মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের কারাদণ্ড ক্যান্টন ফেয়ার উপলক্ষে বাংলাদেশিদের জন্য ভিসা আবেদন সহজ করল চীনা দূতাবাস শাহজালাল বিমানবন্দরে বিদেশি এয়ারলাইন্সের অতিরিক্ত ফ্লাইট সাময়িক স্থগিত জ্বালানি নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত নতুন শিল্পে গ্যাস সংযোগ নয়: তথ্য উপদেষ্টা সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নৌবাহিনী প্রধান ববিতার জন্মদিনে ‘ববিতা সমগ্র’, এক ফ্রেমে রুনা লায়লা, শাকিব খানসহ ১২ তারকা মেয়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ, এমপি গোলাম রসুলের বাড়ি ঘিরে বিক্ষোভ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তে তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের ‘তারা গণতান্ত্রিক দল কি না, তারাই ঠিক করুক’ : মির্জা ফখরুল ছয় মাসে ১৭৭ গণমাধ্যমে ৬৮১টি ভুল তথ্য শনাক্ত, প্রকাশ্যে রিউমর স্ক্যানারের প্রতিবেদন মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়নে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে উচ্চপর্যায়ের বৈঠক হরমুজ প্রণালিতে ছয় জাহাজের গতিরোধ করল ইরান বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের পাশে স্বপ্ন, বিতরণ করা হলো জরুরি খাদ্য সহায়তা ঢাকা দক্ষিণে চমক সাদিক কায়েমকে এগিয়ে রাখল জামায়াত মোরেলগঞ্জ হাসপাতালে ২৯ লাখ টাকার ওষুধ মেয়াদোত্তীর্ণের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীর পরে বিভাগীয় পরিচালকের পরিদর্শন মোরেলগঞ্জ ফাউন্ডেশন ঢাকা এর নব নির্বাচিত সাধারণ সম্পাদক সোহাগ রাইটার্স’ ওয়েব বাংলাদেশ সাহিত্য পুরস্কার পেলেন আতাউল হক সিদ্দিকী ও শিশির চাকমা ক্রসফায়ারে’ কাউন্সিলর একরাম হত্যা:শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন নতুন স্বপ্ন নিয়ে ঢাকায়, দেড় মাসেই নিভে গেল নবদম্পতিসহ তিনটি প্রাণ
Notice :

বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের পাশে স্বপ্ন, বিতরণ করা হলো জরুরি খাদ্য সহায়তা

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

বান্দরবানের বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সুবিধাবঞ্চিত পরিবারের পাশে দাঁড়িয়েছে দেশের অন্যতম বৃহৎ রিটেইল চেইন শপ স্বপ্ন। মানবিক উদ্যোগের অংশ হিসেবে প্রতিষ্ঠানটি দুর্গত পরিবারের মাঝে জরুরি খাদ্যসামগ্রী বিতরণ করেছে।

সম্প্রতি বান্দরবানের রেইছা, টংকাবতী ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। স্থানীয় উন্নয়ন সংস্থা এএসআইএক্স (ASIX)-এর সহযোগিতায় প্রকৃত ক্ষতিগ্রস্ত পরিবারগুলো নির্বাচন করা হয়।

সাম্প্রতিক বন্যা ও পাহাড়ধসের কারণে এসব এলাকার অনেক পরিবার বসতভিটা হারিয়ে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। খাদ্যসংকটে পড়া এসব মানুষের প্রয়োজন বিবেচনায় জরুরি সহায়তা পৌঁছে দেয় স্বপ্ন।

স্বপ্নের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের মৌলিক চাহিদা পূরণ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। একজন দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে সংকটের সময়ে মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। আমাদের এই উদ্যোগ দুর্গত পরিবারগুলোর কষ্ট কিছুটা হলেও কমাতে এবং তাদের স্বাভাবিক জীবনে ফিরতে সহায়তা করবে বলে আমরা বিশ্বাস করি।

প্রতিষ্ঠানটি জানায়, দেশের বিভিন্ন অঞ্চলে দুর্যোগ ও সংকটকালীন সময়ে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে স্বপ্ন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *