রবিবার, ১৪ জুন ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
মে মাসে ৬৭৬ দুর্ঘটনা, নিহত ৬৭১: মে মাসে বিপর্যয়ের পরিসংখ্যান প্রকাশ দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম ১০ জুলাই মুক্তি পাচ্ছে জয়ার ‘অর্ধাঙ্গিনী’র সিক্যুয়াল বড় আকারেরও বাজেট বাস্তবায়নযোগ্য: এফবিসিসিআই আর্জেন্টিনা–ব্রাজিল সমর্থকদের রঙিন র‍্যালিতে ফুটবল উন্মাদনায় কাঁপল নীলফামারী সাভারে পেশাদার ৩মাদক কারবারি গ্রেপ্তার শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক মোরেলগঞ্জে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ মানববন্ধন মোরেলগঞ্জে ১০ লাখ নকল সিগারেটসহ চোরাই মালামাল ও যন্ত্রাংশ উদ্ধার ধামরাইয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রতিটি নাগরিকের সমৃদ্ধি নিশ্চিত করতে চাই’ : মির্জা ফখরুল সব নাগরিককে বিবেচনায় রেখেই বাজেট প্রণয়ন করা হয়েছে : অর্থমন্ত্রী মোড়েলগঞ্জে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত পাতলী খালের পুন:খনন কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এবার বিদায় রাজ্যসভা থেকে কোয়েল মল্লিকের ফাহিমার জন্য ন্যায়বিচার চাই: রোটারিয়ান ড. মীর শাহ আলম সাইবার সুরক্ষা আইনে বড় পরিবর্তনের উদ্যোগ, ভুয়া কনটেন্ট অপসারণে আসছে নতুন বিধান বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, পাস ৯ হাজার ২০১ প্রার্থী প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপে নতুন ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র সালমান শাহর মাকে হুমকির অভিযোগ: কী বললেন অভিনেতা শিবা শানু?
Notice :

শরণখোলায় জলবায়ু ও স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ব্র্যাকের কর্মশালা

Reporter Name

উপকূলীয় জনপদে জলবায়ু পরিবর্তনের প্রভাব দিন দিন আরও প্রকট হয়ে উঠছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততার বিস্তার, ঘূর্ণিঝড় ও বন্যার ঘনঘটা—সব মিলিয়ে নিরাপদ পানি ও জনস্বাস্থ্য এখন বড় উদ্বেগের বিষয়। এর ফলে ডায়রিয়া, চর্মরোগসহ নানা পানিবাহিত ও জলবায়ু-সংবেদনশীল রোগের ঝুঁকি বাড়ছে। দুর্যোগপ্রবণ বাগেরহাটের শরণখোলায় এ স্বাস্থ্যঝুঁকি মোকাবিলা বিশেষ চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

এই বাস্তবতায় BRAC-এর উদ্যোগে “ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড হেলথ প্রজেক্ট”-এর আওতায় শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে আয়োজিত এ কর্মশালায় জরুরি স্বাস্থ্যসেবা প্রস্তুতি ও দুর্যোগ-পরবর্তী সাড়া ব্যবস্থাপনা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

প্রকল্প কর্মকর্তা সনৎ কুমারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. প্রিয় গোপাল বিশ্বাস। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ অপরিহার্য। যৌথ প্রচেষ্টার মাধ্যমেই টেকসই স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব।

কর্মশালায় আরও বক্তব্য দেন আরএমও ডা. কেয়া মনি, শরণখোলা সরকারি কলেজের সহকারী অধ্যাপক শামীম হাসান, ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আফতাব ই আলম, ব্র্যাকের টিবি কন্ট্রোল প্রোগ্রাম অফিসার স্মৃতি কণা রায় এবং সমাজসেবক মামুন গাজী। স্থানীয় স্বাস্থ্যকর্মী, কমিউনিটি প্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন অংশীজন এতে অংশ নেন।

আলোচনায় জলবায়ু-সংবেদনশীল রোগ প্রতিরোধ, জরুরি স্বাস্থ্যসেবার সক্ষমতা বৃদ্ধি, দুর্যোগের পর দ্রুত চিকিৎসা সহায়তা প্রদান এবং স্বাস্থ্যতথ্য ব্যবস্থাপনা উন্নয়নের বিষয়গুলো গুরুত্ব পায়। বক্তারা উপকূলীয় জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধি ও প্রশিক্ষণভিত্তিক সক্ষমতা উন্নয়নের ওপর জোর দেন।

আয়োজকরা জানান, স্থানীয় স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করা এবং দুর্যোগ মোকাবিলায় কমিউনিটির অভিযোজন সক্ষমতা বাড়াতে তারা সরকারি বিভাগের সঙ্গে সমন্বয় করে কাজ করে যাচ্ছে। এ ধরনের কর্মশালা ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়নে কার্যকর ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *