রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
মে মাসে ৬৭৬ দুর্ঘটনা, নিহত ৬৭১: মে মাসে বিপর্যয়ের পরিসংখ্যান প্রকাশ দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম ১০ জুলাই মুক্তি পাচ্ছে জয়ার ‘অর্ধাঙ্গিনী’র সিক্যুয়াল বড় আকারেরও বাজেট বাস্তবায়নযোগ্য: এফবিসিসিআই আর্জেন্টিনা–ব্রাজিল সমর্থকদের রঙিন র‍্যালিতে ফুটবল উন্মাদনায় কাঁপল নীলফামারী সাভারে পেশাদার ৩মাদক কারবারি গ্রেপ্তার শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক মোরেলগঞ্জে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ মানববন্ধন মোরেলগঞ্জে ১০ লাখ নকল সিগারেটসহ চোরাই মালামাল ও যন্ত্রাংশ উদ্ধার ধামরাইয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রতিটি নাগরিকের সমৃদ্ধি নিশ্চিত করতে চাই’ : মির্জা ফখরুল সব নাগরিককে বিবেচনায় রেখেই বাজেট প্রণয়ন করা হয়েছে : অর্থমন্ত্রী মোড়েলগঞ্জে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত পাতলী খালের পুন:খনন কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এবার বিদায় রাজ্যসভা থেকে কোয়েল মল্লিকের ফাহিমার জন্য ন্যায়বিচার চাই: রোটারিয়ান ড. মীর শাহ আলম সাইবার সুরক্ষা আইনে বড় পরিবর্তনের উদ্যোগ, ভুয়া কনটেন্ট অপসারণে আসছে নতুন বিধান বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, পাস ৯ হাজার ২০১ প্রার্থী প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপে নতুন ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র সালমান শাহর মাকে হুমকির অভিযোগ: কী বললেন অভিনেতা শিবা শানু?
Notice :

ধামরাইয়ে নির্মাণ শ্রমিকদের উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

ধামরাই প্রতিনিধি

মালিক শ্রমিক এক হয়ে, গড়বো দেশ নতুন করে, এই প্রতিপ্যদকে সামনে ঢাকার ধামরাইয়ে  মে দিবস উপলক্ষে নির্মাণ শ্রমিকদের পক্ষ থেকে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(১মে) বেলা ৩টার দিকে বর্ণাঢ্য র‌্যালী ঢাকা-আরিচা মহাসড়ক হয়ে কালামপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ধামরাই উপজেলার কালামপুর আমাতন নেছা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। পরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এই সময় তারা বলেন, শ্রমিক মালিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই।
ধামরাই উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আবু বক্কর এর সভাপতিত্বে আলোচনা সভার উদ্বোধক হিসাবে বক্তব্য রাখেন ধামরাই উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি ও সূতিপাড়া ইউনিয়ন পরিষদের সাম্ভাব্য চেয়ারম্যান পার্থী   মোঃ জালাল উদ্দিন, প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা শেখ জামাল হোসেন, বন্ধু মহলের সভাপতি মোঃ ইসরাফিল আহম্মেদ প্রমূখ।
আলোচনা সভায় বক্তরা বলেন, মে দিবস মানেই পরিশ্রমী মানুষের প্রতি সম্মান জানানোর দিন। যাদের ঘামে গড়ে উঠেছে দেশ, তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার দিন এই আন্তর্জাতিক শ্রমিক দিবস। তারা আরও বলেন, শ্রমিকের নায্য অধিকার প্রতিষ্ঠিত করতে হবে।শ্রমিকদের নিরাপদ কর্ম পরিবেশ তৈরি করতে হবে এবং দুর্ঘটনা কবলিত শ্রমিকদের শতভাগ ক্ষতিপূরণ দিতে হবে। শ্রমিকদের নির্যাতন থেকে দূরে থাকতে হবে। শ্রমিকদের মর্যাদা প্রতিষ্ঠিত করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *