
ঢাকা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হয়েছেন ঢাকা জেলা জাতীয়তাবাদী যুবদলের সভাপতি ইয়াছিন ফেরদৌস মোরাদ।
রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব খোন্দকার ফরহাদ আহমদ স্বাক্ষরিত ‘জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ৩ দ্বারা জেলা পরিষদ আইন, ২০০০-এ সন্নিবেশিত ধারা ৮২ ক (১) মোতাবেক পূর্ণ মেয়াদের জন্য ইয়াছিন ফেরদৌস মোরাদকে ঢাকা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিযুক্ত করা হয়।ধামরাইয়ের কৃতি সন্তান এই মোরাদ উপজেলার কালামপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। মির্জা মো: ইয়ার হোসেন এবং আলেয়া বেগম যাথাক্রমে সদ্য নিয়োগপ্রাপ্ত প্রশাসক ইয়াছিন ফেরদৌস মোরাদের গর্বিত পিতা ও মাতা।
প্রতিটি জেলা পরিষদের প্রশাসকের পদই অত্যন্ত সম্মানজনক ও গুরুত্বপূর্ণ হলেও গুরুত্ব , সম্মান ও গৌরবের দিক থেকে ঢাকা জেলা অবশ্যই আলাদা। কারণ এটি রাজধানী জেলা।
ঢাকা জেলা পরিষদের প্রশাসক হিসেবে ইয়াছিন ফেরদৌস মোরাদের নিয়োগ প্রাপ্তির খবর মূহুর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে। নেতাকর্মী সহ সর্বশ্রেণি পেশার মানুষের মধ্যে উঠে আনন্দ উল্লাসের ঝড়। পড়ে মিষ্টি বিতরণের হিড়িক। নানা ধরণের আতশ বাজির ঝলমলে আলোয় আলোকিত হয়ে উঠে সন্ধ্যার আকাশ। ব্যাপক আনন্দ উল্লাস আর বাজির আওয়াজে মুখরিত হয়ে উঠে চার দিক। নিয়োগ প্রাপ্তির পরপরই শুরু হয় নেতাকর্মী, সুহৃদ শুভাকাঙ্খি সহ সর্ব শ্রেণি পেশার মানুষের ফুলের অভিনন্দন জ্ঞাপনের পালা। এখনও অব্যাহতে আছে রাজপথের লড়াকু সৈনিক সদ্য নিযুক্ত এই প্রশাসককে বিভিন্ন মহলের অভিনন্দন জ্ঞাপন। মাঠ চষে বেড়ানো তারুণ্য উদ্দীপ্ত এই রাজনীতিক এর কাছে এলাকা বাসীর প্রত্যাশার যেন শেষ নেই। তিনিও জনতার সেই প্রত্যাশা পূরণের অবারিত প্রত্যয়কে অন্তরে ধারণ করে সকলের সাথে বুকে বুক হাতে হাত মিলাচ্ছেন তিনি।
সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি প্রথমেই পরম করুণায় আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া আদায় করেন। প্রশাসক সিহেবে নিয়োগ করায় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান সহ সকল নেতৃবৃন্দ এবং জনগনের প্রতি কতজ্ঞতা প্রকাশ করেন। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তাঁর প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শকে অন্তরে ধারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৩১ দফার আলোকে তাঁর নির্দেশনায় সর্বশ্রেণিপেশার মানুষের সহযোগিতায় ঢাকা জেলাকে একটি অনন্য আধুনিক জেলায় উন্নীত করার আশা প্রকাশ করেন। প্রতিটি উন্নয়ন কর্মকান্ডে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। সকলের সহযোগিতায় তিনি ঢাকা জেলাকে মাদক সন্ত্রাস মুুক্ত করার আশা প্রকাশ করেন। সর্বোপরি তিনি সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, মরহুম আরাফাত রহমান কোকোর আত্মার শান্তি কামনা করেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য সকলের কাছে দোয়া চান।