সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
শেহবাজ শরিফের ঘোষণা: ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি স্বাক্ষর হতে যাচ্ছে জেনেভায় জমি বিক্রি নিয়ে বিরোধ, বাবাকে হত্যা করে জঙ্গলে ফেলে দেন ছেলে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল চ্যালেঞ্জ করে রিট বেনজীর প্রত্যর্পণে আইনি জটিলতা, সামনে কী পথ? আদ্-দ্বীন হাসপাতাল বন্ধ, তবে মেডিকেল কলেজ চালু থাকবে : স্বাস্থ্যমন্ত্রী দিল্লিতে প্রবেশে বাধা, সফর বাতিল করে দেশে ফিরলেন জাহেদ উর রহমান ক্ষেপণাস্ত্র ইস্যু আলোচনার বাইরে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতায় নতুন মোড় জ্যোতিষ বিশ্লেষণে ১৫ জুনের বিশ্বকাপ ম্যাচে সম্ভাবনার ইঙ্গিত দেশ-জাতির স্বার্থে নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি : ডা. শফিকুর রোলেক্সের বিলাসবহুল ঘড়ি উপহার পেয়ে চমকে গেলেন শাকিব খান মে মাসে ৬৭৬ দুর্ঘটনা, নিহত ৬৭১: মে মাসে বিপর্যয়ের পরিসংখ্যান প্রকাশ দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম ১০ জুলাই মুক্তি পাচ্ছে জয়ার ‘অর্ধাঙ্গিনী’র সিক্যুয়াল বড় আকারেরও বাজেট বাস্তবায়নযোগ্য: এফবিসিসিআই আর্জেন্টিনা–ব্রাজিল সমর্থকদের রঙিন র‍্যালিতে ফুটবল উন্মাদনায় কাঁপল নীলফামারী সাভারে পেশাদার ৩মাদক কারবারি গ্রেপ্তার শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক মোরেলগঞ্জে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ মানববন্ধন মোরেলগঞ্জে ১০ লাখ নকল সিগারেটসহ চোরাই মালামাল ও যন্ত্রাংশ উদ্ধার ধামরাইয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
Notice :

শ্রমজীবী মানুষের মর্যাদা বৃদ্ধি পাবে: শ্রমিক সমাবেশে এমপি আব্দুল আলীম

শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে শ্রমীক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শ্রমিক সমাবেশের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম বলেছেন, সম্পূর্ণ ইসলামীক অর্থনৈতিক ব্যবস্থায় (যাকাত ভিত্তিক) রাষ্ট্র পরিচালিত হলে শ্রমজীবী খেটেখাওয়া মানুষ বেশী লাভবান হবেন। তাদের অধিকার ও মর্যাদা বৃদ্ধি পাবে। সে ক্ষেত্রে মানুষের রচিত ব্যবস্থায় রাষ্ট্র পরিচালিত নয়। যদি ইসলামী সমাজ ও রাষ্ট্র ব্যবস্থায় প্রতিষ্ঠিত হয়, তা হলে ইসলামীক আর্দশক ভিত্তিক অর্থনীতিতে যাকাত, ভিত্তিক পরিচালিত হবে সকল অর্থনৈতিক রাষ্ট্র ব্যবস্থা। থাকবে না ধনি গরিবের ভেদাভেদ। মালিক ও শ্রমীকের ভাতৃত্ব বন্ধন আরও দৃঢ় হবে।

শুক্রবার বিকেল ৪টায় মডেল মসজিদ অডিটোরিয়ামে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মোরেলগঞ্জ পৌর শাখার আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবসে বিশেষ অতিথির বক্তৃতা করেন বিশিষ্ট ইসলামী আলোচক ও শিক্ষাবিদ অধ্যাপক শহিদুল ইসলাম।শ্রমিক কল্যাণ ফেডারেশনের পৌর সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে বিশেষ অতিথির আলোচনা করেন উপজেলা জামায়াত ইসলামীর আমির মাওলানা শাহাদাৎ হোসাইন, নায়েবে আমির মাষ্টার মনিরুজ্জামান, পৌর জামায়াত ইসলামীর আমির রফিকুল ইসলাম। অন্যান্যের মধ্যে আলোচনা করেন শ্রমীক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান, অধ্যাপক সবির আহম্মেদ প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *