মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম:
মোরেলগঞ্জে মতবিনিময় সভা কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় জেলা পরিষদের বৃক্ষরোপণ এডিপিতে ‘কাগুজে প্রকল্পের’ ছড়াছড়ি, বরাদ্দহীন তালিকায় ১০৬৩ প্রকল্প নিয়ে প্রশ্ন চ্যানেল আইতে পাঁচ তারকার আড্ডা : স্মৃতিময় একদিন হাসনাত আবদুল্লাহ ও মোশাররফ করিমের পাশে থাকার ঘোষণা দিলেন তাসনিম জারা কারিকুলাম সংস্কারসহ শিক্ষায় নতুন যুগের সূচনা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আশুরার মিছিলে অস্ত্র ও আতশবাজি নিষিদ্ধ : ডিএমপি আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ, দায়িত্বে জামালুন্নেসা ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২০১ মামলা ‘সংবাদপত্রের কালো দিবস’: গণমাধ্যমের ইতিহাসে এক বিতর্কিত অধ্যায় স্মরণ বিশ্বকাপের মাঝপথে নেইমারকে নিয়ে দুঃসংবাদ, নকআউট পর্বেও অনিশ্চয়তা মায়াময় সুর সরকারি বাজেটে তথ্য উপস্থাপনায় অমনোযোগিতা ও বিভ্রান্তি : দেবপ্রিয় চাপে বেনজীরের সাভানা ইকো রিসোর্টের ভবিষ্যৎ ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা দিল্লি বিমানবন্দরে উপদেষ্টাকে আটকে রাখা দুঃখজনক : পররাষ্ট্রমন্ত্রী ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব সারাদেশে দুই হাজার মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের ঘোষণা কৃষিমন্ত্রীর কাশিমপুরসহ কারাগারে কত শিশু আছে : তথ্য চাইলো হাইকোর্ট ৬০ বছর পর শৈশবের বিদ্যাপীঠে ফিরে আবেগে আপ্লুত মেজর জেনারেল মাহবুব হায়দার খান
Notice :

এডিপিতে ‘কাগুজে প্রকল্পের’ ছড়াছড়ি, বরাদ্দহীন তালিকায় ১০৬৩ প্রকল্প নিয়ে প্রশ্ন

কথাভিশন রিপোর্ট
ছবি: সংগৃহীত

দেশের উন্নয়ন পরিকল্পনার মূল কাঠামো বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ঘিরে এবার নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। ২০২৬–২৭ অর্থবছরের এডিপি বিশ্লেষণে দেখা গেছে, তালিকাভুক্ত প্রকল্পের বড় একটি অংশের কোনো অর্থ বরাদ্দ নেই। এতে প্রকল্প বাস্তবায়নের বাস্তবতা ও পরিকল্পনার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে।

নতুন এডিপিতে মোট ১,১০৮টি প্রকল্পের মধ্যে ১,০৬৩টি প্রকল্পে কোনো অর্থ বরাদ্দ রাখা হয়নি। পাশাপাশি বিদেশি অর্থায়নের সম্ভাবনায় আরও ১৭৯টি অননুমোদিত প্রকল্প অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে এসব প্রকল্প আদৌ বাস্তবায়নযোগ্য কি না তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।

অর্থনীতিবিদদের মতে, কোনো প্রকল্পের বাস্তবায়নের জন্য অর্থ বরাদ্দ অপরিহার্য। বরাদ্দ ছাড়া বিপুল সংখ্যক প্রকল্প তালিকাভুক্ত করা হলে তা কেবল কাগজে-কলমে উন্নয়নের চিত্র তৈরি করে বাস্তবে অগ্রগতি নিশ্চিত করে না।

বাজেট বিশ্লেষণে আরও দেখা যায়, প্রতীকী বা নামমাত্র বরাদ্দ দিয়ে প্রকল্প চালু রাখার প্রবণতাও বাড়ছে। অনেক প্রকল্পে মাত্র এক লাখ টাকা বরাদ্দ দেখানো হলেও কার্যত সেগুলোর বাস্তবায়ন অগ্রসর হয় না।

এছাড়া দীর্ঘসূত্রতার চিত্রও উদ্বেগজনক। ৯৭৬টি বিনিয়োগ প্রকল্পের গড় বয়স প্রায় ৫.৭ বছর। যার মধ্যে শতাধিক প্রকল্প এক দশকেরও বেশি সময় ধরে চলমান।

উন্নয়ন বিশেষজ্ঞদের মতে, প্রকল্প অনুমোদন, অর্থায়ন ও বাস্তবায়ন সক্ষমতার মধ্যে সমন্বয়ের ঘাটতি থাকায় এ ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে। এতে প্রকল্পের সংখ্যা বাড়লেও বাস্তবায়নের গতি ও গুণগত মান ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এদিকে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) বলছে, চলতি এডিপির প্রায় অর্ধেক প্রকল্প একাধিকবার সংশোধনের মধ্য দিয়ে গেছে যা পরিকল্পনার দুর্বলতাকে নির্দেশ করে।

বিশেষজ্ঞরা মনে করেন, প্রকল্প গ্রহণের আগে প্রয়োজনীয়তা যাচাই, অর্থায়ন নিশ্চিতকরণ এবং বাস্তবায়ন সক্ষমতার কঠোর মূল্যায়ন না হলে এ ধরনের ‘কাগুজে উন্নয়ন’ আরও বাড়বে।

অন্যদিকে সংশ্লিষ্ট অর্থনীতিবিদরা বলছেন, অনেক প্রকল্প সময়ের স্বল্পতায় পূর্ণাঙ্গভাবে প্রণয়ন করা যায়নি বলেই বরাদ্দ ছাড়াই তালিকায় রাখা হয়েছে। ভবিষ্যতে অর্থায়ন নিশ্চিত হলে এসব প্রকল্প বাস্তবায়নের সম্ভাবনা রয়েছে।

তবে উন্নয়ন গবেষকদের মতে, প্রকৃত অগ্রগতি শুধু প্রকল্পের সংখ্যা দিয়ে নয় বরং বাস্তবায়নের গতি, দক্ষতা ও ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে নির্ধারণ করা উচিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *