রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
মে মাসে ৬৭৬ দুর্ঘটনা, নিহত ৬৭১: মে মাসে বিপর্যয়ের পরিসংখ্যান প্রকাশ দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম ১০ জুলাই মুক্তি পাচ্ছে জয়ার ‘অর্ধাঙ্গিনী’র সিক্যুয়াল বড় আকারেরও বাজেট বাস্তবায়নযোগ্য: এফবিসিসিআই আর্জেন্টিনা–ব্রাজিল সমর্থকদের রঙিন র‍্যালিতে ফুটবল উন্মাদনায় কাঁপল নীলফামারী সাভারে পেশাদার ৩মাদক কারবারি গ্রেপ্তার শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক মোরেলগঞ্জে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ মানববন্ধন মোরেলগঞ্জে ১০ লাখ নকল সিগারেটসহ চোরাই মালামাল ও যন্ত্রাংশ উদ্ধার ধামরাইয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রতিটি নাগরিকের সমৃদ্ধি নিশ্চিত করতে চাই’ : মির্জা ফখরুল সব নাগরিককে বিবেচনায় রেখেই বাজেট প্রণয়ন করা হয়েছে : অর্থমন্ত্রী মোড়েলগঞ্জে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত পাতলী খালের পুন:খনন কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এবার বিদায় রাজ্যসভা থেকে কোয়েল মল্লিকের ফাহিমার জন্য ন্যায়বিচার চাই: রোটারিয়ান ড. মীর শাহ আলম সাইবার সুরক্ষা আইনে বড় পরিবর্তনের উদ্যোগ, ভুয়া কনটেন্ট অপসারণে আসছে নতুন বিধান বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, পাস ৯ হাজার ২০১ প্রার্থী প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপে নতুন ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র সালমান শাহর মাকে হুমকির অভিযোগ: কী বললেন অভিনেতা শিবা শানু?
Notice :

ধামরাইয়ে ব্যক্তিগত উদ্যোগে গড়ে উঠছে দৃষ্টিনন্দন ‘মসজিদে রাবেয়া’—একসঙ্গে ১৭ হাজার মুসল্লির নামাজের ব্যবস্থা, যুক্ত থাকছে অন্যান্য সেবামূলক প্রতিষ্ঠান

কথাভিশন রিপোর্ট
ধামরাইয়ে নির্মাণাধীন মসজিদে রাবেয়া

ঢাকার ধামরাই উপজেলার ১৩ নম্বর কুল্লা ইউনিয়নের আড়ালিয়া এলাকায় প্রায় ১৫ বিঘা জমির ওপর নির্মিত হচ্ছে দৃষ্টিনন্দন মসজিদ ‘মসজিদে রাবেয়া’। বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী আলাউদ্দিনের ব্যক্তিগত উদ্যোগে গৃহীত এ প্রকল্পটি ধর্মীয় ও সেবামূলক কর্মকাণ্ডের এক অনন্য সমন্বয় হিসেবে বিবেচিত হচ্ছে।

আধুনিক স্থাপত্যশৈলী ও নান্দনিক কারুকাজে নির্মিত এই মসজিদে একসঙ্গে প্রায় ১৭ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। তবে এটি শুধু একটি উপাসনালয় নয়—বরং একটি পূর্ণাঙ্গ মানবকল্যাণ কেন্দ্র হিসেবে গড়ে তোলা হচ্ছে।

প্রকল্পটিতে থাকছে ২৩৩টি গম্বুজ, সুউচ্চ মিনার, বিশাল মাদ্রাসা ও এতিমখানা। পাশাপাশি নির্মিত হচ্ছে একটি সমৃদ্ধ পাঠাগার, যেখানে জ্ঞানচর্চার সুযোগ থাকবে সবার জন্য। মানবসেবার অংশ হিসেবে এখানে স্থাপন করা হচ্ছে বিনামূল্যে চক্ষু হাসপাতাল। এছাড়াও থাকছে বৃদ্ধাশ্রম, মরদেহ সংরক্ষণের জন্য অত্যাধুনিক হিমাগার এবং এলাকার মানুষের জন্য একটি বৃহৎ কবরস্থান।

স্থানীয়দের মতে, প্রকল্পটির নির্মাণকাজ সম্পন্ন হলে সৌন্দর্য, পরিসর ও সেবামূলক কার্যক্রমের দিক থেকে এটি হবে একটি ব্যতিক্রমী ও অনন্য স্থাপনা।

উল্লেখ্য, সমাজসেবক আলাউদ্দিন এর আগে ধামরাইয়ে বিনোদন কেন্দ্র ‘আলাদীনস পার্ক’ এবং চিকিৎসাসেবা প্রতিষ্ঠান ‘আলাদীনস জেনারেল হাসপাতাল’ প্রতিষ্ঠা করেছেন। তার এসব উদ্যোগ ইতোমধ্যে এলাকায় প্রশংসিত হয়েছে।

মানবকল্যাণে নিবেদিতপ্রাণ আলাউদ্দিন জানান, মানুষের সেবা ও কল্যাণের উদ্দেশ্যেই তিনি ব্যক্তিগত উদ্যোগে এসব প্রতিষ্ঠান গড়ে তুলছেন। তিনি আশা করেন, এসব কার্যক্রমের মাধ্যমে মানুষের মাঝে তিনি আজীবন স্মরণীয় হয়ে থাকবেন।

বর্তমানে ‘মসজিদে রাবেয়া’ প্রকল্পের নির্মাণকাজ দ্রুত এগিয়ে চলছে। প্রকল্পটির দ্রুত বাস্তবায়নের জন্য তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *