ঢাকা ট্যাক্সবার এসোসিয়েশনের নব নির্বাচিত সাধারণ সম্পাদক এ্যাড. আশরাফ হোসেন খানকে সুহৃদ শুভাকাঙ্খিদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন অব্যাহত রয়েছে। বিপুল ভোটে বিজয়ী সাধারণ সম্পাদক নির্বাচন পরবর্তী সময়ে আনন্দঘন ও উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে ব্যস্ত সময় পাড় করছেন তিনি। এরই ধারাবাহিকতায় লায়ন অঙ্গনের এক ঝাঁক প্রিয়মুখ তাদের প্রিয় ব্যক্তিত্ব এ্যাড. আশরাফ হোসেন খানকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন। শুভেচ্ছাজ্ঞাপনকারীদের মধ্যে ছিলেন এসেফট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট সমাজ সেবক লায়ন শাহাদাত হোসেন, লায়ন জাফর ইকবাল, লায়ন শাহেদ আহমেদ, লায়ন শেখ কামাল, লায়ন মনির হোসেন, লায়ন আর্কিটেক্ট আক্তার উজ্জামান চৌধুরী প্রমূখ।
উল্লেখ্য, গত ২২ ও২৩ এপ্রিল ২০০৬ খ্রি: তারিখে ঢাকা ট্যাক্সেস বার এসোসিয়েশনের ২০২৬-২৭ সালের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে জাতীয়তাবাদী আইনজীবি ঐক্য প্যানেল (নীল প্যানেল) এর সকল সদস্য (সম্পূর্ণ) প্যানেল বিপুল ভোটে জয় লাভ করে। নির্বাচন কমিশনার জনাব মজিবুর রহমান ভূঁইয়া নব-নির্বাচিত কাযনির্বাহী কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন। সদ্য নির্বাচিত ২৩ সদস্য বিশিষ্ট এ কমিটির সভাপতি নির্বাচিত হন মো: মিজানুর রহমান (দুলাল) সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়ে বিজয়ের গৌরব অর্জন করেন আশরাফ হোসেন খান।
এ ছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে একেএম শহিদুল ইসলাম, সহ-সভাপতি পদে মো. আবুল কালাম মজুমদার, কোষাধ্যক্ষ পদে হেলাল-ই-আজম, সিনিয়র সহ সাধারণ সম্পাদক পদে মো. আরিফুর রহমান, সহ সাধারণ সম্পাদক পদে মো. জামাল উদ্দিন, লাইব্রেরি সম্পাদক পদে মো. মাসুদুর রহমান মিয়া, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. নুরুল ইসলাম সুজন, ওয়েলফেয়ার সম্পাদক পদে মো. খলিলুর রহমান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) সম্পাদক পদে মোহাম্মদ মনিরুল হক নির্বাচিত হন।
কার্যনিবাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন, মো. আবু সায়েদ (লিমন), আনোয়ার হোসেন, রুপালী আক্তার, আতিকুর রহমান, মো. আলাউদ্দিন, এফ এম আছাদ উল্যা খান(জীবন), মো. ইকবাল হোসেন, মির্জা এ রহিম, মোহাম্মদ দেলোয়ার হোসেন, মোহাম্মদ সোলেমান, মো. কেনান হাওলাদার ও মো. আবু নাছের মজুমদার মেজবাহ (পদাধিকার বলে)।