ঢাকা -২০ (ধামরাই) আসনের এমপি আলহাজ্ব তমিজ উদ্দিনের নেতৃত্বে গড়ে উঠবে আধুনিক ‘উপজেলা ধামরাই’ এবং আধুনিক ‘পৌরসভা ধামরাই ’এমন প্রত্যাশা নিয়ে ধামরাই পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আশীকুজ্জামান স্বপন ঈদশুভেচ্ছা জানিয়েছেন ধামরাই পৌরবাসী সহ উপজেলার সর্বস্তরের মানুষজনকে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও সফলতা সর্বোপরী বিএনপির সুন্দর আগামী কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন।