শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম:
শিক্ষিকাকে জুতা দিয়ে মারধরের অভিযোগ, বিএনপি নেতা দল থেকে বহিষ্কার এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল করল সরকার জাতীয় সংকটে ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর উত্তপ্ত কাঁচাবাজার নোটিশ ছাড়া উচ্ছেদ নয় : ভূমিহীনদের খাসজমি দেওয়ার আশ্বাস ভূমিমন্ত্রীর হরমুজে কৌশলগত ছাড় : মিত্র দেশগুলোর জন্য ফি বাতিল ইরানের রানা প্লাজা ধসের ১৩ বছর বিচার প্রক্রিয়া কচ্ছপগতিতে, হতাশ শ্রমিক পরিবার ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে গলা কেটে হত্যা মোরেলগঞ্জে ১৬ বছর ধরে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পুলিশ ফাঁড়ি, টিনের বেড়া দিয়ে চলে প্রাথমিকের পাঠদান নিঃসঙ্গতার ভারে নত – আনজুমান আরা শিল্পী ছবির মৃত্যু নেই, বেঁচে থাকে অনন্তকাল, ছবি মানে শুধু আনন্দ নয়, ছবির মানে হতে পারে বিড়ম্বনা – মিজানুর রহমান ধামরাইয়ে প্রতিদিন সান্ধ্যকালীন সবজির মেলা ইরানের শক্তির বার্তা তেহরানসহ একাধিক শহরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন ধ্বংসের মুখে মঠবাড়িয়া শেরে বাংলা সাধারণ পাঠাগার ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনে পরিপত্র জারি রাজশাহীতে নিরাপত্তার আশ্বাসে মেডিকেলে কাজে ফিরলেন ইন্টার্ন চিকিৎসকরা মাছের শরীরে বিষাক্ত ধাতু : উপকূলীয় পরিবেশ ও জনস্বাস্থ্যের উদ্বেগ দ্বিতীয় সন্তানের অপেক্ষায় পূজা বন্দ্যোপাধ্যায় সংরক্ষিত নারী আসনের প্রস্তাব ফিরিয়ে দিলেন তাসনিম জারা নতুন অর্থবছরে বড় পরিবর্তনের ইঙ্গিত এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা বৃদ্ধির উদ্যোগ
Notice :

কুড়িগ্রামে সবুজ ধান ক্ষেতে ফুটে উঠেছে জাতীয় স্মৃতিসৌধের প্রতিকৃতি

হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম

‘প্রতিবছর সবুজ ধানক্ষেতে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জাতীয় প্রতিকৃতি ফুটে তুলে চমকে দেন স্কুল শিক্ষক জাফর সাদিক। এবার তিনি দুটি জাতের ধানের গোছা ও শীষ দিয়ে ফুটিয়ে তুলেছেন ‘জাতীয় স্মৃতিসৌধ।’ ব্যস্ততম পাকা সড়কের পাশে সবুজ ধান ক্ষেতে বেগুণি রঙের পার্কেল জাতের ধান দিয়ে ফুটে তোলা জাতীয় স্মৃতি সৌধের আদলের দিকে চোখ গেলেই অবাক নয়নে তাকিয়ে থাকেন পথচারী ও যাত্রীরা। অনেকে মাথা বের করে চোখেমুখে মুগ্ধতা ছড়িয়ে পলক না ফেলেই তাকিয়ে থাকেন সেই ক্ষেতের দিকে। পথচারীদের এই আনন্দই শিক্ষক জাফর সাদিককে প্রতিবছর নতুন নতুন প্রতিকৃতির আদল আঁকাতে উৎসাহিত করে।
সরজমিনে গিয়ে দেখা যায়, কুড়িগ্রামের উলিপুর উপজেলা শহরের পৌসভা এলাকার পূর্ব নাওডাঙ্গা গ্রামের স্কুল শিক্ষক জাফর সাদিক’র কৃষিভিত্তিক ব্যতিক্রম কর্মকান্ড। শিক্ষকতা পেশার যুক্ত এই ব্যক্তির রয়েছে কৃষির প্রতি প্রচন্ড টান ও ভালোবাসা। ব্যক্তিগতভাবে নিজের জমিতে নিজেই চাষাবাদে অংশগ্রহন করেন তিনি। বিশেষ করে কৃষি বিভাগের নতুন নতুন জাতের গবেষণা লব্ধ জাতের ধান চাষে তিনি একজন অগ্রগামি কৃষক। এছাড়াও ধানের জমিতে বিভিন্ন নকশার আদল ফুটিয়ে তুলে চমকে দেন গ্রামবাসীসহ পথচারী মানুষদের। প্রতিবছরের ন্যায় এবারও তিনি তার কৃষি জমিতে জাতীয় স্মৃতিসৌধের প্রতিকৃতি ফুটিয়ে তুলে নজর কেড়েছেন আগ্রহি মানুষের। জেলার উলিপুর উপজেলা থেকে রাজারহাট-রংপুরগামি ব্যস্ততম সড়কের মধ্যে নাওডাঙ্গা গ্রামের পাকা সড়কের বামদিকে তার ১৭ শতক জমির উপর ব্রিধান-১১৩ ও ভিয়েতনামের বেগুনি রঙের ডায়েবেটিকস জাতের পার্কেল ধানের গোছা দিয়ে ফুটিয়ে তুলেছেন জাতীয় স্মৃতি সৌধের আদল বা প্রতিকৃতি। তার এই ব্যতিক্রমী প্রয়াস স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। ধানক্ষেতে তোলা স্মৃতিসৌধের এই প্রতিচ্ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল হয়েছে। অনেকে মন্তব্য করেছেন এটি শুধু এক কৃষকের শিল্প নয়, বরং শহীদদের প্রতি এক নীরব শ্রদ্ধাঞ্জলি এবং দেশপ্রেমের জীবন্ত উদাহরণ।
ধানক্ষেতে জাতীয় স্মৃতিসৌধের প্রতিকৃতি দেখতে আসা পার্শ্ববর্তী বাকরের হাটের এসএসসি পরীক্ষার্থী শরীফ আহমদ জানায়, আমরা বন্ধুরা দল বেঁধে এই অপরুপ দৃশ্য উপভোগ করতে এবং ছবি তুলতে এসেছি।
ওই এলাকার রফিকুল ইসলাম জানান, এলাকার জন্য জাফর সাদিক মাস্টার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি একজন প্রতিভাবান মানুষ। এর আগে তিনি জাতীয় পতাকা, পরের বছর বাংলাদেশের মানচিত্র এবং এ বছর জাতীয় স্মৃতিসৌধ এঁকেছেন। পাশ দিয়ে হেঁটে গেলে অনেক ভালো লাগে। দূর-দুরান্ত থেকে অনেকে এসে ছবি তুলে নিয়ে যায়।
উদ্যোক্তা জাফর সাদিক জানান, কৃষির প্রতি ভালোবাসা থেকে তিনি এসব করছেন। নকশাগুলো ফুটিয়ে তোলার জন্য কুমিল্লা থেকে ভিয়েতনামের কার্পল জাতের বেগুনি রঙের ধানবীজ সংগ্রহ করেছেন। সেই বেগুন রঙের ধানের গোছা ও স্থানীয় জাতের ধানের গোছা দিয়ে এসব প্রতিকৃতি ফুটিয়ে তোলেন। এবার ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে নিহত ও সম্ভ্রমহানী নারীদের স্মৃতির জন্য নির্মিত স্মৃতিসৌধকে ধানক্ষেতে ফুটিয়ে তুলে এক ধরণের শিক্ষার বার্তা দিতে চেয়েছেন তিনি।
উলিপুর মডেল প্রাথমিক বিদ্যালয়ের এই শিক্ষক আরও বলেন, বিদ্যালয়ে আমি বইয়ের মাধ্যমে শেখাই, আর মাঠে জমি কর্ষন করে ছবির মাধ্যমে তুলে ধরি বাংলাদেশের ইতিহাসের বীরত্ব। প্রজন্মকে ইতিহাস জানাতে আগ্রহী করে তুলি। তাদেরকে ইতিহাস জানতে হবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *