![]()
‘দক্ষতা বাড়াও ভবিষ্যৎ গড়ো’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার ধামরাইয়ে জব ফেয়ার/চাকরির মেলার আয়োজন করা হয়। পি কে এস এফ এবং বিশ্বব্যাংকের কারিগরি ও আর্থিক সহায়তায় বেসরকারী সামাজিক উন্নয়ন সংস্থা সোসাইটি ফর ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভস (এসডিআই) শনিবার (২০ জুন) উপজেলার সূতিপাড়া এসডিআই এফটিসি প্রাঙ্গনে সকাল-সন্ধ্যা এ মেলার আয়োজন করে। এসডিআই বাংলাদেশ, একেএইচ ইকো এ্যাপারেল, মিম ইঞ্চিনিয়ারিং ওয়ার্কসপ সহ ১৫টি নিয়োগদানকারী প্রতিষ্ঠান এ মেলায় অংশ গ্রহণ করে। এ ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান তাদের প্রস্তুকৃত পণ্য প্রদর্শনী ও বিক্রয়ের জন্য বসে বেশকিছু স্টল। ৩৮৯ জন চাকরী প্রার্থী এ মেলায় চাকরীর জন্য আবেদন করে। সরাসরি মৌখিক পরীক্ষার মাধ্যমে ৯৪ জন বেকারকে নারীপুরুষ চাকরী পান।
ঐ দিন সকাল ১০ টার দিকে পায়রা উড়িয়ে, বেলুন ছেড়ে, কেক ও ফিতা কেটে মেলা উদ্বোধন করেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল মামুন।

বিকেলে মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ ইয়াছিন ফেরদৌস মুরাদ ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রিদুয়ান আহমেদ রাফি, ধামরাই থানার ওসি তদন্ত মোহাম্মদ সহিদুল ইসলাম, পি কে এস এফ এর রেইজ প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার বিল্লাল হোসেন, সাবেক অধ্যক্ষ এম এ জলিল প্রমূখ। এ ছড়াও দিনব্যাপী এ আয়োজনে উপস্থিত ছিলেন সিনিয়র পরিচালক মো: অহিদ উল্লাহ, মো: কামরুজ্জামান, সোহেলিয়া নাজনীন হক; সহকারী পরিচালক মো: ইসমাইল হোসেন, মো: আশরাফ হোসেন; আঞ্চলিক ব্যবস্থাপক মো: হারুন অর রশীদ, জোনাল ম্যানেজার অভিজিৎ দেবনাথ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংস্থা এস ডি আই এর নির্বাহী পরিচালক সামছুল হক।