সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
শেহবাজ শরিফের ঘোষণা: ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি স্বাক্ষর হতে যাচ্ছে জেনেভায় জমি বিক্রি নিয়ে বিরোধ, বাবাকে হত্যা করে জঙ্গলে ফেলে দেন ছেলে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল চ্যালেঞ্জ করে রিট বেনজীর প্রত্যর্পণে আইনি জটিলতা, সামনে কী পথ? আদ্-দ্বীন হাসপাতাল বন্ধ, তবে মেডিকেল কলেজ চালু থাকবে : স্বাস্থ্যমন্ত্রী দিল্লিতে প্রবেশে বাধা, সফর বাতিল করে দেশে ফিরলেন জাহেদ উর রহমান ক্ষেপণাস্ত্র ইস্যু আলোচনার বাইরে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতায় নতুন মোড় জ্যোতিষ বিশ্লেষণে ১৫ জুনের বিশ্বকাপ ম্যাচে সম্ভাবনার ইঙ্গিত দেশ-জাতির স্বার্থে নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি : ডা. শফিকুর রোলেক্সের বিলাসবহুল ঘড়ি উপহার পেয়ে চমকে গেলেন শাকিব খান মে মাসে ৬৭৬ দুর্ঘটনা, নিহত ৬৭১: মে মাসে বিপর্যয়ের পরিসংখ্যান প্রকাশ দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম ১০ জুলাই মুক্তি পাচ্ছে জয়ার ‘অর্ধাঙ্গিনী’র সিক্যুয়াল বড় আকারেরও বাজেট বাস্তবায়নযোগ্য: এফবিসিসিআই আর্জেন্টিনা–ব্রাজিল সমর্থকদের রঙিন র‍্যালিতে ফুটবল উন্মাদনায় কাঁপল নীলফামারী সাভারে পেশাদার ৩মাদক কারবারি গ্রেপ্তার শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক মোরেলগঞ্জে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ মানববন্ধন মোরেলগঞ্জে ১০ লাখ নকল সিগারেটসহ চোরাই মালামাল ও যন্ত্রাংশ উদ্ধার ধামরাইয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
Notice :

ফাহিমার জন্য ন্যায়বিচার চাই: রোটারিয়ান ড. মীর শাহ আলম

সিলেট সংবাদদাতা
ছবি সংগৃহীত

সিলেটের সোনাতলায় অপহরণ ও নির্মম হত্যাকাণ্ডের শিকার চার বছর বয়সী শিশু ফাহিমা আক্তারের শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে রোটারি ইন্টারন্যাশনালের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।

শুক্রবার (১২ জুন) রোটারি ডিস্ট্রিক্ট গভর্নর ও বাংলাদেশ কান্ট্রি কো-অর্ডিনেটর পিডিজি ইশতিয়াক জামানের নেতৃত্বে প্রতিনিধি দলটি ফাহিমার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে গভীর সমবেদনা জানায়।

রোটারি ক্লাব অব সিলেট নিউ সিটি এয়ারপোর্ট রোডের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাবেক ডিস্ট্রিক্ট গভর্নর (পিডিজি) আতাউর রহমান পীর, নিউ সিটি চার্টার্ড প্রেসিডেন্ট ও প্রোগ্রাম চেয়ার জাকির আহমেদ চৌধুরী, পাস্ট প্রেসিডেন্ট কয়েস আহমেদ, তোফায়েল আহমেদ এবং সিলেট নিউ সিটি রোটারি ক্লাবের প্রেসিডেন্ট ও অ্যাসিস্ট্যান্ট গভর্নর ড. মীর শাহ আলম।

প্রতিনিধি দলের সদস্যরা নিহত ফাহিমার বাবা-মায়ের সঙ্গে কথা বলেন এবং তাদের সান্ত্বনা দেন। এ সময় তারা ফাহিমা হত্যাকাণ্ডের সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান।

পিডিজি ইশতিয়াক জামান বলেন, শিশু ফাহিমার ওপর সংঘটিত এই নৃশংস হত্যাকাণ্ড পুরো জাতিকে গভীরভাবে মর্মাহত করেছে। আমরা সরকারের কাছে জোর দাবি জানাই, দ্রুততম সময়ের মধ্যে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।

এ সময় সিলেট নিউ সিটি রোটারি ক্লাবের প্রেসিডেন্ট ও অ্যাসিস্ট্যান্ট গভর্নর ড. মীর শাহ আলম শিশু ফাহিমা হত্যার বিচার চান।

তিনি আরও বলেন, ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক ঘটনা প্রতিরোধে সমাজের সব স্তরের মানুষকে সচেতন ও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সাক্ষাৎকালে ফাহিমার পরিবারের সদস্যরা তাদের সন্তানকে হারানোর বেদনা এবং ঘটনার বিভিন্ন দিক প্রতিনিধি দলের কাছে তুলে ধরেন।

রোটারি নেতারা মনোযোগ সহকারে তাদের বক্তব্য শোনেন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রামে পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন।

পরে রোটারি প্রতিনিধি দলের পক্ষ থেকে ভুক্তভোগী পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি ফাহিমার আত্মার মাগফিরাত কামনা এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *