শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনাম:
পাতলী খালের পুন:খনন কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এবার বিদায় রাজ্যসভা থেকে কোয়েল মল্লিকের ফাহিমার জন্য ন্যায়বিচার চাই: রোটারিয়ান ড. মীর শাহ আলম সাইবার সুরক্ষা আইনে বড় পরিবর্তনের উদ্যোগ, ভুয়া কনটেন্ট অপসারণে আসছে নতুন বিধান বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, পাস ৯ হাজার ২০১ প্রার্থী প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপে নতুন ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র সালমান শাহর মাকে হুমকির অভিযোগ: কী বললেন অভিনেতা শিবা শানু? বাজেটে সুশাসনের রূপরেখা না থাকায় হতাশ টিআইবি আদ-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নয় অসন্তুষ্ট সরকার চলতি মাসেই ইনু-হানিফের মামলার রায়ের প্রত্যাশা চিফ প্রসিকিউটরের ভয়াবহ গণগুলিবর্ষণে জোহানেসবার্গে নিহত ১২, আহত ৯ ৫৩ কোটি টাকার বিনামূল্যে চারা ও সার বিতরণ করবে সরকার চা বিক্রেতার দাবি ঘিরে তোলপাড়, হাসনাত আবদুল্লাহ নিয়ে নতুন বিতর্ক স্বাস্থ্য খাতে বড় বাজেট, ২৫ লাখ মানুষের জন্য ই-হেলথ কার্ড চালুর উদ্যোগ তিন মাসে ১৭ হাজার কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত বাজেট ২০২৬-২৭: কোন পণ্যে মিলবে স্বস্তি, কোথায় বাড়বে খরচ:নিত্যপণ্য থেকে প্রযুক্তি খাতে করছাড়, সিগারেট-রড-বিলাসপণ্যে বাড়ছে চাপ লাইনচ্যুত ট্রেন উদ্ধারে গিয়ে বিপাকে রিলিফ ট্রেনও বন্ধ ময়মনসিংহ-জামালপুর রেল যোগাযোগ ব্যভিচারের মামলায় খালাস পেলেন নাসির-তামিমা ফিরেই বাজিমাত মেসির, আইসল্যান্ডের জালে ৩ গোল আর্জেন্টিনার সুদানে শহীদ ৬ সেনাসদস্যের স্ত্রীর হাতে বিশেষ সম্মাননা তুলে দিলেন প্রধানমন্ত্রী
Notice :

ভয়াবহ গণগুলিবর্ষণে জোহানেসবার্গে নিহত ১২, আহত ৯

আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার বৃহত্তম শহর জোহানেসবার্গে ভয়াবহ গণগুলিবর্ষণের ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ। হঠাৎ ঘটে যাওয়া এই হামলায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশের তথ্য অনুযায়ী, মঙ্গলবার গভীর রাতে জোহানেসবার্গের ক্লিভল্যান্ড এলাকার একটি বস্তিতে এ হামলা চালানো হয়। হামলাকারীদের ধরতে অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

এক বিবৃতিতে পুলিশ জানায়, একটি সাদা টয়োটা কোয়ান্টাম গাড়িতে করে ১০ জনের বেশি সন্দেহভাজন ব্যক্তি একটি পেট্রল স্টেশনের কাছে আসে। পরে তারা বস্তির দুটি প্রবেশপথ দিয়ে ভেতরে প্রবেশ করে বিভিন্ন স্থানে বাসিন্দাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়।

হামলার পর দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে একই গাড়িতে করে পালিয়ে যায় হামলাকারীরা।

পুলিশ আরও জানায়, স্থানীয় সময় রাত ১১টা ১০ মিনিটের দিকে গোলাগুলির খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছায়। পরে আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

নিহতদের মধ্যে ঘটনাস্থলেই ১১ জনের মৃত্যু হয়, পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান। আহত ৯ জন বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ জানিয়েছে, হামলার উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

দক্ষিণ আফ্রিকায় গুলিবর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনা তুলনামূলকভাবে বেশি। বিশেষ করে বস্তি ও ঘনবসতিপূর্ণ এলাকায় গ্যাং সহিংসতা বা ব্যক্তিগত বিরোধকে কেন্দ্র করে এমন ঘটনা প্রায়ই ঘটে।

বিশ্লেষকদের মতে, দেশটিতে বৈধ-অবৈধ মিলিয়ে বিপুল সংখ্যক আগ্নেয়াস্ত্র ছড়িয়ে থাকায় নিরাপত্তা পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *