রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
মে মাসে ৬৭৬ দুর্ঘটনা, নিহত ৬৭১: মে মাসে বিপর্যয়ের পরিসংখ্যান প্রকাশ দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম ১০ জুলাই মুক্তি পাচ্ছে জয়ার ‘অর্ধাঙ্গিনী’র সিক্যুয়াল বড় আকারেরও বাজেট বাস্তবায়নযোগ্য: এফবিসিসিআই আর্জেন্টিনা–ব্রাজিল সমর্থকদের রঙিন র‍্যালিতে ফুটবল উন্মাদনায় কাঁপল নীলফামারী সাভারে পেশাদার ৩মাদক কারবারি গ্রেপ্তার শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক মোরেলগঞ্জে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ মানববন্ধন মোরেলগঞ্জে ১০ লাখ নকল সিগারেটসহ চোরাই মালামাল ও যন্ত্রাংশ উদ্ধার ধামরাইয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রতিটি নাগরিকের সমৃদ্ধি নিশ্চিত করতে চাই’ : মির্জা ফখরুল সব নাগরিককে বিবেচনায় রেখেই বাজেট প্রণয়ন করা হয়েছে : অর্থমন্ত্রী মোড়েলগঞ্জে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত পাতলী খালের পুন:খনন কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এবার বিদায় রাজ্যসভা থেকে কোয়েল মল্লিকের ফাহিমার জন্য ন্যায়বিচার চাই: রোটারিয়ান ড. মীর শাহ আলম সাইবার সুরক্ষা আইনে বড় পরিবর্তনের উদ্যোগ, ভুয়া কনটেন্ট অপসারণে আসছে নতুন বিধান বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, পাস ৯ হাজার ২০১ প্রার্থী প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপে নতুন ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র সালমান শাহর মাকে হুমকির অভিযোগ: কী বললেন অভিনেতা শিবা শানু?
Notice :

ধামরাইয়ে ৫১ হাজারের বেশি পশু কুরবানির জন্য প্রস্তুত, স্থানীয় চাহিদার তুলনায় উদ্বৃত্ত ১৭ হাজার

নিজস্ব প্রতিনিধি
ছবি: ভালুম এলাকার তামিম এগ্রো খামার থেকে তোলা।

ঈদুল আযহাকে সামনে রেখে ঢাকার ধামরাই উপজেলায় কুরবানির জন্য প্রস্তুত করা হয়েছে ৫১ হাজার ৫০৮টি গবাদিপশু। স্থানীয় চাহিদা পূরণের পর অতিরিক্ত প্রায় ১৭ হাজার পশু রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হবে বলে জানিয়েছে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর। এদিকে পশুর ন্যায্যমূল্য পাওয়া নিয়ে আশাবাদী খামারি ও কৃষকরা।

উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছর ধামরাইয়ের প্রায় ৩০০ খামারি ও কৃষক কুরবানির পশু প্রস্তুত করেছেন। প্রস্তুতকৃত পশুর মধ্যে রয়েছে ৩২ হাজার ৫০৮টি গরু, ৪০টি মহিষ এবং ১৮ হাজার ৯৬০টি ছাগল ও ভেড়া। গরুর মধ্যে গাভী ও বকনা গরু রয়েছে ১ হাজার ২২৫টি, ষাঁড় ৩১ হাজার ৪৩টি এবং বলদ ২৪০টি। এছাড়া ছাগল রয়েছে ১৬ হাজার ৫৬০টি ও ভেড়া ২ হাজার ৪০০টি।

প্রাণিসম্পদ বিভাগের হিসাবে, ধামরাই উপজেলায় কুরবানির পশুর স্থানীয় চাহিদা প্রায় ৩৫ হাজার। ফলে চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত পশু দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা সম্ভব হবে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাদের ধারণা, এবারের মৌসুমে ধামরাইয়ে ৫০০ থেকে ৬০০ কোটি টাকার পশু বিক্রি হতে পারে।

ধামরাইয়ে গরু পালন দীর্ঘদিনের ঐতিহ্য। কুরবানিকে সামনে রেখে উপজেলার খামারিরা দেশীয় ও প্রাকৃতিক পদ্ধতিতে গরু মোটাতাজাকরণে মনোযোগ দিয়েছেন। শেষ মুহূর্তে তারা পশুর পরিচর্যায় ব্যস্ত সময় পাড় করছেন। খামারগুলোতে নিয়মিত গোসল, কাঁচা ঘাস সরবরাহ, পর্যাপ্ত আলো-বাতাস নিশ্চিত করা এবং পশুর স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।

তবে খামারিদের অভিযোগ, গো-খাদ্য, ওষুধ ও চিকিৎসা ব্যয় আগের তুলনায় অনেক বেড়ে গেছে। পাশাপাশি গৃহস্থ ও ব্যাপারীদের মধ্যে দাম নিয়ে কিছুটা মতপার্থক্যও রয়েছে। খামারিদের দাবি, ব্যাপারীরা কম দাম প্রস্তাব করছেন। অন্যদিকে ব্যাপারীদের ভাষ্য, গৃহস্থরা  বেশি মূল্য হাঁকছেন। তবে এবার ভারতীয় গরু আমদানির আশঙ্কা কম থাকায় দেশীয় পশুর ভালো দাম পাওয়ার আশা করছেন সংশ্লিষ্টরা।

স্থানীয় খামারি মো. আনোয়ার হোসেন বলেন, “আমাদের খামারে এবার কুরবানিকে সামনে রেখে প্রায় ২০টি গরু প্রস্তুত করেছি। নিজের গাভীর বাছুর লালন-পালন করে বড় করেছি। প্রাকৃতিক উপায়ে কাঁচা ঘাস ও কুঁড়া-ভুষি খাইয়ে গরুগুলো বড় করা হয়েছে। এখন ব্যাপারীরা প্রতিটি গরুর দাম ২ থেকে ৩ লাখ টাকা পর্যন্ত বলছেন। আশা করছি, ঈদের আগে দাম আরও বাড়বে।”

ধামরাই উপজেলা ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. দেলোয়ার হোসেন জানান, কুরবানির জন্য উপজেলায় বিভিন্ন জাতের গরু প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে দেশি জাতের পাশাপাশি নেপালী, অস্ট্রেলিয়ান, ফ্রিজিয়ানা ও হরিয়ানা জাতের গরুও রয়েছে। তিনি বলেন, “স্থানীয় চাহিদা পূরণের পর উদ্বৃত্ত পশু ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হবে। এবার পশু বিক্রির পরিমাণ আগের বছরের তুলনায় অনেক বেশি হবে বলে আমরা আশা করছি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *