বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের কারাদণ্ড ক্যান্টন ফেয়ার উপলক্ষে বাংলাদেশিদের জন্য ভিসা আবেদন সহজ করল চীনা দূতাবাস শাহজালাল বিমানবন্দরে বিদেশি এয়ারলাইন্সের অতিরিক্ত ফ্লাইট সাময়িক স্থগিত জ্বালানি নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত নতুন শিল্পে গ্যাস সংযোগ নয়: তথ্য উপদেষ্টা সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নৌবাহিনী প্রধান ববিতার জন্মদিনে ‘ববিতা সমগ্র’, এক ফ্রেমে রুনা লায়লা, শাকিব খানসহ ১২ তারকা মেয়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ, এমপি গোলাম রসুলের বাড়ি ঘিরে বিক্ষোভ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তে তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের ‘তারা গণতান্ত্রিক দল কি না, তারাই ঠিক করুক’ : মির্জা ফখরুল ছয় মাসে ১৭৭ গণমাধ্যমে ৬৮১টি ভুল তথ্য শনাক্ত, প্রকাশ্যে রিউমর স্ক্যানারের প্রতিবেদন মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়নে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে উচ্চপর্যায়ের বৈঠক হরমুজ প্রণালিতে ছয় জাহাজের গতিরোধ করল ইরান বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের পাশে স্বপ্ন, বিতরণ করা হলো জরুরি খাদ্য সহায়তা ঢাকা দক্ষিণে চমক সাদিক কায়েমকে এগিয়ে রাখল জামায়াত মোরেলগঞ্জ হাসপাতালে ২৯ লাখ টাকার ওষুধ মেয়াদোত্তীর্ণের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীর পরে বিভাগীয় পরিচালকের পরিদর্শন মোরেলগঞ্জ ফাউন্ডেশন ঢাকা এর নব নির্বাচিত সাধারণ সম্পাদক সোহাগ রাইটার্স’ ওয়েব বাংলাদেশ সাহিত্য পুরস্কার পেলেন আতাউল হক সিদ্দিকী ও শিশির চাকমা ক্রসফায়ারে’ কাউন্সিলর একরাম হত্যা:শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন নতুন স্বপ্ন নিয়ে ঢাকায়, দেড় মাসেই নিভে গেল নবদম্পতিসহ তিনটি প্রাণ
Notice :

হজ্জ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন ব্যবস্থার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

বিদেশগামী কর্মীদের জরুরি আবাসন সুবিধা নিশ্চিত করতে রাজধানীর আশকোনাস্থ হজ্জ ক্যাম্পে ১০০ শয্যার পৃথক আবাসন ব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

রোববার (২৬ জুলাই) সকালে হজ্জ ক্যাম্প পরিদর্শনকালে তিনি এ ঘোষণা দেন।

মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা এবং ধর্মমন্ত্রীর প্রস্তাবের আলোকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি বলেন, বর্তমানে মন্ত্রণালয়ের পরিচালিত ওয়েজ আর্নার্স সেন্টারে ৪৯ জন প্রবাসীর থাকার ব্যবস্থা রয়েছে। তবে আকস্মিক ফ্লাইট বাতিল, বিলম্ব কিংবা অন্য কোনো জরুরি পরিস্থিতিতে বিমানবন্দরে আটকে পড়া প্রবাসীদের দুর্ভোগ কমাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে হজ্জ ক্যাম্পে অতিরিক্ত ১০০ শয্যার আবাসন চালু করা হবে।

নতুন আবাসন ব্যবস্থায় পুরুষদের জন্য ৫০টি এবং নারীদের জন্য পৃথক ৫০টি শয্যা থাকবে। প্রকল্পটির সম্পূর্ণ অর্থায়ন করবে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড।

আরিফুল হক চৌধুরী বলেন, বর্তমান সরকার প্রবাসীবান্ধব নীতিতে অঙ্গীকারবদ্ধ। যুদ্ধ, বৈরী আবহাওয়া বা অন্যান্য কারণে ফ্লাইট বিলম্ব কিংবা বাতিল হলে প্রবাসীরা প্রায়ই আবাসন সংকটে পড়েন। নতুন এই উদ্যোগ তাদের সাময়িক ভোগান্তি উল্লেখযোগ্যভাবে কমাবে।

পরিদর্শনকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ এবং হজ্জ ক্যাম্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

#প্রবাসী #হজ্জ_ক্যাম্প #প্রবাসী_কল্যাণ_মন্ত্রণালয় #আরিফুল_হক_চৌধুরী #ওয়েজ_আর্নার্স_কল্যাণ_বোর্ড #বিদেশগামী_কর্মী #শাহজালাল_বিমানবন্দর #বাংলাদেশ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *