প্রিন্ট এর তারিখঃ জুন ১৪, ২০২৬, ১০:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৭, ২০২৬, ১:০০ পি.এম
আশুলিয়ায় প্রাইভেটকারে দুর্বৃত্তদের আগুন

আশুলিয়ার উলাইল এলাকায় একটি প্রাইভেটকারে আগুন লাগিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৪৫ মিনিটে ধামসোনা ইউনিয়নের উলাইল গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডের এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি। তবে দুর্বৃত্তদের ধরতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
স্থানীয় সূত্রে জানা যায়, উলাইল গ্রামের বাসিন্দা অ্যাডভোকেট মো. কায়কোবাদ হোসেন সাংবাদিকদের জানান, গভীর রাতে দুর্বৃত্তরা তার বাসার সামনে রাখা তার প্রাইভেটকারে আগুন লাগিয়ে দ্রুত পালিয়ে যায়।
খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আল আমিন খানের নেতৃত্বে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় স্থানীয় জনগণও আগুন নেভাতে সহযোগিতা করেন।
প্রাইভেটকারটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্র-গ ৩৭/৩৩০২ বলে জানা গেছে।
Copyright © 2026 কথা ভিশন. All rights reserved.