রবিবার, ১৪ জুন ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
মে মাসে ৬৭৬ দুর্ঘটনা, নিহত ৬৭১: মে মাসে বিপর্যয়ের পরিসংখ্যান প্রকাশ দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম ১০ জুলাই মুক্তি পাচ্ছে জয়ার ‘অর্ধাঙ্গিনী’র সিক্যুয়াল বড় আকারেরও বাজেট বাস্তবায়নযোগ্য: এফবিসিসিআই আর্জেন্টিনা–ব্রাজিল সমর্থকদের রঙিন র‍্যালিতে ফুটবল উন্মাদনায় কাঁপল নীলফামারী সাভারে পেশাদার ৩মাদক কারবারি গ্রেপ্তার শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক মোরেলগঞ্জে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ মানববন্ধন মোরেলগঞ্জে ১০ লাখ নকল সিগারেটসহ চোরাই মালামাল ও যন্ত্রাংশ উদ্ধার ধামরাইয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রতিটি নাগরিকের সমৃদ্ধি নিশ্চিত করতে চাই’ : মির্জা ফখরুল সব নাগরিককে বিবেচনায় রেখেই বাজেট প্রণয়ন করা হয়েছে : অর্থমন্ত্রী মোড়েলগঞ্জে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত পাতলী খালের পুন:খনন কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এবার বিদায় রাজ্যসভা থেকে কোয়েল মল্লিকের ফাহিমার জন্য ন্যায়বিচার চাই: রোটারিয়ান ড. মীর শাহ আলম সাইবার সুরক্ষা আইনে বড় পরিবর্তনের উদ্যোগ, ভুয়া কনটেন্ট অপসারণে আসছে নতুন বিধান বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, পাস ৯ হাজার ২০১ প্রার্থী প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপে নতুন ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র সালমান শাহর মাকে হুমকির অভিযোগ: কী বললেন অভিনেতা শিবা শানু?
Notice :

রাঙ্গামাটিতে ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

বিশেষ প্রতিনিধি
ছবি: সংগৃহীত

রাঙ্গামাটি জেলা ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটি বাতিলের দাবিতে শহরে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে পদবঞ্চিত নেতাকর্মীদের এক অংশ। তারা কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের বিরুদ্ধে টাকার বিনিময়ে পদ বণ্টনের অভিযোগ তুলেছেন।

রোববার (৩ মে) সকালে শহরের পৌরসভা চত্বর থেকে শুরু হওয়া মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে কাঠালতলী এলাকায় বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেয়। সেখানে সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানানো হয়, যার ফলে ওই এলাকায় যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

শনিবার রাতে ২৩ সদস্যের আংশিক জেলা কমিটি ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করতে থাকেন সংগঠনের একাংশের নেতাকর্মীরা। তাদের অভিযোগ, কমিটিতে বিবাহিত, অছাত্র এবং শহরের বাইরে বসবাসকারী ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছে। বিশেষ করে রাজস্থলী উপজেলা ছাত্রদলের আহ্বায়ককে জেলা কমিটির সাধারণ সম্পাদক করা নিয়ে বিরাট অসন্তোষ দেখা দেয়।

বিক্ষোভকারীরা স্লোগান দেন, ‘টাকা লাগলে টাকা নে, নতুন করে কমিটি দে’, এবং তারা দাবি করেন যে, কমিটি গঠন করা হয়েছে টাকার বিনিময়ে। তাদের অভিযোগ, পদগুলো দেওয়া হয়েছে অর্থ ও উপঢৌকনের বিনিময়ে, এমনকি আইফোনও দেওয়া হয়েছে পদ পাওয়ার জন্য। এছাড়া সাধারণ সম্পাদক পদে নির্বাচিত ব্যক্তির শহরের সঙ্গে কোনো সম্পর্ক না থাকার অভিযোগও ওঠে।

নবগঠিত কমিটির সভাপতি অলি আহাদ বিক্ষোভকারীদের দাবির বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ছাত্রদল একটি বড় সংগঠন সবাইকে সন্তুষ্ট করা সম্ভব নয়। যারা পদ পাননি, তাদের মধ্যে অসন্তোষ থাকতেই পারে। তবে সংগঠনের শৃঙ্খলা মেনে কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তে আস্থা রাখা উচিত।

এটি উল্লেখযোগ্য যে, ২০১৮ সালের মে মাসে রাঙ্গামাটি জেলা ছাত্রদলের সর্বশেষ কমিটি গঠন করা হয়েছিল। ওই সময় ফারুক আহমেদ সাব্বিরকে সভাপতি এবং আলী আকবর সুমনকে সাধারণ সম্পাদক করা হয়েছিল। দীর্ঘ সময় পর নতুন কমিটি ঘোষণা করা হলেও এটি কিছু নেতাকর্মীদের কাছে বিতর্কিত হয়ে উঠেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *