বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের কারাদণ্ড ক্যান্টন ফেয়ার উপলক্ষে বাংলাদেশিদের জন্য ভিসা আবেদন সহজ করল চীনা দূতাবাস শাহজালাল বিমানবন্দরে বিদেশি এয়ারলাইন্সের অতিরিক্ত ফ্লাইট সাময়িক স্থগিত জ্বালানি নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত নতুন শিল্পে গ্যাস সংযোগ নয়: তথ্য উপদেষ্টা সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নৌবাহিনী প্রধান ববিতার জন্মদিনে ‘ববিতা সমগ্র’, এক ফ্রেমে রুনা লায়লা, শাকিব খানসহ ১২ তারকা মেয়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ, এমপি গোলাম রসুলের বাড়ি ঘিরে বিক্ষোভ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তে তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের ‘তারা গণতান্ত্রিক দল কি না, তারাই ঠিক করুক’ : মির্জা ফখরুল ছয় মাসে ১৭৭ গণমাধ্যমে ৬৮১টি ভুল তথ্য শনাক্ত, প্রকাশ্যে রিউমর স্ক্যানারের প্রতিবেদন মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়নে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে উচ্চপর্যায়ের বৈঠক হরমুজ প্রণালিতে ছয় জাহাজের গতিরোধ করল ইরান বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের পাশে স্বপ্ন, বিতরণ করা হলো জরুরি খাদ্য সহায়তা ঢাকা দক্ষিণে চমক সাদিক কায়েমকে এগিয়ে রাখল জামায়াত মোরেলগঞ্জ হাসপাতালে ২৯ লাখ টাকার ওষুধ মেয়াদোত্তীর্ণের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীর পরে বিভাগীয় পরিচালকের পরিদর্শন মোরেলগঞ্জ ফাউন্ডেশন ঢাকা এর নব নির্বাচিত সাধারণ সম্পাদক সোহাগ রাইটার্স’ ওয়েব বাংলাদেশ সাহিত্য পুরস্কার পেলেন আতাউল হক সিদ্দিকী ও শিশির চাকমা ক্রসফায়ারে’ কাউন্সিলর একরাম হত্যা:শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন নতুন স্বপ্ন নিয়ে ঢাকায়, দেড় মাসেই নিভে গেল নবদম্পতিসহ তিনটি প্রাণ
Notice :

ববিতার জন্মদিনে ‘ববিতা সমগ্র’, এক ফ্রেমে রুনা লায়লা, শাকিব খানসহ ১২ তারকা

বিনোদন প্রতিবেদক
ছবি: সংগৃহীত

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী ববিতার জন্মদিন উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ‘ববিতা সমগ্র’ নিয়ে আসছে মাছরাঙা টেলিভিশন। ব্যতিক্রমী এই আয়োজনে ববিতার দীর্ঘ অভিনয়জীবন, সাফল্য, স্মৃতিময় মুহূর্ত এবং ব্যক্তিজীবনের নানা অজানা গল্প তুলে ধরা হবে। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছেন চলচ্চিত্র, সংগীত ও সংস্কৃতি অঙ্গনের ১২ জন খ্যাতিমান তারকা।

এবারের আয়োজনটি আরও বিশেষ হয়ে উঠেছে একটি কাকতালীয় কারণে। আগামী ৩০ জুলাই যেমন ববিতার জন্মদিন, তেমনি দিনটি মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। দুটি উপলক্ষকে কেন্দ্র করেই নির্মিত হয়েছে বিশেষ অনুষ্ঠান ‘ববিতা সমগ্র’।

অনুষ্ঠানটির গ্রন্থনা, পরিকল্পনা ও সঞ্চালনায় রয়েছেন রুম্মান রশীদ খান। তাঁর ভাষ্য, এটি শুধু একটি সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠান নয়; বরং ববিতার জীবন, কর্ম, স্মৃতি এবং বাংলা চলচ্চিত্রে তাঁর অসামান্য অবদানকে নানা দৃষ্টিকোণ থেকে তুলে ধরার একটি প্রয়াস। তিনি আশা প্রকাশ করেন, এই আয়োজন ববিতাপ্রেমী দর্শকদের জন্য একটি মূল্যবান দলিল হয়ে থাকবে।

অনুষ্ঠানের বিভিন্ন পর্বে অংশ নেবেন সংগীতাঙ্গনের দুই কিংবদন্তি রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিন, বরেণ্য অভিনেতা আলমগীর, মাসুদ পারভেজ সোহেল রানা, আফজাল হোসেন, অভিনেত্রী আনোয়ারা, জয়া আহসান, ববিতার দুই বোন কোহিনূর আক্তার সুচন্দা ও গুলশান আরা চম্পা এবং ঢালিউড সুপারস্টার শাকিব খানসহ দেশের আরও বিশিষ্ট তারকারা।

বিশেষ এই আয়োজন নিয়ে ববিতা বলেন, “যারা আমাকে ভালোবাসেন, তাদের জন্য ‘ববিতা সমগ্র’ সত্যিই বিশেষ কিছু হতে যাচ্ছে। আমাকে নিয়ে মাছরাঙা টেলিভিশনের এমন একটি আয়োজন দেখে আমি অভিভূত। আশা করি দর্শকরাও অনুষ্ঠানটি উপভোগ করবেন।”

আগামী ৩০ জুলাই (বৃহস্পতিবার) রাত সাড়ে ১০টায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে ‘ববিতা সমগ্র’। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মাছরাঙা টেলিভিশনের কার্যনির্বাহী প্রযোজক অজয় পোদ্দার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *