বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
ধামরাইয়ে ১০ চাকা ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু ধামরাইয়ে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা কুড়িগ্রামে সাঁড়াশি অভিযানে ১৭৪টি ‘চায়না দুয়ারি’ ও ৫২টি কারেন্ট জাল ভস্মীভূত আনসার সদস্যদের সাহসিকতায় বড় ধরনের চুরি নস্যাৎ, আটক ৩ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার, চট্টগ্রামে স্বস্তির বার্তা জুলাই আন্দোলন জাতীয় ঐক্যের ফল : সেতুমন্ত্রী গাজীপুরে একের পর এক শিল্পকারখানার উৎপাদন বন্ধ বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের কারাদণ্ড ক্যান্টন ফেয়ার উপলক্ষে বাংলাদেশিদের জন্য ভিসা আবেদন সহজ করল চীনা দূতাবাস শাহজালাল বিমানবন্দরে বিদেশি এয়ারলাইন্সের অতিরিক্ত ফ্লাইট সাময়িক স্থগিত জ্বালানি নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত নতুন শিল্পে গ্যাস সংযোগ নয়: তথ্য উপদেষ্টা সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নৌবাহিনী প্রধান ববিতার জন্মদিনে ‘ববিতা সমগ্র’, এক ফ্রেমে রুনা লায়লা, শাকিব খানসহ ১২ তারকা মেয়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ, এমপি গোলাম রসুলের বাড়ি ঘিরে বিক্ষোভ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তে তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের ‘তারা গণতান্ত্রিক দল কি না, তারাই ঠিক করুক’ : মির্জা ফখরুল ছয় মাসে ১৭৭ গণমাধ্যমে ৬৮১টি ভুল তথ্য শনাক্ত, প্রকাশ্যে রিউমর স্ক্যানারের প্রতিবেদন মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়নে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে উচ্চপর্যায়ের বৈঠক
Notice :

ধামরাইয়ে ১০ চাকা ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

মো: আব্দুর রউফ, ধামরাই, ঢাকা
ছবি: সংগৃহীত

ঢাকার ধামরাইয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু, আহত একজনকে হাসপাতালে ভর্তি। বুধবার (২৯জুলাই) ধামরাই সদর ইউনিয়নের শরীফবাগ ব্রিজের ঢালে এমন দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের লাড়ুয়াকুন্ড গ্রামের মোঃ রুবেল এর ছেলে রনি, (১৩), একই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মোঃ মাইন (১৬) আহত ব্যাক্তি মোঃ আতাউল্লাহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, নবীনগর থেকে দ্রুতগামী একটি দশ চাকার ট্রাক কালিয়াকৈর যাওয়ার সময় শরীফবাগ ব্রিজের উত্তর পাশের ঢালে পৌছালে একটি মোটরসাইকেলের পিছনদিক থেকে সজুরে ধাক্কা দিলে মোটরসাইকেলে থাকা তিন ব্যাক্তি ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে একজনের মুত্যু হয়। বাকী দুইজনকে ধামরাই সরকারী হাসপাতালে নেওয়ার পথে আরেক জনের মুত্যু হয়। আহত একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এই ঘটনায় ঘাতক ট্রাক ও ড্রাইভারকে আটক করতে পারে নাই এলাকাবাসী।

এই বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ নান্নু মন্ডল বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি। পরে ধামরাই সরকারী হাসপাতালে গিয়ে জানতে পারি স্বজনরা লাশ নিয়ে বাড়ী চলে গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *