শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
ধামরাইয়ে ১০ চাকা ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু ধামরাইয়ে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা কুড়িগ্রামে সাঁড়াশি অভিযানে ১৭৪টি ‘চায়না দুয়ারি’ ও ৫২টি কারেন্ট জাল ভস্মীভূত আনসার সদস্যদের সাহসিকতায় বড় ধরনের চুরি নস্যাৎ, আটক ৩ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার, চট্টগ্রামে স্বস্তির বার্তা জুলাই আন্দোলন জাতীয় ঐক্যের ফল : সেতুমন্ত্রী গাজীপুরে একের পর এক শিল্পকারখানার উৎপাদন বন্ধ বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের কারাদণ্ড ক্যান্টন ফেয়ার উপলক্ষে বাংলাদেশিদের জন্য ভিসা আবেদন সহজ করল চীনা দূতাবাস শাহজালাল বিমানবন্দরে বিদেশি এয়ারলাইন্সের অতিরিক্ত ফ্লাইট সাময়িক স্থগিত জ্বালানি নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত নতুন শিল্পে গ্যাস সংযোগ নয়: তথ্য উপদেষ্টা সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নৌবাহিনী প্রধান ববিতার জন্মদিনে ‘ববিতা সমগ্র’, এক ফ্রেমে রুনা লায়লা, শাকিব খানসহ ১২ তারকা মেয়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ, এমপি গোলাম রসুলের বাড়ি ঘিরে বিক্ষোভ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তে তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের ‘তারা গণতান্ত্রিক দল কি না, তারাই ঠিক করুক’ : মির্জা ফখরুল ছয় মাসে ১৭৭ গণমাধ্যমে ৬৮১টি ভুল তথ্য শনাক্ত, প্রকাশ্যে রিউমর স্ক্যানারের প্রতিবেদন মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়নে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে উচ্চপর্যায়ের বৈঠক
Notice :

প্রবীনদের অনুপ্রেরণায় সমাজ পরিবর্তনের প্রত্যয়ে ধামরাইয়ে সঙ্ঘবন্ধ যুবসমাজ, ফরিংগা সবুজ বাংলা যুব সংঘের যাত্রা শুরু

কথাভিশন রিপোর্ট

ঢাকার ধামরাইয়ে রোয়াইল ইউনিয়নের ফরিংগা এলাকায় ৭১ বছর বয়সী সাবেক ইউপি সদস্য মো. দেলুয়ার হোসেন, প্রকৌশলী রফিকুল ইসলাম সহ এলাকার প্রবীনদের উৎসাহ ও অনুপ্রেরণায় সমাজকে বদলে দেয়ার প্রত্যয়ে ঐ এলাকার যুবসমাজ সংঘবদ্ধ হয়েছে। একতা-শান্তি- প্রগতি এই প্রতিপাদ্যকে বদ্ধমূল করে তারা গড়ে তুলেছে ফরিংগা সবুজ বাংলা ‍যুব সংঘ। গত ২০ ফেব্রুয়ারী ২০২৬ খ্রি: তারিখে তাদের এই সংগঠণটি যাত্রা শুরু করে। মো. আনোয়ার হোসেনকে সভাপতি, মো. ইউসূফ আলীকে সহসভাপতি, মো. মিজানুর রহমানকে সংগঠণটির সভাপতি করা হয়। এ ছাড়াও নাজিম উদ্দিন রাজীব, শাহীনুর ইসলামকে যথাক্রমে সহ-সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক করা হয়। মো. শামীম মিয়া ও রিপন মাহমুদকে করা হয়েছে যথাক্রমে সদস্য সচিব ও কোষাধ্যক্ষ। এ ছাড়া মো. ওবায়দুল হোসেন, মো. জাহিদুল ইসলাম, আশরাফুল ইসলাম, বেলায়েত হোসেন, শরিফুল ইসলামকে করা হয়েছে যথাক্রমে ক্রিড়া, ধর্ম, প্রচার, সাংস্কৃতিক, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক করা হয়েছে।

সমাজ সেবামূলক কাজের মধ্য দিয়ে এ খানকার এ যুব সংগঠনটি  যাত্রা শুরু করেছে। ৭১ বছর বয়সী মো. দেলোয়ার হোসেন জানান, মোবাইল ও মাদকাসক্তি থেকে যুব সমাজকে দূরে সরিয়ে আনতে অন্যান্যদের সংগে নিয়ে আমি উদ্যোগ নিয়েছি। মাদক প্রতিরোধ, বাল্য বিবাহ প্রতিরোধ, সামাজিক শান্তি ও শৃঙ্খলা রক্ষা ও সমাজ সেবামূলক কাজ তারা করছে। এই যুবসমাজকে একত্রিত করে একটি শান্তিপূণ সমাজ গঠণ করে আমরা দৃষ্টান্ত স্থাপন করতে চাই। আমরা আপনাদের সকলের সহযোগিতা চাই।

চলুন উপরের ভিডিওতে আমরা জেনে নেই এই এলাকার যুবসমাজ কি ধরণের কাজ করছে এবং তাদের ভবিষ্যৎ প্রত্যাশা কি?


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *