ধামরাইয়ে কৃষকদের নিয়ে দিনব্যাপী পার্টনার কংগ্রেস সভা
ঢাকার ধামরাইয়ে কৃষিকাজে উৎপাদ বৃদ্ধি ও কৃষকদের সচেতনতা মূলক প্রশিক্ষণ কর্মশালা পার্টনার কংগ্রেস সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১৯মে) সকাল ১১টা থেকে দিনব্যাপী প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রামের আওতায় ধামরাই উপজেলা হল রোমে পার্টনার কংগ্রেস ২০২৬ সভা অনুষ্ঠিত হয়।
ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর সভাপতিত্বে পার্টনার কংগ্রেস এর উদ্ধোধন করেন ঢাকা-২০ ধামরাই আসনের এমপি মোঃ তমিজ উদ্দিন।
ধামরাই উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ মোঃ আরিফুর রহমান স্বাগত বক্তব্যর মাধ্যমে দিনব্যাপী কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সৈয়দ তানভীর আহমেদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ মোঃ শরিফুল ইসলাম, ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ রিদওয়ান আহমেদ রাফি, উপজেলা মৎস কর্মকর্তা নাজনীন নাহারসহ উপজেলার কৃষকরা উপস্থিত ছিলেন।
এই সময় বক্তরা কৃষি উৎপাদনে কীটনাশক ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ দেন। ভেজাল মুক্ত ফল সরাবরাহসহ পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করণ। এছাড়া গ্রামীণ উদ্যােক্তা তৈরির মাধ্যমে দেশের সার্বিক উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে বলে জানান তারা।