বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
ধামরাইয়ে ১০ চাকা ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু ধামরাইয়ে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা কুড়িগ্রামে সাঁড়াশি অভিযানে ১৭৪টি ‘চায়না দুয়ারি’ ও ৫২টি কারেন্ট জাল ভস্মীভূত আনসার সদস্যদের সাহসিকতায় বড় ধরনের চুরি নস্যাৎ, আটক ৩ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার, চট্টগ্রামে স্বস্তির বার্তা জুলাই আন্দোলন জাতীয় ঐক্যের ফল : সেতুমন্ত্রী গাজীপুরে একের পর এক শিল্পকারখানার উৎপাদন বন্ধ বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের কারাদণ্ড ক্যান্টন ফেয়ার উপলক্ষে বাংলাদেশিদের জন্য ভিসা আবেদন সহজ করল চীনা দূতাবাস শাহজালাল বিমানবন্দরে বিদেশি এয়ারলাইন্সের অতিরিক্ত ফ্লাইট সাময়িক স্থগিত জ্বালানি নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত নতুন শিল্পে গ্যাস সংযোগ নয়: তথ্য উপদেষ্টা সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নৌবাহিনী প্রধান ববিতার জন্মদিনে ‘ববিতা সমগ্র’, এক ফ্রেমে রুনা লায়লা, শাকিব খানসহ ১২ তারকা মেয়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ, এমপি গোলাম রসুলের বাড়ি ঘিরে বিক্ষোভ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তে তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের ‘তারা গণতান্ত্রিক দল কি না, তারাই ঠিক করুক’ : মির্জা ফখরুল ছয় মাসে ১৭৭ গণমাধ্যমে ৬৮১টি ভুল তথ্য শনাক্ত, প্রকাশ্যে রিউমর স্ক্যানারের প্রতিবেদন মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়নে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে উচ্চপর্যায়ের বৈঠক
Notice :

মোরেলগঞ্জ হাসপাতালে ২৯ লাখ টাকার ওষুধ মেয়াদোত্তীর্ণের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীর পরে বিভাগীয় পরিচালকের পরিদর্শন

শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধি
ছবি: সংগৃহীত

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শনের পরদিন হাসপাতালটি পরিদর্শন করেন স্বাস্থ্য বিভাগের খুলনা বিভাগীয় পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন। রবিবার (২৬ জুলাই) বেলা ১২টার দিকে তিনি হাসপাতাল পরিদর্শন করেন। এর আগেরদিন শনিবার বেলা সাড়ে ১০টার দিকে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন (বকুল) আকস্মিকভাবে পরিদর্শন করেন। এসময় মন্ত্রী লাখ লাখ টাকার ওষুধ পরিত্যাক্তসহ নানা অসংগতি দেখে খুলনা বিভাগীয় পরিচালককে সরেজমিনে দেখে ব্যবস্থা নেওয়ার জন্য মোবাইল ফোনে নির্দেশ দিয়েছিলেন।

হাসপাতাল পরিদর্শন শেষে বিভাগীয় পরিচালক ডা. শেখ মো: মোশাররফ হোসেন বলেন, প্রধানমন্ত্রী ও স্বাস্থ্য মন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এ হাসপাতালটি তিনি পরিদর্শন করছেন।

পরির্দশন শেষে বিভাগীয় পরিচালক হাসপাতালের পরিত্যাক্ত ভবনে থাকা মেয়াদোত্তীর্ণ ওষুধ নির্দিষ্ট সময়ে অপসারণ না করার কারণ জানতে চেয়ে তৎকালিন কর্মকর্তাদেরকে বাগেরহাট জেলা সিভিল সার্জনকে চিঠি করার জন্য বলেন।

তিনি হাসপাতালের মহিলা ও পুরুষ ওয়ার্ডে রোগীদের সেবার গুনগত মান, খাবারের মান, ওষুধপত্র ঠিকমত রোগীরা পাচ্ছেন কিনা এসব বিষয়ে ভর্তি থাকা রোগীদের কাছে গিয়ে খোঁজ খবর নেন।

বিভাগীয় পরিচালক মো: মোশাররফ হোসেন হাসপাতালের পরিত্যাক্ত ভবনে থাকা প্রায় ২৯ লাখ টাকা মূল্যের ৩০ প্রকারের মেয়াদোত্তীর্ণ ওষুধ যথাযথ প্রকৃয়ায় অপসারণ ও স্বাস্থ্য মন্ত্রনালয়ে প্রতিবেদন পাঠানোর জন্য জেলা সিভিল সার্জনকে বলেন।

একই সাথে মোরেলগঞ্জ হাসপাতালে কর্মরত যে সকল কর্মকর্তার সময়ে বিপুল পরিমানের ওই ওষুধ মেযাদোত্তীর্ণ হয়ে পরিত্যাক্ত অবস্থায় রয়েছে সেই সকল কর্মকর্তাকেও কারণ দর্শানোর নোটিশ দেওয়ার নির্দেশ দিয়েছেন।

খুলনা বিভাগীয় প্রশাসনিক কর্মকর্তা(স্বাস্থ্য) শফিউর রহমান, বাগেরহাট জেলা সিভিল সার্জন আ স ম ডা. মো. মাহবুবুর রহমান ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি এ সময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মোরেলগঞ্জ উপজেলার ৫ লাখ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে এ হাসপাতালে ৫১ জন চিকিৎসক থাকার কথা থাকলেও রয়েছে মাত্র ১৭ জন। এর মধ্যে ১০ জন চিকিৎসক রয়েছেন তাদের সুবিধামত বিভিন্ন উপজেলায় ডেপুটেশনে। মাত্র ৭ জন চিকিৎসক দিয়ে চলছে ৫১ শয্যার এ হাসপাতালটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *