শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম:
ধামরাইয়ে ১০ চাকা ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু ধামরাইয়ে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা কুড়িগ্রামে সাঁড়াশি অভিযানে ১৭৪টি ‘চায়না দুয়ারি’ ও ৫২টি কারেন্ট জাল ভস্মীভূত আনসার সদস্যদের সাহসিকতায় বড় ধরনের চুরি নস্যাৎ, আটক ৩ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার, চট্টগ্রামে স্বস্তির বার্তা জুলাই আন্দোলন জাতীয় ঐক্যের ফল : সেতুমন্ত্রী গাজীপুরে একের পর এক শিল্পকারখানার উৎপাদন বন্ধ বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের কারাদণ্ড ক্যান্টন ফেয়ার উপলক্ষে বাংলাদেশিদের জন্য ভিসা আবেদন সহজ করল চীনা দূতাবাস শাহজালাল বিমানবন্দরে বিদেশি এয়ারলাইন্সের অতিরিক্ত ফ্লাইট সাময়িক স্থগিত জ্বালানি নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত নতুন শিল্পে গ্যাস সংযোগ নয়: তথ্য উপদেষ্টা সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নৌবাহিনী প্রধান ববিতার জন্মদিনে ‘ববিতা সমগ্র’, এক ফ্রেমে রুনা লায়লা, শাকিব খানসহ ১২ তারকা মেয়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ, এমপি গোলাম রসুলের বাড়ি ঘিরে বিক্ষোভ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তে তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের ‘তারা গণতান্ত্রিক দল কি না, তারাই ঠিক করুক’ : মির্জা ফখরুল ছয় মাসে ১৭৭ গণমাধ্যমে ৬৮১টি ভুল তথ্য শনাক্ত, প্রকাশ্যে রিউমর স্ক্যানারের প্রতিবেদন মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়নে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে উচ্চপর্যায়ের বৈঠক
Notice :

সংসদে মির্জা ফখরুল ইসলাম আলমগীর : সরকারি প্রকল্পে পুরোনো সিন্ডিকেট ভাঙতে আইন সংশোধনের ইঙ্গিত

কথাভিশন রিপোর্ট
ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, অতীতের স্বৈরাচারী শাসনামলে সুবিধা পাওয়া ঠিকাদাররা যেন ভবিষ্যতে সরকারি উন্নয়ন প্রকল্পের কাজ না পায় সে লক্ষ্যে সরকারি ক্রয়সংক্রান্ত আইনগুলো পর্যালোচনা করা হবে।

সোমবার (৮ জুন) জাতীয় সংসদে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে উত্থাপিত এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নরসিংদী-২ আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন অভিযোগ করেন, ই-জিপি (ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট) ব্যবস্থার মাধ্যমে পূর্ববর্তী সরকারের সময় গড়ে ওঠা কিছু ঠিকাদারি প্রতিষ্ঠান এখনো পুরোনো প্রভাব ও প্রোফাইলের ভিত্তিতে বিভিন্ন দরপত্রে সফল হচ্ছে।

তার মতে, এসব ঠিকাদার অনেক ক্ষেত্রে প্রকল্পের কাজ অন্যদের কাছে বিক্রি করে দেয় এবং শেষ পর্যন্ত নিম্নমানের কাজ সম্পন্ন হয় যা জনস্বার্থের পরিপন্থী।

জবাবে মন্ত্রী বলেন, বিষয়টি নিয়ে সরকারের উচ্চপর্যায়ে আলোচনা হয়েছে। প্রকৃত ও যোগ্য ব্যক্তিদের কাছে সরকারি কাজ পৌঁছে দিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। এ উদ্দেশ্যে বিদ্যমান আইন ও বিধিমালার কার্যকারিতা পর্যালোচনা করা হচ্ছে। তবে কোন কোন আইন সংশোধনের আওতায় আসতে পারে, সে বিষয়ে তিনি নির্দিষ্ট তথ্য দেননি।

বর্তমানে দেশের সরকারি ক্রয় কার্যক্রম পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট (সরকারি ক্রয় আইন) এবং ই-জিপি ব্যবস্থার আওতায় পরিচালিত হয়।

একই অধিবেশনে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনি রাজধানীসহ দেশের বিভিন্ন শহরের খেলার মাঠ ও পার্ক অবৈধ দখলমুক্ত করার দাবি জানান।

তিনি বলেন, শিশু-কিশোরদের খেলাধুলা এবং সাধারণ মানুষের বিনোদনের জন্য নির্ধারিত বহু মাঠ ও পার্ক বর্তমানে মাদকসেবী, অবৈধ দখলদার, বখাটে ও হকারদের নিয়ন্ত্রণে চলে গেছে।

এ বিষয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দীর্ঘদিনের রাজনৈতিক ও অন্যান্য কারণে বহু উন্মুক্ত স্থান দখল হয়ে পড়েছিল। বর্তমান সরকার এসব জায়গা পুনরুদ্ধার করে জনগণের ব্যবহারের জন্য উন্মুক্ত করতে কাজ করছে।

তিনি জানান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন ২৫৬টি পার্ক ও খেলার মাঠের উন্নয়ন ও পুনরুদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। এর মধ্যে গুলিস্তানের শহীদ মতিউর রহমান পার্ককে হকারমুক্ত ও অপরাধমুক্ত করে আধুনিক পার্কে রূপান্তর করা হয়েছে। পাশাপাশি মতিঝিল পার্ক, নবাবগঞ্জ পার্ক, রসুলবাগ মাঠ, খিলগাঁও-বাসাবো মাঠ, সাদেক হোসেন খোকা মাঠ, হাজারীবাগ পার্ক এবং আমলীগোলা খেলার মাঠের উন্নয়নকাজও এগিয়ে চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *