রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
মে মাসে ৬৭৬ দুর্ঘটনা, নিহত ৬৭১: মে মাসে বিপর্যয়ের পরিসংখ্যান প্রকাশ দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম ১০ জুলাই মুক্তি পাচ্ছে জয়ার ‘অর্ধাঙ্গিনী’র সিক্যুয়াল বড় আকারেরও বাজেট বাস্তবায়নযোগ্য: এফবিসিসিআই আর্জেন্টিনা–ব্রাজিল সমর্থকদের রঙিন র‍্যালিতে ফুটবল উন্মাদনায় কাঁপল নীলফামারী সাভারে পেশাদার ৩মাদক কারবারি গ্রেপ্তার শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক মোরেলগঞ্জে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ মানববন্ধন মোরেলগঞ্জে ১০ লাখ নকল সিগারেটসহ চোরাই মালামাল ও যন্ত্রাংশ উদ্ধার ধামরাইয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রতিটি নাগরিকের সমৃদ্ধি নিশ্চিত করতে চাই’ : মির্জা ফখরুল সব নাগরিককে বিবেচনায় রেখেই বাজেট প্রণয়ন করা হয়েছে : অর্থমন্ত্রী মোড়েলগঞ্জে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত পাতলী খালের পুন:খনন কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এবার বিদায় রাজ্যসভা থেকে কোয়েল মল্লিকের ফাহিমার জন্য ন্যায়বিচার চাই: রোটারিয়ান ড. মীর শাহ আলম সাইবার সুরক্ষা আইনে বড় পরিবর্তনের উদ্যোগ, ভুয়া কনটেন্ট অপসারণে আসছে নতুন বিধান বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, পাস ৯ হাজার ২০১ প্রার্থী প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপে নতুন ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র সালমান শাহর মাকে হুমকির অভিযোগ: কী বললেন অভিনেতা শিবা শানু?
Notice :

কাপাসিয়ায় একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

নিজস্ব প্রতিনিধি
ছবি: সংগৃহীত

গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা এলাকায় নিজের স্ত্রী-সন্তানসহ পরিবারের ৫ জনকে হত্যা করেছে গৃহকর্তা ফোরকান মিয়া।

শুক্রবার (৮ মে) রাতে রাউতকোনা গ্রামের মনির হোসেনের বাসায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নির্মম এই হত্যাকাণ্ড ঘটেছে কাপাসিয়া উপজেলার কাপাসিয়া ইউনিয়নের রাউৎকোনা গ্রামের প্রবাসী মনির হোসেনের বাড়িতে। ফোরকান চার মাস ধরে স্ত্রী-সন্তানসহ প্রবাসী মনির হোসেনের বাড়িতে ভাড়ায় থাকতেন।

নিহতরা হলেন ঘাতক মো. ফোরকান মিয়ার স্ত্রী শারমিন খানম (৪০) এবং তাদের তিন মেয়ে মিম (১৬), মারিয়া (৮) ও ফারিয়া (২) এবং ফোরকানের শ্যালক রসুল (২২)। নিহত শারমিন গোপালগঞ্জ জেলার সদর উপজেলার পাইকান্দি গ্রামের মো. শাহাদাত মোল্যার মেয়ে।

নিহত শারমিন খানমের চাচি ইভা রহমান বলেন, দীর্ঘদিন ধরে যৌতুকের জন্য খুব বেশি নির্যাতন করত ফোরকান। ধারণা করা হচ্ছে, এই কারণেই সে মাদক সেবন করে খুন করেছে। স্ত্রী, সন্তান ও শ্যালককে খুন করে আমাদের এক আত্মীয়কে ফোন দিয়েছে সে। আমরা দ্রুত ঘটনাস্থলে এসে দেখি পাঁচজনকে খুন করে ফেলে গেছে।

কয়েকজন প্রতিবেশি সাংবাদিকদের বলেন, শুক্রবার বিকেলেও বাচ্চাগুলো বাড়ির উঠানে খেলা করেছে। সকালে লোকজনের চিৎকার শুনে এসে দেখি একেকজনের মরদেহ একেক দিকে পড়ে আছে। তারা বলেন, ফুরকান মিয়া যে এতো বড়ো কাজ করবে, তা আমরা বিশ্বাস করতে পারছি না। ফুটফুটে তিনটা বাচ্চাকে এভাবে মেরে ফেলা হলো!

মনির হোসেন নামের এক স্বজন বলেন, শ্যালক রসুলকে ফোন করে চাকরি দেওয়ার কথা বলে ডেকে আনে ফোরকান। ডেকে এনে তাকেসহ পাঁচজনকে খুন করে। এমন ঘটনা আমরা জীবনেও দেখি নাই।

সরেজমিন দেখা যায়, স্ত্রীকে জানালার গ্রিলের সঙ্গে রশি দিয়ে পেঁচিয়ে এবং অন্য চারজনকে বিছানায় ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে ফেলে রাখা হয়েছে। ঘরের মেঝেতে রক্তমাখা মরদেহ পড়ে রয়েছে।

গাজীপুরের পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক ফোরকান হত্যা নিশ্চিত হওয়ার পর ফোনকল করে একজনকে স্বীকারোক্তি দিয়েছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং অভিযুক্ত ফোরকান মিয়াকে গ্রেফতারে পুলিশের একাধিক টিম ইতোমধ্যে অভিযানে নেমেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *