সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম:
শেহবাজ শরিফের ঘোষণা: ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি স্বাক্ষর হতে যাচ্ছে জেনেভায় জমি বিক্রি নিয়ে বিরোধ, বাবাকে হত্যা করে জঙ্গলে ফেলে দেন ছেলে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল চ্যালেঞ্জ করে রিট বেনজীর প্রত্যর্পণে আইনি জটিলতা, সামনে কী পথ? আদ্-দ্বীন হাসপাতাল বন্ধ, তবে মেডিকেল কলেজ চালু থাকবে : স্বাস্থ্যমন্ত্রী দিল্লিতে প্রবেশে বাধা, সফর বাতিল করে দেশে ফিরলেন জাহেদ উর রহমান ক্ষেপণাস্ত্র ইস্যু আলোচনার বাইরে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতায় নতুন মোড় জ্যোতিষ বিশ্লেষণে ১৫ জুনের বিশ্বকাপ ম্যাচে সম্ভাবনার ইঙ্গিত দেশ-জাতির স্বার্থে নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি : ডা. শফিকুর রোলেক্সের বিলাসবহুল ঘড়ি উপহার পেয়ে চমকে গেলেন শাকিব খান মে মাসে ৬৭৬ দুর্ঘটনা, নিহত ৬৭১: মে মাসে বিপর্যয়ের পরিসংখ্যান প্রকাশ দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম ১০ জুলাই মুক্তি পাচ্ছে জয়ার ‘অর্ধাঙ্গিনী’র সিক্যুয়াল বড় আকারেরও বাজেট বাস্তবায়নযোগ্য: এফবিসিসিআই আর্জেন্টিনা–ব্রাজিল সমর্থকদের রঙিন র‍্যালিতে ফুটবল উন্মাদনায় কাঁপল নীলফামারী সাভারে পেশাদার ৩মাদক কারবারি গ্রেপ্তার শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক মোরেলগঞ্জে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ মানববন্ধন মোরেলগঞ্জে ১০ লাখ নকল সিগারেটসহ চোরাই মালামাল ও যন্ত্রাংশ উদ্ধার ধামরাইয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
Notice :

দিল্লিতে প্রবেশে বাধা, সফর বাতিল করে দেশে ফিরলেন জাহেদ উর রহমান

আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজিবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে ভারতের রাজধানী দিল্লিতে প্রবেশে বাধা দেওয়ার ঘটনায় বিস্তারিত খোঁজ নিচ্ছে বাংলাদেশ সরকার। সরকারি সূত্র জানিয়েছে, ঘটনাটির প্রকৃত কারণ অনুসন্ধান করে পরবর্তী কূটনৈতিক পদক্ষেপ নির্ধারণ করা হবে।

সোমবার (১৫ জুন) সকালে সরকারি একাধিক সূত্র জানায়, দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল রোববার সন্ধ্যায় ঘটে যাওয়া ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। কী কারণে একজন গুরুত্বপূর্ণ সরকারি প্রতিনিধিকে ইমিগ্রেশন জটিলতায় পড়তে হলো তা খতিয়ে দেখা হচ্ছে।

কূটনৈতিক সূত্র অনুযায়ী, ডা. জাহেদ উর রহমানের সফর সম্পর্কে ভারতীয় কর্তৃপক্ষকে আগেই আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছিল। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন গত শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে কূটনৈতিক চিঠির মাধ্যমে বিষয়টি অবহিত করে। একই সঙ্গে বাংলাদেশ হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ ভারতের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে টেলিফোনে সফর বিষয়ে কথা বলেন।

তবু দিল্লি বিমানবন্দরে পৌঁছানোর পর ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে প্রবেশে বাধা দেয়। যদিও পরবর্তীতে উচ্চপর্যায়ের নির্দেশে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে তবে ততক্ষণে পরিস্থিতিতে বিরক্ত হয়ে তিনি দিল্লিতে না থেকে ফিরে আসার সিদ্ধান্ত নেন।

সরকারি ও কূটনৈতিক সূত্রের তথ্যমতে, ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ)-এর জ্যেষ্ঠ কর্মকর্তাদের বৈঠকে যোগ দিতে গত রোববার বিকেলে সাধারণ পাসপোর্টে ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওনা হন ডা. জাহেদ উর রহমান। বিমানবন্দরে পৌঁছানোর পর ইমিগ্রেশন চেকপয়েন্টে তার নাম নিরাপত্তা-সংক্রান্ত একটি নজরদারি তালিকায় (ওয়াচলিস্ট) শনাক্ত হয়।

এর পর তাকে আলাদা করে দীর্ঘ সময় বসিয়ে রাখা হয় এবং বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। কিছু গণমাধ্যমে আটক হওয়ার খবর এলেও সংশ্লিষ্ট সূত্র বলছে, তিনি আটক হননি বরং অতিরিক্ত যাচাই ও প্রশাসনিক জটিলতার কারণে হয়রানির শিকার হন।

জানা গেছে, একপর্যায়ে দীর্ঘ অপেক্ষা ও জেরায় বিরক্ত হয়ে তিনি নিজেই পাসপোর্ট ফেরত চান এবং দিল্লিতে প্রবেশ না করার সিদ্ধান্ত নেন। পরে তিনি কলম্বো হয়ে ঢাকায় ফেরেন।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ডা. জাহেদ উর রহমানের নাম পূর্বের একটি নিরাপত্তা পর্যবেক্ষণ তালিকায় থেকে যাওয়ার কারণে এ জটিলতা সৃষ্টি হয়। যদিও সংশ্লিষ্ট একটি ব্ল্যাকলিস্ট থেকে তার নাম আগে সরানো হয়েছিল সেই তথ্য সময়মতো অভিবাসন বিভাগের নজরদারি তালিকায় হালনাগাদ হয়নি।

ফলে বিমানবন্দরে প্রবেশের সময় স্বয়ংক্রিয়ভাবে নিরাপত্তা সতর্কবার্তা জারি হয় এবং তাকে অতিরিক্ত যাচাইয়ের মুখোমুখি হতে হয়।

সোমবার থেকে দিল্লিতে শুরু হওয়া ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) জ্যেষ্ঠ কর্মকর্তাদের দুই দিনের বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল ডা. জাহেদ উর রহমানের। তবে ইমিগ্রেশন জটিলতার কারণে তিনি বৈঠকে অংশ নিতে পারেননি।

বাংলাদেশের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা ঘটনাটিকে ‘রহস্যজনক’ এবং ‘অনাকাঙ্ক্ষিত’ বলে উল্লেখ করেছেন। তাদের মতে, আগাম কূটনৈতিক যোগাযোগ থাকার পরও এমন পরিস্থিতি দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে প্রশ্ন তৈরি করেছে।

সরকারি সূত্র বলছে, ঘটনার পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহের পর বাংলাদেশ সরকার পরবর্তী করণীয় নির্ধারণ করবে। বিশেষ করে একজন উচ্চপর্যায়ের সরকারি প্রতিনিধির সঙ্গে বিমানবন্দরে ঘটে যাওয়া আচরণ এবং কূটনৈতিক প্রটোকল অনুসরণ করা হয়েছিল কি না এসব বিষয় পর্যালোচনা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *