বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
ধামরাইয়ে ১০ চাকা ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু ধামরাইয়ে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা কুড়িগ্রামে সাঁড়াশি অভিযানে ১৭৪টি ‘চায়না দুয়ারি’ ও ৫২টি কারেন্ট জাল ভস্মীভূত আনসার সদস্যদের সাহসিকতায় বড় ধরনের চুরি নস্যাৎ, আটক ৩ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার, চট্টগ্রামে স্বস্তির বার্তা জুলাই আন্দোলন জাতীয় ঐক্যের ফল : সেতুমন্ত্রী গাজীপুরে একের পর এক শিল্পকারখানার উৎপাদন বন্ধ বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের কারাদণ্ড ক্যান্টন ফেয়ার উপলক্ষে বাংলাদেশিদের জন্য ভিসা আবেদন সহজ করল চীনা দূতাবাস শাহজালাল বিমানবন্দরে বিদেশি এয়ারলাইন্সের অতিরিক্ত ফ্লাইট সাময়িক স্থগিত জ্বালানি নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত নতুন শিল্পে গ্যাস সংযোগ নয়: তথ্য উপদেষ্টা সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নৌবাহিনী প্রধান ববিতার জন্মদিনে ‘ববিতা সমগ্র’, এক ফ্রেমে রুনা লায়লা, শাকিব খানসহ ১২ তারকা মেয়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ, এমপি গোলাম রসুলের বাড়ি ঘিরে বিক্ষোভ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তে তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের ‘তারা গণতান্ত্রিক দল কি না, তারাই ঠিক করুক’ : মির্জা ফখরুল ছয় মাসে ১৭৭ গণমাধ্যমে ৬৮১টি ভুল তথ্য শনাক্ত, প্রকাশ্যে রিউমর স্ক্যানারের প্রতিবেদন মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়নে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে উচ্চপর্যায়ের বৈঠক
Notice :

মিশর কোচের ‘এক্স’ ইশারা ঘিরে নতুন বিতর্ক

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপে আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারিং নিয়ে বিতর্ক এখনো থামেনি। গোল বাতিল, পেনাল্টির দাবি উপেক্ষা এবং ম্যাচ পরিচালনা নিয়ে প্রশ্নের মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে মিশরের প্রধান কোচ হোসাম হাসানের একটি অঙ্গভঙ্গি। ম্যাচ চলাকালে তিনি দুই হাত ক্রস করে ‘এক্স’ আকৃতির একটি সংকেত দেখান যা ফুটবল অঙ্গনে কৌতূহলের জন্ম দিয়েছে।

ম্যাচের এক পর্যায়ে রেফারির কয়েকটি সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে ডাগআউট থেকে হোসাম হাসান দুই হাত বুকের সামনে ক্রস করে পরে মাথার ওপরে তুলে ‘এক্স’ আকৃতির সংকেত প্রদর্শন করেন। তার এই আচরণের কিছুক্ষণ পরই ম্যাচের রেফারি তাকে হলুদ কার্ড দেখান।

তবে এই সংকেতটি সাধারণ প্রতিবাদের প্রতীক নয়। ফিফার বর্ণবাদবিরোধী নতুন নির্দেশিকা অনুযায়ী, মাঠে কোনো খেলোয়াড়, কোচ বা ম্যাচ কর্মকর্তা বর্ণবাদমূলক আচরণের অভিযোগ জানাতে চাইলে দুই হাত ক্রস করে ‘এক্স’ চিহ্ন প্রদর্শন করতে পারেন।

এ ধরনের সংকেত দেওয়া হলে রেফারির দায়িত্ব হলো অভিযোগের বিষয়টি যাচাই করা। প্রয়োজন মনে করলে তিনি খেলা সাময়িকভাবে বন্ধ রাখতে পারেন। অভিযোগের সত্যতা পাওয়া গেলে এবং পরিস্থিতির উন্নতি না হলে ম্যাচ স্থগিত বা পরিত্যক্ত ঘোষণার ক্ষমতাও রেফারির রয়েছে।

তবে ফিফার বিদ্যমান নিয়মে শুধু ‘এক্স’ সংকেত প্রদর্শনের কারণে কাউকে হলুদ কার্ড দেখানোর কোনো বাধ্যবাধকতা নেই। ফলে হোসাম হাসানকে কেন সতর্ক করা হলো, তা নিয়ে ফুটবল অঙ্গনে প্রশ্ন উঠেছে।

এদিকে হোসাম ঠিক কোন ঘটনার প্রতিবাদে এই সংকেত ব্যবহার করেছিলেন কিংবা রেফারি কী কারণে তাকে হলুদ কার্ড দেখিয়েছেন এ বিষয়ে এখন পর্যন্ত ফিফা বা ম্যাচ পরিচালনাকারী কর্তৃপক্ষ কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি। ফলে ঘটনাটি নিয়ে আলোচনা ও বিতর্ক আরও জোরালো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *