-আনজুমান আরা শিল্পী
তোমার আঙুলে আঙুল রাখতেই, পথগুলো আপন ঠিকানা খুঁজে পায়। দূরের সব ক্লান্ত যাত্রা এক নিমেষে আশ্রয়ে মিলিয়ে যায়।
তোমার পাশে হাঁটলে মনে হয়, পৃথিবীটা আর অচেনা নয় যেদিকেই চোখ ফেরাই, সেখানেই ঘর, সেখানেই তুমি।