প্রিন্ট এর তারিখঃ জুন ১৪, ২০২৬, ১:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৪, ২০২৬, ৫:০০ এ.এম
ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে গলা কেটে হত্যা

ঢাকার ধামরাই পৌরসভার পশ্চিম লাকুরিয়াপাড়ায় নাহিদা আক্তার (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে গলা কেটে ও কপালে আঘাত করে হত্যা করা হয়েছে। এই সময় তার সাথে থাকা স্বর্ণের কানের দোল ও গলার লকেট নিয়ে গেছে।
বৃহস্পতিবার (২৩এপ্রিল) বেলা ৬টার দিকে ধামরাই পৌরশহরের পশ্চিম লাকুরিয়াপাড়ার মোঃ সাব্বির হোসেনের বাড়ীতে মর্মান্তিক এ ঘটনাটি ঘটে। এই ঘটনায় ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজমুল হুদা খান ও ওসি তদন্ত মোঃ শহীদুল ইসলাম ঘটনা স্থল পরিদর্শন করেছেন।
নিহত নাহিদা আক্তার ধামরাই পৌরশহরের পশ্চিম লাকুরিয়াপাড়া এলাকার মোঃ নুর হোসেনের মেয়ে। নাহিদা সাব্বির হোসেনের বাড়ীতে ভাড়া থেকে সেন্ট্রাল স্কুলে পড়া শোনা করত। সে ধামরাই সেন্ট্রাল স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছিল। নাহিদা নানীর সাথে সাব্বিরের ৫ম তলা বাড়ীর নিচ তলা একটি ফ্ল্যাট নিয়ে একই ঘরে থেকে পড়াশোনা করতেন।
নানী দেলোয়ারা বেগম বলেন, নাহিদার মা লিজা বিদেশ থাকায় নাহিদা আমার সাথে সাব্বির হোসেনের বাড়ীতে ভাড়া থাকি। আজ বিকেল সাড়ে ৪টার সময় নাহিদাকে ঘরে রেখে দুধ আনতে বাহিরে যাই। অনুমান এক থেকে দেড় ঘন্টা পর বাসায় এসে দেখি ঘরের দরজা খোলা এবং নাহিদা রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছে৷ এই সময় আমি চিৎকার করলে আশেপাশের লোকজন দৌড়ে আসে। নাহিদাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে।
এই বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান সাংবাদিকদের জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করি। লাশের গলা কাটা ও কপালে আঘাতের চিহ্ন পাওয়া। নাহিদার আক্তারের মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি৷ পুলিশ মৃত্যুর সঠিক কারণ উদঘাটনের জন্য তদন্ত করছে এবং অপরাধীদের সনাক্তকরণে কাজ করছে।
Copyright © 2026 কথা ভিশন. All rights reserved.