মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের কারাদণ্ড ক্যান্টন ফেয়ার উপলক্ষে বাংলাদেশিদের জন্য ভিসা আবেদন সহজ করল চীনা দূতাবাস শাহজালাল বিমানবন্দরে বিদেশি এয়ারলাইন্সের অতিরিক্ত ফ্লাইট সাময়িক স্থগিত জ্বালানি নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত নতুন শিল্পে গ্যাস সংযোগ নয়: তথ্য উপদেষ্টা সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নৌবাহিনী প্রধান ববিতার জন্মদিনে ‘ববিতা সমগ্র’, এক ফ্রেমে রুনা লায়লা, শাকিব খানসহ ১২ তারকা মেয়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ, এমপি গোলাম রসুলের বাড়ি ঘিরে বিক্ষোভ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তে তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের ‘তারা গণতান্ত্রিক দল কি না, তারাই ঠিক করুক’ : মির্জা ফখরুল ছয় মাসে ১৭৭ গণমাধ্যমে ৬৮১টি ভুল তথ্য শনাক্ত, প্রকাশ্যে রিউমর স্ক্যানারের প্রতিবেদন মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়নে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে উচ্চপর্যায়ের বৈঠক হরমুজ প্রণালিতে ছয় জাহাজের গতিরোধ করল ইরান বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের পাশে স্বপ্ন, বিতরণ করা হলো জরুরি খাদ্য সহায়তা ঢাকা দক্ষিণে চমক সাদিক কায়েমকে এগিয়ে রাখল জামায়াত মোরেলগঞ্জ হাসপাতালে ২৯ লাখ টাকার ওষুধ মেয়াদোত্তীর্ণের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীর পরে বিভাগীয় পরিচালকের পরিদর্শন মোরেলগঞ্জ ফাউন্ডেশন ঢাকা এর নব নির্বাচিত সাধারণ সম্পাদক সোহাগ রাইটার্স’ ওয়েব বাংলাদেশ সাহিত্য পুরস্কার পেলেন আতাউল হক সিদ্দিকী ও শিশির চাকমা ক্রসফায়ারে’ কাউন্সিলর একরাম হত্যা:শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন নতুন স্বপ্ন নিয়ে ঢাকায়, দেড় মাসেই নিভে গেল নবদম্পতিসহ তিনটি প্রাণ
Notice :

হরমুজ প্রণালিতে ছয় জাহাজের গতিরোধ করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালির দক্ষিণাঞ্চলে নেভিগেশন ও অবস্থান নির্ণয় ব্যবস্থা (AIS) বন্ধ রেখে চলাচলের অভিযোগে ছয়টি জাহাজের পথরোধ করেছে ইরান। দেশটির দাবি, জাহাজগুলো নির্ধারিত নৌপথের বাইরে ঝুঁকিপূর্ণ ও অবৈধ রুট ব্যবহার করে পারাপারের চেষ্টা করছিল।

সোমবার (২৭ জুলাই) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইরানি কর্তৃপক্ষের হস্তক্ষেপের পর একটি জাহাজ দুর্ঘটনার কবলে পড়ে। বাকি জাহাজগুলোকে ইরানের তত্ত্বাবধানে পুনরায় পারস্য উপসাগরের দিকে ফিরিয়ে নেওয়া হয়।

আইআরআইবির বরাতে এক ইরানি কর্মকর্তা দাবি করেন, সোমবার ভোরে মার্কিন সামরিক বাহিনীর প্ররোচনায় জাহাজগুলো নির্ধারিত নৌপথ এড়িয়ে ওই এলাকায় প্রবেশের চেষ্টা করেছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইরান তাৎক্ষণিক ব্যবস্থা নেয়।

তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্র বা সংশ্লিষ্ট জাহাজগুলোর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সূত্র: আল জাজিরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *