ধামরাইয়ের কালামপুর বেগম রোকেয়া বিদ্যাপীঠের পঞ্চম শ্রেনীর ছাত্র আব্দুল্লাহ আল সিয়াম। সে চতুর্থ শ্রেনীতে বৃত্তি পেয়েছে। সিয়ামের বাবা দৈনিক সমকালের সাংবাদিক মোকলেছুর রহমান ও মাতা গৃহিনী সুমি আক্তার।
২০২৫ সালের ডিসেম্বর মাসে ধামরাই উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন থেকে বৃত্তি পরীক্ষায় সে অংশ নেয়। গতকাল মঙ্গলবার এসোসিয়েশন এই বৃত্তি পরীক্ষার ফল ঘোষণা করে। এতে সিয়াম সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। সে সকলের দোয়া প্রার্থী।
সিয়াম জানায়, আল্লাহর সাহায্য ছাড়া এ অর্জন সম্ভব ছিলো না। এই সাফল্যের পেছনে শিক্ষকদের পাশাপাশি সবচেয়ে বড় ভূমিকা তার মায়ের। বড় হয়ে সে মানুষের কল্যানে যাতে কাজ করতে পারে সেজন্য সবার কাছে দোয়া চেয়েছে।