সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
শেহবাজ শরিফের ঘোষণা: ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি স্বাক্ষর হতে যাচ্ছে জেনেভায় জমি বিক্রি নিয়ে বিরোধ, বাবাকে হত্যা করে জঙ্গলে ফেলে দেন ছেলে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল চ্যালেঞ্জ করে রিট বেনজীর প্রত্যর্পণে আইনি জটিলতা, সামনে কী পথ? আদ্-দ্বীন হাসপাতাল বন্ধ, তবে মেডিকেল কলেজ চালু থাকবে : স্বাস্থ্যমন্ত্রী দিল্লিতে প্রবেশে বাধা, সফর বাতিল করে দেশে ফিরলেন জাহেদ উর রহমান ক্ষেপণাস্ত্র ইস্যু আলোচনার বাইরে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতায় নতুন মোড় জ্যোতিষ বিশ্লেষণে ১৫ জুনের বিশ্বকাপ ম্যাচে সম্ভাবনার ইঙ্গিত দেশ-জাতির স্বার্থে নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি : ডা. শফিকুর রোলেক্সের বিলাসবহুল ঘড়ি উপহার পেয়ে চমকে গেলেন শাকিব খান মে মাসে ৬৭৬ দুর্ঘটনা, নিহত ৬৭১: মে মাসে বিপর্যয়ের পরিসংখ্যান প্রকাশ দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম ১০ জুলাই মুক্তি পাচ্ছে জয়ার ‘অর্ধাঙ্গিনী’র সিক্যুয়াল বড় আকারেরও বাজেট বাস্তবায়নযোগ্য: এফবিসিসিআই আর্জেন্টিনা–ব্রাজিল সমর্থকদের রঙিন র‍্যালিতে ফুটবল উন্মাদনায় কাঁপল নীলফামারী সাভারে পেশাদার ৩মাদক কারবারি গ্রেপ্তার শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক মোরেলগঞ্জে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ মানববন্ধন মোরেলগঞ্জে ১০ লাখ নকল সিগারেটসহ চোরাই মালামাল ও যন্ত্রাংশ উদ্ধার ধামরাইয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
Notice :

জুলাইযোদ্ধা ও শহীদ পরিবার নিয়ে জামায়াতের সমাবেশ

কথাভিশন রিপোর্ট
ছবি: সংগৃহীত

গণভোটের রায় বাস্তবায়ন, সংবিধান সংস্কার এবং জুলাই সনদকে সংবিধানে অন্তর্ভুক্ত করার দাবিতে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাইযোদ্ধাদের নিয়ে জাতীয় সমাবেশ শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সকাল ১০টায় সারাদেশ থেকে আসা জুলাই শহীদ পরিবারের সদস্য এবং জুলাইযোদ্ধাদের অংশগ্রহণে এই সমাবেশ শুরু হয়।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন ক্বারী এনায়েত উল্লাহ সাইফি। তেলাওয়াতের অনুবাদ করেন শরীফ বায়জীদ মাহমুদ। পরে ইসলামী সংগীত পরিবেশন করেন শিল্পী মশিউর রহমান।

সমাবেশের উদ্বোধনী বক্তব্যে জুলাইযোদ্ধা কামরুল হাসান বলেন, কোনো ধরনের দাড়ি, কমা বা সেমিকোলন পরিবর্তন ছাড়াই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। তা না হলে আবার সংসদ ঘেরাও কর্মসূচি দেওয়া হবে বলে তিনি সতর্ক করেন।

সমাবেশটি পরিচালনা করছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক ড. শফিকুল ইসলাম মাসুদ।

সমাবেশে উপস্থিত আছেন দলটির আমির শফিকুর রহমান, নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, নেতা এ টি এম আজহারুল ইসলামসহ ১১ দলের জোটের শীর্ষ নেতারা।

এর আগে শুক্রবার রাতে এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, রাষ্ট্র সংস্কারের দাবিতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার মানুষ শহীদ হয়েছেন, অনেকে আহত ও পঙ্গুত্ববরণ করেছেন।

তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের পর দেশবাসী গত ১২ ফেব্রুয়ারির গণভোটে প্রায় ৭০ শতাংশ ভোট দিয়ে ‘হ্যাঁ’ মতামত দিয়েছে। কিন্তু একই দিনে সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করলেও গণভোটের রায় বাস্তবায়নে সরকার টালবাহানা করছে, যা জুলাইযোদ্ধা ও শহীদদের প্রতি অসম্মান।

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, অতীতে জনগণের প্রত্যাশার বিপরীতে গিয়ে কোনো সরকার টিকে থাকতে পারেনি। তাই বর্তমান সরকারকে অতীত থেকে শিক্ষা নিয়ে জনগণের প্রত্যাশা অনুযায়ী দ্রুত গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *