রবিবার, ১৪ জুন ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
মে মাসে ৬৭৬ দুর্ঘটনা, নিহত ৬৭১: মে মাসে বিপর্যয়ের পরিসংখ্যান প্রকাশ দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম ১০ জুলাই মুক্তি পাচ্ছে জয়ার ‘অর্ধাঙ্গিনী’র সিক্যুয়াল বড় আকারেরও বাজেট বাস্তবায়নযোগ্য: এফবিসিসিআই আর্জেন্টিনা–ব্রাজিল সমর্থকদের রঙিন র‍্যালিতে ফুটবল উন্মাদনায় কাঁপল নীলফামারী সাভারে পেশাদার ৩মাদক কারবারি গ্রেপ্তার শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক মোরেলগঞ্জে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ মানববন্ধন মোরেলগঞ্জে ১০ লাখ নকল সিগারেটসহ চোরাই মালামাল ও যন্ত্রাংশ উদ্ধার ধামরাইয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রতিটি নাগরিকের সমৃদ্ধি নিশ্চিত করতে চাই’ : মির্জা ফখরুল সব নাগরিককে বিবেচনায় রেখেই বাজেট প্রণয়ন করা হয়েছে : অর্থমন্ত্রী মোড়েলগঞ্জে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত পাতলী খালের পুন:খনন কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এবার বিদায় রাজ্যসভা থেকে কোয়েল মল্লিকের ফাহিমার জন্য ন্যায়বিচার চাই: রোটারিয়ান ড. মীর শাহ আলম সাইবার সুরক্ষা আইনে বড় পরিবর্তনের উদ্যোগ, ভুয়া কনটেন্ট অপসারণে আসছে নতুন বিধান বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, পাস ৯ হাজার ২০১ প্রার্থী প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপে নতুন ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র সালমান শাহর মাকে হুমকির অভিযোগ: কী বললেন অভিনেতা শিবা শানু?
Notice :

রাজশাহীতে শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি

রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ শ্রমিকদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এসময় পরিবহন শ্রমিক নেতা রফিকুল ইসলাম পাখির পদত্যাগ দাবি করেন ও অবিলম্বে শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবি করেন।

সোমবার (২৭ এপ্রিল) সকালে মহানগরীর ভদ্রা মোড়ে স্মৃতি অম্লান চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অভিযুক্ত রফিকুল ইসলাম পাখি রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচিত সহ-সভাপতি। তবে জুলাই অভ্যুত্থানের পর ইউনিয়নের সাধারণ সম্পাদক আত্মগোপনে গেলে তিনি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বনে যান। এছাড়াও রাজশাহী মহানগর শ্রমিক দলের আহ্বায়ক তিনি।

কর্মসূচিতে পরিবহন শ্রমিকরা ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগের কমিটি বাতিল করতে হবে’, শ্রমিকদের উপর হামলা কেন পাখি তুই জবাব দে’, ‘অবিলম্বে শ্রমিক ইউনিয়নের নির্বাচন দিতে হবে’, ’শ্রমিক ইউনিয়ন অশান্ত কেন পাখি তুই জবাব দে’ সহ বিভিন্ন স্লোগান সম্বলিত ফেস্টুন প্রদর্শন করেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগের দোসর হিসেবে পরিচিত শ্রমিক নেতা রফিকুল ইসলাম পাখির নেতৃত্বে বহিরাগত সন্ত্রাসীরা সাধারণ শ্রমিকদের ওপর গুলি ও বোমা হামলা চালায়। এ ঘটনায় শ্রমিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে এবং তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

বক্তারা অবিলম্বে অভিযুক্ত রফিকুল ইসলাম পাখির পদত্যাগ ও গ্রেফতারের দাবি জানান। একই সঙ্গে মোটর শ্রমিক ইউনিয়নের সুষ্ঠু ও সুন্দর পরিবেশে নির্বাচনের দাবি জানান। পাশাপাশি শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন মো. শামীম, মো. স্বপন, মো. নাজমুল, মো. লিটন, মো. আজমত আলী, মো. জাহাঙ্গীর, মো. সাজ্জাদ হোসেন, মো. শিমুলসহ বিভিন্ন রুটে চলাচলকারী বাসের ড্রাইভার, সুপারভাইজার ও হেলপাররা।

মানববন্ধন শেষে শ্রমিকরা তাদের দাবির পক্ষে সংহতি প্রকাশ করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে জানতে শ্রমিক নেতা রফিকুল ইসলাম পাখিকে একাধিক বার ফোন দেয়া হলেও তার নম্বর বন্ধ পাওয়া যায়। ফলে তার কোন মন্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *