বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
ধামরাইয়ে ১০ চাকা ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু ধামরাইয়ে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা কুড়িগ্রামে সাঁড়াশি অভিযানে ১৭৪টি ‘চায়না দুয়ারি’ ও ৫২টি কারেন্ট জাল ভস্মীভূত আনসার সদস্যদের সাহসিকতায় বড় ধরনের চুরি নস্যাৎ, আটক ৩ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার, চট্টগ্রামে স্বস্তির বার্তা জুলাই আন্দোলন জাতীয় ঐক্যের ফল : সেতুমন্ত্রী গাজীপুরে একের পর এক শিল্পকারখানার উৎপাদন বন্ধ বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের কারাদণ্ড ক্যান্টন ফেয়ার উপলক্ষে বাংলাদেশিদের জন্য ভিসা আবেদন সহজ করল চীনা দূতাবাস শাহজালাল বিমানবন্দরে বিদেশি এয়ারলাইন্সের অতিরিক্ত ফ্লাইট সাময়িক স্থগিত জ্বালানি নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত নতুন শিল্পে গ্যাস সংযোগ নয়: তথ্য উপদেষ্টা সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নৌবাহিনী প্রধান ববিতার জন্মদিনে ‘ববিতা সমগ্র’, এক ফ্রেমে রুনা লায়লা, শাকিব খানসহ ১২ তারকা মেয়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ, এমপি গোলাম রসুলের বাড়ি ঘিরে বিক্ষোভ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তে তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের ‘তারা গণতান্ত্রিক দল কি না, তারাই ঠিক করুক’ : মির্জা ফখরুল ছয় মাসে ১৭৭ গণমাধ্যমে ৬৮১টি ভুল তথ্য শনাক্ত, প্রকাশ্যে রিউমর স্ক্যানারের প্রতিবেদন মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়নে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে উচ্চপর্যায়ের বৈঠক
Notice :

নতুন করে শুটিং শুরু হচ্ছে শাকিব খানের সোলজারের

বিনোদন প্রতিবেদক

আবারও নতুন করে শুরু হচ্ছে শাকিব খান অভিনীত আলোচিত সিনেমা ‘সোলজার’-এর শুটিং। নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি মাসেই ছবিটির বাকি অংশের শুটিং শুরু হবে, যা দেশের বাইরে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

গেল বৃহস্পতিবার ‘রকস্টার’ ছবির বিশেষ প্রদর্শনী শেষে গণমাধ্যমের প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে শাকিব খান জানান, সিনেমাটি নিয়ে কাজ দ্রুত এগোচ্ছে এবং দর্শকরা এ বছরই ‘সোলজার’ দেখতে পাবেন।

নির্মাতা সাকিব ফাহাদও নিশ্চিত করেছেন যে, কোরবানির ঈদের পর ছবির বাকি অংশের শুটিং শুরু হওয়ার কথা থাকলেও এখন সেটি এগিয়ে আনা হয়েছে। তার ভাষায়, শাকিব খান ইতোমধ্যে ছবির লুকে ফেরার প্রস্তুতি নিচ্ছেন এবং অল্প কিছু অংশের শুটিং বাকি রয়েছে।

তিনি আরও জানান, পুরো শুটিংয়ের শেষ ধাপটি দেশের বাইরে করা হবে। পোস্ট-প্রোডাকশনের কাজ শেষ করে চলতি বছরের মধ্যেই সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে।

এর আগে নির্মাতা জানিয়েছিলেন, কোনো নির্দিষ্ট ঈদকে কেন্দ্র করে নয় বরং কাজের মান নিশ্চিত করেই সিনেমাটি মুক্তি দেওয়া হবে।

গত বছরের অক্টোবর থেকে ‘সোলজার’-এর শুটিং শুরু হয়। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন তানজিন তিশা। এছাড়া আরও রয়েছেন তারিক আনাম খান, জান্নাতুল ফেরদৌস ঐশী ও এবিএম সুমন। সিনেমাটি প্রযোজনা করছে সান মোশন পিকচার্স।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *