সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
রোলেক্সের বিলাসবহুল ঘড়ি উপহার পেয়ে চমকে গেলেন শাকিব খান মে মাসে ৬৭৬ দুর্ঘটনা, নিহত ৬৭১: মে মাসে বিপর্যয়ের পরিসংখ্যান প্রকাশ দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম ১০ জুলাই মুক্তি পাচ্ছে জয়ার ‘অর্ধাঙ্গিনী’র সিক্যুয়াল বড় আকারেরও বাজেট বাস্তবায়নযোগ্য: এফবিসিসিআই আর্জেন্টিনা–ব্রাজিল সমর্থকদের রঙিন র‍্যালিতে ফুটবল উন্মাদনায় কাঁপল নীলফামারী সাভারে পেশাদার ৩মাদক কারবারি গ্রেপ্তার শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক মোরেলগঞ্জে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ মানববন্ধন মোরেলগঞ্জে ১০ লাখ নকল সিগারেটসহ চোরাই মালামাল ও যন্ত্রাংশ উদ্ধার ধামরাইয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রতিটি নাগরিকের সমৃদ্ধি নিশ্চিত করতে চাই’ : মির্জা ফখরুল সব নাগরিককে বিবেচনায় রেখেই বাজেট প্রণয়ন করা হয়েছে : অর্থমন্ত্রী মোড়েলগঞ্জে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত পাতলী খালের পুন:খনন কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এবার বিদায় রাজ্যসভা থেকে কোয়েল মল্লিকের ফাহিমার জন্য ন্যায়বিচার চাই: রোটারিয়ান ড. মীর শাহ আলম সাইবার সুরক্ষা আইনে বড় পরিবর্তনের উদ্যোগ, ভুয়া কনটেন্ট অপসারণে আসছে নতুন বিধান বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, পাস ৯ হাজার ২০১ প্রার্থী প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপে নতুন ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
Notice :

রোলেক্সের বিলাসবহুল ঘড়ি উপহার পেয়ে চমকে গেলেন শাকিব খান

বিনোদন ডেস্ক

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাকিব খান সম্প্রতি একটি বিশেষ টেলিভিশন অনুষ্ঠানে ব্যতিক্রমী চমকের মুখোমুখি হয়েছেন। অনুষ্ঠানের মধ্যেই তার হাতে তুলে দেওয়া হয় বিশ্বখ্যাত সুইস ঘড়ি নির্মাতা রোলেক্সের জনপ্রিয় মডেল ‘জিএমটি-মাস্টার টু রুট বিয়ার’ (রেফারেন্স ১২৬৭১৫সিএইচএনআর) এর একটি প্রিমিয়াম মডেলের ঘড়ি। যার আন্তর্জাতিক বাজারমূল্য বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭০ লাখ টাকার সমপরিমাণ।

অনুষ্ঠানটির ধারণকালে উপস্থিত অতিথি ও আয়োজকদের পক্ষ থেকে অভিনেতাকে এই উপহার দেওয়া হয়। ঘড়িটি ছিল Rolex GMT‑Master II Root Beer মডেলের যা বিলাসবহুল ঘড়িপ্রেমীদের কাছে অত্যন্ত জনপ্রিয়। বিশেষ মুহূর্তে উপহারটি গ্রহণ করে শাকিব খান বিস্ময় ও আনন্দ প্রকাশ করেন।

অনুষ্ঠানের বিশেষ অতিথি সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম তার হাতে ঘড়িটি পরিয়ে দেন।

উপহার পেয়ে আবেগাপ্লুত শাকিব খান বলেন, ‘এটি সাগর ভাইয়ের (ফরিদুর রেজা) পক্ষেই সম্ভব। জীবনে অনেক উপহার পেয়েছি তবে টাকার অঙ্কের দিক থেকে এটি অন্যতম বড়। আর ভালোবাসার দিক থেকে এই উপহার আমার কাছে অমূল্য।

তিনি আরও জানান, কিছুদিন আগে ঘনিষ্ঠ এক পরিচিতজনের সঙ্গে একটি রোলেক্স ঘড়ি কেনার ইচ্ছার কথা শেয়ার করেছিলেন। সেই কথা কোনোভাবে অনুষ্ঠান সংশ্লিষ্টদের কাছে পৌঁছানোর পরই এই বিশেষ আয়োজন করা হয়।

রোলেক্সের এই মডেলটি ১৮ ক্যারেট এভারোজ গোল্ড দিয়ে তৈরি। ঘড়িটির বডি ও ব্রেসলেট উভয়ই রোলেক্সের নিজস্ব গোল্ড অ্যালয় দিয়ে নির্মিত যা দীর্ঘস্থায়ী উজ্জ্বলতা ও টেকসই বৈশিষ্ট্যের জন্য পরিচিত।

‘রুট বিয়ার’ নামে পরিচিত এই মডেলের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর কালো ও চকোলেট ব্রাউন রঙের দ্বি-রঙা সিরামিক বেজেল। পাশাপাশি এতে রয়েছে জিএমটি প্রযুক্তি যার মাধ্যমে একই সময়ে একাধিক টাইম জোনের সময় দেখা যায়।

মূলত আন্তর্জাতিক ভ্রমণকারী ও বিমানচালকদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে এই বিশেষ ফিচার। অতিরিক্ত জিএমটি কাঁটা এবং ঘূর্ণায়মান বেজেলের সাহায্যে বিশ্বের তিনটি ভিন্ন সময় অঞ্চল একসঙ্গে ট্র্যাক করা সম্ভব।

আন্তর্জাতিক বাজারে নতুন অবস্থায় ঘড়িটির অফিশিয়াল রিটেইল মূল্য প্রায় ৫৩ হাজার ১০০ মার্কিন ডলার বলে জানা গেছে।

শাকিব খান জানিয়েছেন, বিশেষ এই উপহার তিনি তার ব্যক্তিগত সংগ্রহে সংরক্ষণ করে রাখবেন।

এর আগে একই অনুষ্ঠানে চিত্রনায়িকা অপু বিশ্বাসকে সোনার কলস উপহার দিয়ে আলোচনায় আসে চ্যানেল আই। সেই ধারাবাহিকতায় এবার শাকিব খানকে দেওয়া এই বিলাসবহুল রোলেক্স ঘড়িও সামাজিকমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

অনুষ্ঠান সংশ্লিষ্টরা জানিয়েছেন, ‘চাঁদ তারার গুঞ্জন’ এর বিশেষ এই পর্বটি শিগগিরই প্রচারিত হবে।

জানা গেছে, কিছুদিন আগে তিনি ঘনিষ্ঠ মহলে এমন একটি ঘড়ির প্রতি আগ্রহের কথা উল্লেখ করেছিলেন। সেই তথ্য থেকেই অনুষ্ঠান সংশ্লিষ্টরা তাকে চমকে দেওয়ার পরিকল্পনা করেন।

বিলাসবহুল এই মডেলটি ১৮ ক্যারেট গোল্ড দিয়ে তৈরি এবং এতে একাধিক টাইম জোন একসঙ্গে দেখার সুবিধা রয়েছে। আন্তর্জাতিক ভ্রমণকারীদের কথা বিবেচনা করে তৈরি জিএমটি প্রযুক্তির কারণে ঘড়িটি সংগ্রাহক ও ভ্রমণপ্রিয়দের কাছে বিশেষভাবে সমাদৃত।

বিনোদন অঙ্গনে এরই মধ্যে উপহারটি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও ভক্তদের মধ্যে বিষয়টি নিয়ে কৌতূহল দেখা গেছে। অনেকেই এটিকে দেশের বিনোদন অঙ্গনের তারকাদের জন্য অন্যতম ব্যতিক্রমী উপহারের ঘটনা হিসেবে দেখছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *