মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম:
মোরেলগঞ্জে মতবিনিময় সভা কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় জেলা পরিষদের বৃক্ষরোপণ এডিপিতে ‘কাগুজে প্রকল্পের’ ছড়াছড়ি, বরাদ্দহীন তালিকায় ১০৬৩ প্রকল্প নিয়ে প্রশ্ন চ্যানেল আইতে পাঁচ তারকার আড্ডা : স্মৃতিময় একদিন হাসনাত আবদুল্লাহ ও মোশাররফ করিমের পাশে থাকার ঘোষণা দিলেন তাসনিম জারা কারিকুলাম সংস্কারসহ শিক্ষায় নতুন যুগের সূচনা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আশুরার মিছিলে অস্ত্র ও আতশবাজি নিষিদ্ধ : ডিএমপি আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ, দায়িত্বে জামালুন্নেসা ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২০১ মামলা ‘সংবাদপত্রের কালো দিবস’: গণমাধ্যমের ইতিহাসে এক বিতর্কিত অধ্যায় স্মরণ বিশ্বকাপের মাঝপথে নেইমারকে নিয়ে দুঃসংবাদ, নকআউট পর্বেও অনিশ্চয়তা মায়াময় সুর সরকারি বাজেটে তথ্য উপস্থাপনায় অমনোযোগিতা ও বিভ্রান্তি : দেবপ্রিয় চাপে বেনজীরের সাভানা ইকো রিসোর্টের ভবিষ্যৎ ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা দিল্লি বিমানবন্দরে উপদেষ্টাকে আটকে রাখা দুঃখজনক : পররাষ্ট্রমন্ত্রী ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব সারাদেশে দুই হাজার মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের ঘোষণা কৃষিমন্ত্রীর কাশিমপুরসহ কারাগারে কত শিশু আছে : তথ্য চাইলো হাইকোর্ট ৬০ বছর পর শৈশবের বিদ্যাপীঠে ফিরে আবেগে আপ্লুত মেজর জেনারেল মাহবুব হায়দার খান
Notice :

৬০ বছর পর শৈশবের বিদ্যাপীঠে ফিরে আবেগে আপ্লুত মেজর জেনারেল মাহবুব হায়দার খান

শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধি
ছবি: সংগৃহীত

দীর্ঘ ৬০ বছর পর শৈশবের স্মৃতিবিজড়িত বিদ্যাপীঠে ফিরে আবেগে আপ্লুত হয়ে পড়েন বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিত্ব মেজর জেনারেল মাহবুব হায়দার খান।
জীবনের নানা সাফল্য ও অর্জনের পেছনে যে শিক্ষাপ্রতিষ্ঠানটির অবদান রয়েছে, সেই প্রিয় বিদ্যালয়ের প্রাঙ্গণে ফিরে তিনি যেন ফিরে গেলেন শৈশবের দিনগুলোতে। সোমবার (১৫জুন) দুপুরে হেলিকপ্টর যোগে তিনি বাগেরহাটের মোরেলগঞ্জ অম্বিকাচরনলাহা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অবতরন করেন।

এ সময় তার সাথে সফর সঙ্গি ছিলেন নেপালের আর্মির মেজর জেনারেল
বিশিষ্ট পাখি বিশেষাজ্ঞ কাজী আহমেদ হোসাইন ও তার ছেলে মানসিব খান। বিদ্যালয়ে পৌঁছালে শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। পরে তিনি বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষ, খেলার মাঠ ও পুরোনো স্থাপনাগুলো ঘুরে দেখেন। এ সময় তিনি তাঁর ছাত্রজীবনের নানা স্মৃতিচারণ করেন।
এক আবেগঘন বক্তব্যে মেজর জেনারেল মাহবুবুর রহমান বলেন, “এই বিদ্যালয় শুধু আমার শিক্ষার ভিত্তি নয়, আমার চরিত্র ও জীবনবোধ গঠনের অন্যতম প্রধান প্রতিষ্ঠান। ৬০ বছর পর এখানে ফিরে এসে মনে হচ্ছে আমি আবার আমার শৈশবে ফিরে গেছি।” তিনি বর্তমান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, সততা, শৃঙ্খলা ও দেশপ্রেমের চেতনায় নিজেদের গড়ে তুলতে হবে। কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে যে কোনো লক্ষ্য অর্জন সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।

বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা তাঁর জীবনসংগ্রাম ও সাফল্যের গল্প শুনে অনুপ্রাণিত হন। অনুষ্ঠানে স্মৃতিচারণ, শুভেচ্ছা বিনিময় এবং সম্মাননা প্রদান করা হয়। বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, প্রতিষ্ঠানের একজন কৃতি শিক্ষার্থী হিসেবে মেজর জেনারেল মাহবুব হায়দার খানের এই সফর বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
প্রিয় বিদ্যাপীঠের আঙিনায় দাঁড়িয়ে অতীতের স্মৃতির সঙ্গে বর্তমানের বাস্তবতার এক অনন্য মেলবন্ধন ঘটান মেজর জেনারেল মাহবুব হায়দার খান। তাঁর এই প্রত্যাবর্তন শুধু ব্যক্তিগত আবেগেরই বহিঃপ্রকাশ নয়, বরং শিক্ষদের প্রতি গভীর ভালোবাসা ও কৃতজ্ঞতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *