বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
ধামরাইয়ে ১০ চাকা ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু ধামরাইয়ে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা কুড়িগ্রামে সাঁড়াশি অভিযানে ১৭৪টি ‘চায়না দুয়ারি’ ও ৫২টি কারেন্ট জাল ভস্মীভূত আনসার সদস্যদের সাহসিকতায় বড় ধরনের চুরি নস্যাৎ, আটক ৩ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার, চট্টগ্রামে স্বস্তির বার্তা জুলাই আন্দোলন জাতীয় ঐক্যের ফল : সেতুমন্ত্রী গাজীপুরে একের পর এক শিল্পকারখানার উৎপাদন বন্ধ বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের কারাদণ্ড ক্যান্টন ফেয়ার উপলক্ষে বাংলাদেশিদের জন্য ভিসা আবেদন সহজ করল চীনা দূতাবাস শাহজালাল বিমানবন্দরে বিদেশি এয়ারলাইন্সের অতিরিক্ত ফ্লাইট সাময়িক স্থগিত জ্বালানি নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত নতুন শিল্পে গ্যাস সংযোগ নয়: তথ্য উপদেষ্টা সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নৌবাহিনী প্রধান ববিতার জন্মদিনে ‘ববিতা সমগ্র’, এক ফ্রেমে রুনা লায়লা, শাকিব খানসহ ১২ তারকা মেয়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ, এমপি গোলাম রসুলের বাড়ি ঘিরে বিক্ষোভ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তে তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের ‘তারা গণতান্ত্রিক দল কি না, তারাই ঠিক করুক’ : মির্জা ফখরুল ছয় মাসে ১৭৭ গণমাধ্যমে ৬৮১টি ভুল তথ্য শনাক্ত, প্রকাশ্যে রিউমর স্ক্যানারের প্রতিবেদন মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়নে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে উচ্চপর্যায়ের বৈঠক
Notice :

ম্যাডোনার নতুন ভিজ্যুয়াল প্রজেক্ট আসছে ইউটিউবে

বিনোদন প্রতিবেদক

পপের রানী ম্যাডোনা তার নতুন ভিজ্যুয়াল প্রজেক্ট ‘Confessions To – The Film’ মুক্তির ঘোষণা দিয়েছেন। আগামী ৮ জুন ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবে এটি অবমুক্ত হবে।

চলচ্চিত্রটি পরিচালনা করেছেন ডেভিড টোরো ও সলোমন চেজ। ট্রিবেকা চলচ্চিত্র উৎসবের অংশ হিসেবে নিউইয়র্কের বিকন থিয়েটারে এর বিশ্বপ্রিমিয়ার অনুষ্ঠিত হবে। প্রদর্শনের পর ম্যাডোনা নির্মাতাদের সঙ্গে আলোচনায় অংশ নেবেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন জিমি ফ্যালন।

উৎসব সূত্রে জানা গেছে, ১০ মিনিটের বেশি দৈর্ঘ্যের এই ভিজ্যুয়াল প্রজেক্টে ম্যাডোনার আসন্ন অ্যালবামের প্রথম ছয়টি গানকে কেন্দ্র করে নির্মাণ করা হয়েছে। এতে রয়েছে ‘I Feel So Free’ এবং সাবরিনা কার্পেন্টারের সঙ্গে পারফর্ম করা ‘Bring Your Love’।

পুরো প্রজেক্টটি একটানা দৃশ্যধারায় তৈরি, যেখানে সংগীত ও ভিজ্যুয়াল দৃশ্যের সমন্বয়ে একটি অনন্য অভিজ্ঞতা উপস্থাপন করা হয়েছে। এতে অতিথি শিল্পী হিসেবে অংশ নিয়েছেন বেনেডিক্ট কাম্বারব্যাচ, কেট মস, জুলিয়া গার্নার, কোল পামার এবং ম্যাডোনার কন্যা লর্ডেস লিওন। এরই মধ্যে ‘I Feel So Free’ ও ‘Love Sensation’ গান দুটি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *