি এখনও জানালার
ফাঁকে দাঁড়িয়ে রই
যদি কোনো ক্লান্ত পাখি,
ভুলেও আমার চোখের পাতায়
আঁকে একটুকরো আশ্রয়ের গল্প।
Copyright © 2026 কথা ভিশন. All rights reserved.