শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম:
পাতলী খালের পুন:খনন কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এবার বিদায় রাজ্যসভা থেকে কোয়েল মল্লিকের ফাহিমার জন্য ন্যায়বিচার চাই: রোটারিয়ান ড. মীর শাহ আলম সাইবার সুরক্ষা আইনে বড় পরিবর্তনের উদ্যোগ, ভুয়া কনটেন্ট অপসারণে আসছে নতুন বিধান বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, পাস ৯ হাজার ২০১ প্রার্থী প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপে নতুন ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র সালমান শাহর মাকে হুমকির অভিযোগ: কী বললেন অভিনেতা শিবা শানু? বাজেটে সুশাসনের রূপরেখা না থাকায় হতাশ টিআইবি আদ-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নয় অসন্তুষ্ট সরকার চলতি মাসেই ইনু-হানিফের মামলার রায়ের প্রত্যাশা চিফ প্রসিকিউটরের ভয়াবহ গণগুলিবর্ষণে জোহানেসবার্গে নিহত ১২, আহত ৯ ৫৩ কোটি টাকার বিনামূল্যে চারা ও সার বিতরণ করবে সরকার চা বিক্রেতার দাবি ঘিরে তোলপাড়, হাসনাত আবদুল্লাহ নিয়ে নতুন বিতর্ক স্বাস্থ্য খাতে বড় বাজেট, ২৫ লাখ মানুষের জন্য ই-হেলথ কার্ড চালুর উদ্যোগ তিন মাসে ১৭ হাজার কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত বাজেট ২০২৬-২৭: কোন পণ্যে মিলবে স্বস্তি, কোথায় বাড়বে খরচ:নিত্যপণ্য থেকে প্রযুক্তি খাতে করছাড়, সিগারেট-রড-বিলাসপণ্যে বাড়ছে চাপ লাইনচ্যুত ট্রেন উদ্ধারে গিয়ে বিপাকে রিলিফ ট্রেনও বন্ধ ময়মনসিংহ-জামালপুর রেল যোগাযোগ ব্যভিচারের মামলায় খালাস পেলেন নাসির-তামিমা ফিরেই বাজিমাত মেসির, আইসল্যান্ডের জালে ৩ গোল আর্জেন্টিনার সুদানে শহীদ ৬ সেনাসদস্যের স্ত্রীর হাতে বিশেষ সম্মাননা তুলে দিলেন প্রধানমন্ত্রী
Notice :

বিতর্কের মুখে রাম চরণ ও জাহ্নবীর ‘পেদ্দি’

বিনোদন ডেস্ক
ছবি: সংগৃহীত

৪ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তেলুগু ছবি ‘পেদ্দি’। যার মূল চরিত্রে রয়েছেন রাম চরণ। পরিচালক বুচি বাবু সানা ছবির জন্য গল্প, নির্মাণ এবং চরিত্রায়নের মাধ্যমে দর্শকদের মন জয় করতে পেরেছেন। বক্স অফিসে ছবিটি ভাল সাড়া পাচ্ছে এবং এর আয় ইমধ্যেই ২০০ কোটি রুপির বেশি।

তবে বক্স অফিস সাফল্যের মাঝেও ছবিটি বিতর্কের মুখে। নায়িকা জাহ্নবী কাপুরকে ‘আচিয়াম্মা’ চরিত্রে দেখানো হয়েছে যেখানে অভিযোগ উঠেছে তাকে শুধুমাত্র শারীরিক আকর্ষণের উপাদান হিসেবে উপস্থাপন করা হয়েছে। বিতর্কের মধ্যে কিছু স্ক্রিনশটও ছড়িয়ে পড়েছে যেখানে দেখা যায় জাহ্নবী ওই দৃশ্যে ক্যামেরার অ্যাঙ্গেলের জন্য আপত্তি জানিয়েছিলেন কিন্তু তা বিবেচনায় নেওয়া হয়নি। স্ক্রিনশটের সত্যতা এখনও নিশ্চিত হয়নি।

নির্মাতা বুচি বাবু সানা বিষয়টি নিয়ে ক্ষমা প্রার্থনা করেছেন। এক বার্তায় তিনি বলেন, সিনেমার কাজ হলো দর্শকদের বিনোদন ও অনুপ্রেরণা দেওয়া। কোনোভাবেই কাউকে অসম্মানিত করার উদ্দেশ্য ছিল না। যদি কোনো দৃশ্য এমন অনুভূতি তৈরি করে থাকে আমরা সেই উদ্বেগকে সম্মান করি এবং আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

তিনি আরও জানিয়েছেন, বিতর্কিত দৃশ্যগুলোতে প্রয়োজনীয় পরিবর্তন আনা হচ্ছে এবং সংশোধিত সংস্করণ শিগগিরই প্রেক্ষাগৃহে পাঠানো হবে।

‘পেদ্দি’ প্রায় ৩০০ কোটি রুপির বাজেটে নির্মিত। রাম চরণ ও জাহ্নবীর পাশাপাশি ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন শিবা রাজকুমার, জগপতি বাবু ও দিব্যেন্দু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *