বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
ধামরাইয়ে ১০ চাকা ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু ধামরাইয়ে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা কুড়িগ্রামে সাঁড়াশি অভিযানে ১৭৪টি ‘চায়না দুয়ারি’ ও ৫২টি কারেন্ট জাল ভস্মীভূত আনসার সদস্যদের সাহসিকতায় বড় ধরনের চুরি নস্যাৎ, আটক ৩ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার, চট্টগ্রামে স্বস্তির বার্তা জুলাই আন্দোলন জাতীয় ঐক্যের ফল : সেতুমন্ত্রী গাজীপুরে একের পর এক শিল্পকারখানার উৎপাদন বন্ধ বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের কারাদণ্ড ক্যান্টন ফেয়ার উপলক্ষে বাংলাদেশিদের জন্য ভিসা আবেদন সহজ করল চীনা দূতাবাস শাহজালাল বিমানবন্দরে বিদেশি এয়ারলাইন্সের অতিরিক্ত ফ্লাইট সাময়িক স্থগিত জ্বালানি নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত নতুন শিল্পে গ্যাস সংযোগ নয়: তথ্য উপদেষ্টা সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নৌবাহিনী প্রধান ববিতার জন্মদিনে ‘ববিতা সমগ্র’, এক ফ্রেমে রুনা লায়লা, শাকিব খানসহ ১২ তারকা মেয়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ, এমপি গোলাম রসুলের বাড়ি ঘিরে বিক্ষোভ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তে তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের ‘তারা গণতান্ত্রিক দল কি না, তারাই ঠিক করুক’ : মির্জা ফখরুল ছয় মাসে ১৭৭ গণমাধ্যমে ৬৮১টি ভুল তথ্য শনাক্ত, প্রকাশ্যে রিউমর স্ক্যানারের প্রতিবেদন মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়নে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে উচ্চপর্যায়ের বৈঠক
Notice :

শাকিব খানের শেখানো নীরবতার কৌশল মেনেই চললেন বুবলী

বিনোদন ডেস্ক
ছবি: সংগৃহীত

ঢাকা দীর্ঘদিন ধরে চলা গুঞ্জন ও জল্পনার অবসান ঘটিয়ে কন্যাসন্তানের জন্মের খবর প্রকাশ করেছেন চিত্রনায়িকা শবনম বুবলী। বিষয়টি নিয়ে এতদিন কোনো মন্তব্য না করলেও শেষ পর্যন্ত নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে সুখবরটি জানান তিনি।

গত শুক্রবার ফেসবুক পোস্টে বুবলী লেখেন, আল্লাহর রহমতে তাঁর পরিবারে কন্যাসন্তানের আগমন ঘটেছে। তিনি সন্তান জন্মের তারিখ হিসেবে ১১ মে উল্লেখ করেন এবং নবজাতকের নাম রাখেন শারলিন খান। পোস্টে সন্তানের বাবা হিসেবে শাকিব খানকেও ট্যাগ করেন তিনি। এর মাধ্যমে দীর্ঘদিন ধরে চলা নানা আলোচনা, সামাজিক যোগাযোগমাধ্যমের জল্পনা এবং গুঞ্জনের অবসান ঘটে।

এর আগে বিভিন্ন সময় বুবলীর শারীরিক পরিবর্তন ও পারিবারিক উপস্থিতি ঘিরে অন্তঃসত্ত্বা হওয়ার ধারণা তৈরি হয়েছিল, তবে তিনি বিষয়টি কখনো নিশ্চিত বা অস্বীকার করেননি। বিভিন্ন অনুষ্ঠানে এ বিষয়ে প্রশ্ন করা হলেও তিনি ব্যক্তিগত বিষয়কে আলাদা করে দেখার কথা বলতেন। একাধিকবার তিনি বলেছিলেন, ব্যক্তিগত বিষয়ে কথা বলার জন্য উপযুক্ত সময় প্রয়োজন। তবে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে বুবলীর একটি পুরোনো মন্তব্য, যেখানে তিনি বলেছিলেন, নেতিবাচক আলোচনা বা গুজব নিয়ে সব প্রশ্নের উত্তর দিতে নেই।

তার ভাষায়, শাকিব খান তাকে শিখিয়েছেন যে কাজই নিজের পরিচয় তুলে ধরে, সব প্রশ্নের উত্তর দিতে হয় না। বুবলী আরও বলেছিলেন, হিংসা বা গুজবের জবাব দিতে গেলে মূল কাজে মনোযোগ নষ্ট হয় তাই অনেক বিষয় এড়িয়ে যাওয়াই ভালো। সেই নীরবতার কৌশলই যে তিনি এতদিন অনুসরণ করেছেন, কন্যাসন্তানের খবর প্রকাশের পর তা আবারও সামনে এসেছে।

এদিকে সন্তানের জন্মের খবর প্রকাশের পর বুবলী এখন সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছায় ভাসছেন। ভক্ত, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা নবজাতকের সুস্থতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *