বিশ্বভ্রম্মান্ডের প্রতিটি জীবের মৃত্যু হয় । কিন্তু ছবির মৃত্যু নেই । ছবি বেঁচে থাকে অনন্তকাল । ছবির ভাষা আছে। ছবি কথা বলে। ছবির ক্ষমতা অসীম। একটি ছবি পুরো জগতকে বদলে দিতে পারে। একটি ছবি মানুষের জীবনের উত্থান ঘটাতে পারে আবার একটি ছবি একজন মানুষের জীবনে চরম অধ:পতনও ডেকে পারে। আপনারই এক সময়ের একটি খুব শখের ছবি আপনাকে করে দিতে পারে আজীবন কারাবাসী কিংবা দেশান্তরী। একটি ছবি একজন মানুষকে করে দিতে পারে মৃত্যুর মুখোমুখী। একটি ছবি দিতে পারে নতুন একটি জীবনের সন্ধান। একটি ছবি আপনাকে এনে দিতে পারে বিশ্বখ্যাতি। তাইতো বলা হয় ছবির ক্ষমতা অসীম। একটি ছবি আপনাকে করে তুলতে পারে আলোচিত কিংবা সমালোচিত। তাই ছবি তুলতে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করতে অবশ্যই সতর্কতা অবলম্বল করতে হবে। মনে রাখতে হবে ছবি মানে শুধু আনন্দ নয়, ছবির মানে হতে পারে বিড়ম্বনা।