শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম:
টিনশেডের ‘তপ্ত চুল্লি’ ক্লাসরুমে : ব্যাহত প্রাথমিক শিক্ষা রপ্তানি খাতে গতি আনতে আবারও চালু প্রি-শিপমেন্ট ঋণ সুবিধা শিক্ষিকাকে জুতা দিয়ে মারধরের অভিযোগ, বিএনপি নেতা দল থেকে বহিষ্কার এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল করল সরকার জাতীয় সংকটে ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর উত্তপ্ত কাঁচাবাজার নোটিশ ছাড়া উচ্ছেদ নয় : ভূমিহীনদের খাসজমি দেওয়ার আশ্বাস ভূমিমন্ত্রীর হরমুজে কৌশলগত ছাড় : মিত্র দেশগুলোর জন্য ফি বাতিল ইরানের রানা প্লাজা ধসের ১৩ বছর বিচার প্রক্রিয়া কচ্ছপগতিতে, হতাশ শ্রমিক পরিবার ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে গলা কেটে হত্যা মোরেলগঞ্জে ১৬ বছর ধরে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পুলিশ ফাঁড়ি, টিনের বেড়া দিয়ে চলে প্রাথমিকের পাঠদান নিঃসঙ্গতার ভারে নত – আনজুমান আরা শিল্পী ছবির মৃত্যু নেই, বেঁচে থাকে অনন্তকাল, ছবি মানে শুধু আনন্দ নয়, ছবির মানে হতে পারে বিড়ম্বনা – মিজানুর রহমান ধামরাইয়ে প্রতিদিন সান্ধ্যকালীন সবজির মেলা ইরানের শক্তির বার্তা তেহরানসহ একাধিক শহরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন ধ্বংসের মুখে মঠবাড়িয়া শেরে বাংলা সাধারণ পাঠাগার ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনে পরিপত্র জারি রাজশাহীতে নিরাপত্তার আশ্বাসে মেডিকেলে কাজে ফিরলেন ইন্টার্ন চিকিৎসকরা মাছের শরীরে বিষাক্ত ধাতু : উপকূলীয় পরিবেশ ও জনস্বাস্থ্যের উদ্বেগ দ্বিতীয় সন্তানের অপেক্ষায় পূজা বন্দ্যোপাধ্যায়
Notice :

আরও ১৯ জেলায় চালু হলো ‘ফুয়েল পাস’ নিবন্ধন

কথাভিশন রিপোর্ট

দেশজুড়ে জ্বালানি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও সাশ্রয় নিশ্চিত করতে ‘ফুয়েল পাস’ পদ্ধতি চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে সোমবার থেকে নতুন করে আরও ১৯টি জেলায় ‘ফুয়েল পাস’ নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের তথ্যমতে, যেসব জেলায় নতুন করে এই নিবন্ধন কার্যক্রম চালু হয়েছে সেগুলো হলো গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, বাগেরহাট, চুয়াডাঙ্গা, যশোর, বরগুনা, ভোলা, ঝালকাঠি, হবিগঞ্জ, মৌলভীবাজার, দিনাজপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ফুয়েল পাস’ কার্যক্রম ধাপে ধাপে দেশের সব জেলায় চালু করা হবে। নির্ধারিত অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে সংশ্লিষ্ট জেলার গ্রাহকেরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সহজেই নিবন্ধন করতে পারবেন।

সরকারের মতে, ডিজিটাল এই ‘ফুয়েল পাস’ ব্যবস্থা চালু হলে জ্বালানির অপচয় কমবে এবং গ্রাহকেরা নির্ধারিত বরাদ্দ অনুযায়ী সরাসরি জ্বালানি সংগ্রহ করতে পারবেন। একই সঙ্গে এতে জ্বালানি সরবরাহ ব্যবস্থায় শৃঙ্খলা ও স্বচ্ছতা বাড়বে বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *