ঢাকার ধামরাইয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোসহ সকল গুম, খুন হওয়া ব্যাক্তিদের আত্মার মাগফেরাত কামনায় এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
শুক্রবার (১৩মার্চ) বিকালে ধামরাই উপজেলার সূতিপাড়া ইউনিয়নের কালামপুর নিজ বাড়ীতে আয়োজিত অনুষ্ঠানে আলোচনা সভাও অনুষ্ঠিত হয়। পরে রোযার ফজিলত সর্ম্পকে বয়ান করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা জুলহাস।
ঢাকা জেলা যুবদলের সভাপতি মোঃ ইয়াসিন ফেরদৌস মুরাদ এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ধামরাই উপজেলা বিএনপির সভাপতি, ঢাকা-২০ ধামরাই আসনের এমপি আলহাজ তমিজ উদ্দিন, ভোলা থেকে নির্বাচিত সংসদ সদস্য মোঃ নুরুল ইসলাম, মানিকগঞ্জ বিএনপির সাধারণ সম্পাদক ও নির্বাচিত সংসদ সদস্য এস এম জিন্নাহ কবির, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি রেজাউল করিম পল,যুবদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, যুবদলের কেন্দ্রীয় সংসদদের সাবেক সহ-সভাপতি তরুণ জামান লিটন, কুমিল্লা উত্তর জেলার যুবদলের সাধারণ সম্পাদক তারেক মুন্সি, ঢাকা মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ রাশেদ, স্থানীয় ইউপি চেয়ারম্যান ধামরাই উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রমিজুর রহমান চৌধুরী রোমা, যুবদল নেতা ইবাদুল হক জাহিদ, ইশতিয়াক আহমেদ ফারুক, ধামরাই থানা ইটভাটা মালিক সমিতির আহবায়ক বিএনপি নেতা জালাল উদ্দিন সহ উল্লেখযোগ্য আরও অনেক নেতাকর্মী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।