মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম:
সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের কারাদণ্ড ক্যান্টন ফেয়ার উপলক্ষে বাংলাদেশিদের জন্য ভিসা আবেদন সহজ করল চীনা দূতাবাস শাহজালাল বিমানবন্দরে বিদেশি এয়ারলাইন্সের অতিরিক্ত ফ্লাইট সাময়িক স্থগিত জ্বালানি নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত নতুন শিল্পে গ্যাস সংযোগ নয়: তথ্য উপদেষ্টা সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নৌবাহিনী প্রধান ববিতার জন্মদিনে ‘ববিতা সমগ্র’, এক ফ্রেমে রুনা লায়লা, শাকিব খানসহ ১২ তারকা মেয়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ, এমপি গোলাম রসুলের বাড়ি ঘিরে বিক্ষোভ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তে তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের ‘তারা গণতান্ত্রিক দল কি না, তারাই ঠিক করুক’ : মির্জা ফখরুল ছয় মাসে ১৭৭ গণমাধ্যমে ৬৮১টি ভুল তথ্য শনাক্ত, প্রকাশ্যে রিউমর স্ক্যানারের প্রতিবেদন মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়নে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে উচ্চপর্যায়ের বৈঠক হরমুজ প্রণালিতে ছয় জাহাজের গতিরোধ করল ইরান বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের পাশে স্বপ্ন, বিতরণ করা হলো জরুরি খাদ্য সহায়তা ঢাকা দক্ষিণে চমক সাদিক কায়েমকে এগিয়ে রাখল জামায়াত মোরেলগঞ্জ হাসপাতালে ২৯ লাখ টাকার ওষুধ মেয়াদোত্তীর্ণের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীর পরে বিভাগীয় পরিচালকের পরিদর্শন মোরেলগঞ্জ ফাউন্ডেশন ঢাকা এর নব নির্বাচিত সাধারণ সম্পাদক সোহাগ রাইটার্স’ ওয়েব বাংলাদেশ সাহিত্য পুরস্কার পেলেন আতাউল হক সিদ্দিকী ও শিশির চাকমা ক্রসফায়ারে’ কাউন্সিলর একরাম হত্যা:শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন নতুন স্বপ্ন নিয়ে ঢাকায়, দেড় মাসেই নিভে গেল নবদম্পতিসহ তিনটি প্রাণ
Notice :

‘সুস্বাস্থ্য ও কল্যাণ’ ক্যাটাগরিতে বাংলাদেশের কান্ট্রি উইনার ‘সুখী’

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

গ্রামীণ হেলথটেক লিমিটেডের ডিজিটাল স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্ম ‘সুখী’ দ্য এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘এসডিজি–৩: সুস্বাস্থ্য ও কল্যাণ’ বিভাগে বাংলাদেশের কান্ট্রি উইনার নির্বাচিত হয়েছে।

জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে যেসব প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদি, পরিমাপযোগ্য ও ইতিবাচক প্রভাব রাখে তাদের এই আন্তর্জাতিক পুরস্কারের মাধ্যমে স্বীকৃতি দেওয়া হয়।

গ্রামীণ ও শহুরে স্বাস্থ্যসেবার ব্যবধান কমানোর লক্ষ্য নিয়ে ‘সুখী গ্রাম’ কর্মসূচি চালু করা হয়। এই উদ্যোগের মাধ্যমে স্বাস্থ্যসেবা অবকাঠামোতে সীমিত প্রবেশাধিকার থাকা গ্রামীণ জনগোষ্ঠীর কাছে সাশ্রয়ী, সহজলভ্য ও নির্ভরযোগ্য চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া হচ্ছে। ‘সবার জন্য স্বাস্থ্যসেবা’ এই মূল দর্শনকে সামনে রেখে পরিচালিত কর্মসূচির মাধ্যমে মানুষ চিকিৎসকের পরামর্শ, স্বাস্থ্য সচেতনতা এবং কমিউনিটিভিত্তিক সহায়তা পাচ্ছেন।

গ্রামীণ হেলথটেক লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. আহমেদ আরমান সিদ্দিকী বলেন, এই অর্জন শুধু প্রতিষ্ঠানের নয় বরং গ্রামীণ বাংলাদেশের প্রতিটি কমিউনিটি স্বাস্থ্যকর্মী ও প্রতিটি পরিবারের, যারা ‘সুখী গ্রাম’-এর ওপর আস্থা রেখেছেন। তিনি বলেন, মানুষের অবস্থান যেখানেই হোক মানসম্মত স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে নিশ্চিত করাই তাদের লক্ষ্য।

তিনি আরও জানান, টেকসই ও কমিউনিটি-কেন্দ্রিক স্বাস্থ্যসেবা মডেল বাস্তবসম্মত এবং এটি মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম।

‘সুখী গ্রাম’ উদ্যোগটি বৃহত্তর ডিজিটাল স্বাস্থ্যসেবা নেটওয়ার্কের অংশ হিসেবে কাজ করছে। টেলিহেলথ সেবা, রিমোট স্বাস্থ্য পর্যবেক্ষণ ডিভাইস, হেলথস্টোর এবং সুখী সেবা কেন্দ্র (এসএসকে)-এর মাধ্যমে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হচ্ছে।

গ্রামীণ হেলথটেকের তথ্য অনুযায়ী, ‘সুখী’ বর্তমানে সারা দেশে ৫০ লাখের বেশি মানুষকে সেবা দিচ্ছে, যা দেশের ডিজিটাল স্বাস্থ্যসেবা খাতে একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

#সুখী #গ্রামীণহেলথটেক #এসডিজি৩ #সুস্বাস্থ্যওকল্যাণ #ডিজিটালস্বাস্থ্যসেবা #সুখীগ্রাম #টেলিহেলথ #কমিউনিটিহেলথ #বাংলাদেশ #স্বাস্থ্যসেবা #SDG3 #Sukhi #GrameenHealthTech #DigitalHealth #Telehealth #CommunityHealth #HealthForAll #BangladeshNews #SustainableDevelopmentGoals #HealthcareInnovation


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *