রবিবার, ১৪ জুন ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
মে মাসে ৬৭৬ দুর্ঘটনা, নিহত ৬৭১: মে মাসে বিপর্যয়ের পরিসংখ্যান প্রকাশ দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম ১০ জুলাই মুক্তি পাচ্ছে জয়ার ‘অর্ধাঙ্গিনী’র সিক্যুয়াল বড় আকারেরও বাজেট বাস্তবায়নযোগ্য: এফবিসিসিআই আর্জেন্টিনা–ব্রাজিল সমর্থকদের রঙিন র‍্যালিতে ফুটবল উন্মাদনায় কাঁপল নীলফামারী সাভারে পেশাদার ৩মাদক কারবারি গ্রেপ্তার শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক মোরেলগঞ্জে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ মানববন্ধন মোরেলগঞ্জে ১০ লাখ নকল সিগারেটসহ চোরাই মালামাল ও যন্ত্রাংশ উদ্ধার ধামরাইয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রতিটি নাগরিকের সমৃদ্ধি নিশ্চিত করতে চাই’ : মির্জা ফখরুল সব নাগরিককে বিবেচনায় রেখেই বাজেট প্রণয়ন করা হয়েছে : অর্থমন্ত্রী মোড়েলগঞ্জে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত পাতলী খালের পুন:খনন কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এবার বিদায় রাজ্যসভা থেকে কোয়েল মল্লিকের ফাহিমার জন্য ন্যায়বিচার চাই: রোটারিয়ান ড. মীর শাহ আলম সাইবার সুরক্ষা আইনে বড় পরিবর্তনের উদ্যোগ, ভুয়া কনটেন্ট অপসারণে আসছে নতুন বিধান বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, পাস ৯ হাজার ২০১ প্রার্থী প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপে নতুন ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র সালমান শাহর মাকে হুমকির অভিযোগ: কী বললেন অভিনেতা শিবা শানু?
Notice :

পঞ্চগড়ে বিজিবির অভিযানে ভারতীয় মদসহ গরু জব্দ

পঞ্চগড় প্রতিনিধি
ছবি: সংগৃহীত

পঞ্চগড়ে পৃথক সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ১৮ বোতল মদ সহ গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা।

শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল সিরাজুল ইসলাম অভিযানের বিষয়গুলো  নিশ্চিত করেন।

বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার (৯-১০ এপ্রিল) দুপুর পর্যন্ত পঞ্চগড় সদর উপজেলার মালকাডাঙ্গা ও বড়শশী সীমান্ত এলাকায় পৃথক অভিযানে মদ সহ  একটি গরু  উদ্ধার করে জব্দ করে বিজিবি।

বিজিবি জানায়, শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন মালকাডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালায় বিজিবি সদস্যরা। এসময় সীমান্ত পিলার ৭৭৫/১১এস থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নাওতরী প্রাইমারি স্কুল সংলগ্ন এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ১৮ বোতল মদ উদ্ধার করা হয়।

অপরদিকে বৃহস্পতিবার গভীর রাতে বড়শশী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করা হয়। এসময় সীমান্ত পিলার ৭৭৮ থেকে প্রায় ৫০০ গজ অভ্যন্তরে অমরখানা এলাকায় ১৪-১৫ জন বাংলাদেশী চোরাকারবারী ভারত থেকে গরু নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি টহলদল তাদের ধাওয়া করে। অভিযানে চোরাকারবারীরা বিজিবির ওপর আক্রমণের চেষ্টা করলে টহল দল কমান্ডারের নির্দেশে এক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে । এতে চোরাকারবারীরা ধাওয়া খেয়ে একটি গরু ফেলে পালিয়ে যায়। পরে গরুটি জব্দ করে বিওপিতে নেয়া হয়।

ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল সিরাজুল ইসলাম  বলেন, সীমান্ত নিরাপত্তা এবং চোরাচালানসহ সকল ধরনের অপরাধ নির্মূলে বিজিবি সদস্যরা তৎপর রয়েছে। একই সাথে দিনও রাতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জব্দকৃত মদ ও গরুর বিষয়ে আইনি ব্যবস্থা চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *