শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম:
ধামরাইয়ে ১০ চাকা ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু ধামরাইয়ে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা কুড়িগ্রামে সাঁড়াশি অভিযানে ১৭৪টি ‘চায়না দুয়ারি’ ও ৫২টি কারেন্ট জাল ভস্মীভূত আনসার সদস্যদের সাহসিকতায় বড় ধরনের চুরি নস্যাৎ, আটক ৩ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার, চট্টগ্রামে স্বস্তির বার্তা জুলাই আন্দোলন জাতীয় ঐক্যের ফল : সেতুমন্ত্রী গাজীপুরে একের পর এক শিল্পকারখানার উৎপাদন বন্ধ বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের কারাদণ্ড ক্যান্টন ফেয়ার উপলক্ষে বাংলাদেশিদের জন্য ভিসা আবেদন সহজ করল চীনা দূতাবাস শাহজালাল বিমানবন্দরে বিদেশি এয়ারলাইন্সের অতিরিক্ত ফ্লাইট সাময়িক স্থগিত জ্বালানি নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত নতুন শিল্পে গ্যাস সংযোগ নয়: তথ্য উপদেষ্টা সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নৌবাহিনী প্রধান ববিতার জন্মদিনে ‘ববিতা সমগ্র’, এক ফ্রেমে রুনা লায়লা, শাকিব খানসহ ১২ তারকা মেয়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ, এমপি গোলাম রসুলের বাড়ি ঘিরে বিক্ষোভ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তে তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের ‘তারা গণতান্ত্রিক দল কি না, তারাই ঠিক করুক’ : মির্জা ফখরুল ছয় মাসে ১৭৭ গণমাধ্যমে ৬৮১টি ভুল তথ্য শনাক্ত, প্রকাশ্যে রিউমর স্ক্যানারের প্রতিবেদন মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়নে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে উচ্চপর্যায়ের বৈঠক
Notice :

পাতলী খালের পুন:খনন কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিনিধি
ছবি সংগৃহীত

কক্সবাজার সফরের শুরুতেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবহ পাতলী খালের পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার সকালে ঢাকায় থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কক্সবাজারে পৌঁছানোর পর তিনি সরাসরি কক্সবাজার সদর উপজেলার পিএমখালী এলাকায় যান। সেখানে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে বহু বছর আগে জিয়াউর রহমানের উদ্যোগে খনন করা ঐতিহাসিক পাতলী খালের পুনঃখনন প্রকল্পের উদ্বোধন ঘোষণা করেন।

প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে সকাল থেকেই পিএমখালী এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রতিকূল আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে সড়কের দুই পাশে অবস্থান নেন বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক। ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে তাঁরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

ঐতিহাসিকভাবে ১৯৭৭ সালে গ্রামীণ সেচব্যবস্থা ও কৃষি উৎপাদন উন্নয়নের লক্ষ্য নিয়ে দেশব্যাপী খাল খনন কর্মসূচি গ্রহণ করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পিএমখালীর পাতলী খাল সেই উদ্যোগের অন্যতম নিদর্শন। পরে ১৯৭৯ সালের নভেম্বরে তিনি নিজেই এই খালের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন।

বর্তমানে জাতীয় পর্যায়ে খাল পুনঃখনন কার্যক্রমকে আরও বিস্তৃত করতে পানিসম্পদ মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ এবং কৃষি মন্ত্রণালয়ের সমন্বয়ে পাঁচ বছর মেয়াদি একটি কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এ পরিকল্পনার আওতায় দেশের বিভিন্ন এলাকায় প্রায় ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

প্রথম ধাপে চলতি বছরের জুন পর্যন্ত ১ হাজার ২০৪ কিলোমিটার খাল পুনঃখননের কাজ এগিয়ে চলছে। পাশাপাশি খালের পাড় সংরক্ষণ, বৃক্ষরোপণ এবং অবৈধ দখলমুক্ত রাখার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।দিনব্যাপী নির্ধারিত বিভিন্ন কর্মসূচি শেষে রাতে প্রধানমন্ত্রী ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *