শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম:
ধামরাইয়ে ১০ চাকা ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু ধামরাইয়ে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা কুড়িগ্রামে সাঁড়াশি অভিযানে ১৭৪টি ‘চায়না দুয়ারি’ ও ৫২টি কারেন্ট জাল ভস্মীভূত আনসার সদস্যদের সাহসিকতায় বড় ধরনের চুরি নস্যাৎ, আটক ৩ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার, চট্টগ্রামে স্বস্তির বার্তা জুলাই আন্দোলন জাতীয় ঐক্যের ফল : সেতুমন্ত্রী গাজীপুরে একের পর এক শিল্পকারখানার উৎপাদন বন্ধ বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের কারাদণ্ড ক্যান্টন ফেয়ার উপলক্ষে বাংলাদেশিদের জন্য ভিসা আবেদন সহজ করল চীনা দূতাবাস শাহজালাল বিমানবন্দরে বিদেশি এয়ারলাইন্সের অতিরিক্ত ফ্লাইট সাময়িক স্থগিত জ্বালানি নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত নতুন শিল্পে গ্যাস সংযোগ নয়: তথ্য উপদেষ্টা সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নৌবাহিনী প্রধান ববিতার জন্মদিনে ‘ববিতা সমগ্র’, এক ফ্রেমে রুনা লায়লা, শাকিব খানসহ ১২ তারকা মেয়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ, এমপি গোলাম রসুলের বাড়ি ঘিরে বিক্ষোভ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তে তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের ‘তারা গণতান্ত্রিক দল কি না, তারাই ঠিক করুক’ : মির্জা ফখরুল ছয় মাসে ১৭৭ গণমাধ্যমে ৬৮১টি ভুল তথ্য শনাক্ত, প্রকাশ্যে রিউমর স্ক্যানারের প্রতিবেদন মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়নে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে উচ্চপর্যায়ের বৈঠক
Notice :

৫৩ কোটি টাকার বিনামূল্যে চারা ও সার বিতরণ করবে সরকার

কথাভিশন ডেস্ক

দেশে সবুজায়ন বৃদ্ধি, পরিবেশ সুরক্ষা ও কৃষি পুনর্বাসন কার্যক্রমকে জোরদার করতে আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এই পরিকল্পনার অংশ হিসেবে প্রথম ধাপে কৃষকদের মাঝে সম্পূর্ণ বিনামূল্যে ১৬ লাখ ২৮ হাজার ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হবে।

এ উদ্যোগ বাস্তবায়নে ২০২৫-২৬ অর্থবছরে কৃষি মন্ত্রণালয় ৫৩ কোটি ৬৬ লাখ ৩০ হাজার টাকার প্রণোদনা বরাদ্দ দিয়েছে। সম্প্রতি মন্ত্রণালয়ের উপকরণ-২ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সরকারি পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি চারা শুধু বিতরণই নয় বরং একটি সম্পূর্ণ সহায়তা প্যাকেজের অংশ হিসেবে দেওয়া হবে। এর সঙ্গে কৃষকরা পাবেন জৈব সার ও বাঁশের খুঁটি।

মোট বরাদ্দের অর্থ কয়েকটি খাতে ভাগ করে নির্ধারণ করা হয়েছে—

চারা ক্রয়: ১২ কোটি ৯৬ লাখ ৩০ হাজার টাকা

জৈব সার (গোবর): ১৯ কোটি ৭৩ লাখ ৬০ হাজার টাকা

বাঁশের খুঁটি: ৮ কোটি ১৪ লাখ টাকা

পরিবহন ব্যয়: ৭ কোটি ২৬ লাখ ৪৪ হাজার টাকা

আনুষঙ্গিক ব্যয়: ৫ কোটি ২০ লাখ ৯৬ হাজার টাকা

এই কর্মসূচির আওতায় সারা দেশে মোট ১৬ লাখ ২৮ হাজার বাঁশের খুঁটি এবং প্রায় ৪৮ হাজার ৮৪০ টন জৈব সার বিতরণ করা হবে।

চারার ধরন ও ব্যবহার অনুযায়ী কর্মসূচিকে চারটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। প্রতিটি চারা বিতরণের সঙ্গে ৩০ কেজি জৈব সার এবং একটি করে বাঁশের খুঁটি যুক্ত থাকবে।

ক্যাটাগরি–১: নারিকেল চারা—প্রতি ইউনিট ব্যয় ৪১০ টাকা
ক্যাটাগরি–২: আম, লিচু, কাঁঠালসহ বিভিন্ন ফলদ গাছ—প্রতি ইউনিট ব্যয় ৩১০ টাকা
ক্যাটাগরি–৩: মাল্টা, জলপাই, করমচা—প্রতি ইউনিট ব্যয় ২৯০ টাকা
ক্যাটাগরি–৪: মেহগনি, নিম, সুপারি, জাম, বহেরা, কড়ইসহ বনজ ও অর্থকরী গাছ—প্রতি ইউনিট ব্যয় ২৪০ টাকা

প্রতিটি ক্যাটাগরিতে চারা, সার, খুঁটি, পরিবহন ও আনুষঙ্গিক ব্যয় অন্তর্ভুক্ত করা হয়েছে।

স্বচ্ছতা নিশ্চিতে কঠোর প্রশাসনিক নির্দেশনা

কর্মসূচি বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে কঠোর নির্দেশনা জারি করা হয়েছে। সরকারি ক্রয় আইন (পিপিএ–২০০৬) এবং বিধিমালা (পিপিআর–২০০৮) অনুসরণ বাধ্যতামূলক করা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী—

নির্ধারিত বরাদ্দের বাইরে কোনো ব্যয় করা যাবে না

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কৃষি পুনর্বাসন কমিটির যৌথ তত্ত্বাবধানে অর্থ ছাড় হবে

উপসহকারী কৃষি কর্মকর্তারা সুবিধাভোগীর তালিকা তৈরি করবেন

একজন কৃষক সর্বোচ্চ পাঁচটি চারা পাবেন

জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর যাচাই বাধ্যতামূলক করা হয়েছে

উদ্বোধন ও বাস্তবায়ন পরিকল্পনা

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, কর্মসূচি বাস্তবায়নের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। জেলা পর্যায়ের কৃষি অফিসগুলো মাঠ পর্যায়ে বিতরণ কার্যক্রম শুরু করবে।

কৃষি মন্ত্রণালয়ের সচিব জানিয়েছেন, আগামী ১৩ জুন আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করা হবে। একই দিনে দেশের সব জেলা ও উপজেলায় একযোগে চারা বিতরণ কার্যক্রম শুরু হবে।

সরকারের লক্ষ্য, এই উদ্যোগের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজ আচ্ছাদন বৃদ্ধি এবং কৃষকদের দীর্ঘমেয়াদি উৎপাদন সক্ষমতা বাড়ানো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *