রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
মে মাসে ৬৭৬ দুর্ঘটনা, নিহত ৬৭১: মে মাসে বিপর্যয়ের পরিসংখ্যান প্রকাশ দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম ১০ জুলাই মুক্তি পাচ্ছে জয়ার ‘অর্ধাঙ্গিনী’র সিক্যুয়াল বড় আকারেরও বাজেট বাস্তবায়নযোগ্য: এফবিসিসিআই আর্জেন্টিনা–ব্রাজিল সমর্থকদের রঙিন র‍্যালিতে ফুটবল উন্মাদনায় কাঁপল নীলফামারী সাভারে পেশাদার ৩মাদক কারবারি গ্রেপ্তার শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক মোরেলগঞ্জে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ মানববন্ধন মোরেলগঞ্জে ১০ লাখ নকল সিগারেটসহ চোরাই মালামাল ও যন্ত্রাংশ উদ্ধার ধামরাইয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রতিটি নাগরিকের সমৃদ্ধি নিশ্চিত করতে চাই’ : মির্জা ফখরুল সব নাগরিককে বিবেচনায় রেখেই বাজেট প্রণয়ন করা হয়েছে : অর্থমন্ত্রী মোড়েলগঞ্জে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত পাতলী খালের পুন:খনন কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এবার বিদায় রাজ্যসভা থেকে কোয়েল মল্লিকের ফাহিমার জন্য ন্যায়বিচার চাই: রোটারিয়ান ড. মীর শাহ আলম সাইবার সুরক্ষা আইনে বড় পরিবর্তনের উদ্যোগ, ভুয়া কনটেন্ট অপসারণে আসছে নতুন বিধান বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, পাস ৯ হাজার ২০১ প্রার্থী প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপে নতুন ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র সালমান শাহর মাকে হুমকির অভিযোগ: কী বললেন অভিনেতা শিবা শানু?
Notice :

শ্রীপুর পৌরসভার বাগমারা এলাকায় ৬ ঘণ্টার বৃষ্টিতে জলাবদ্ধতা দুই শতাধিক পরিবারের ভোগান্তি

কথাভিশন রিপোর্ট
ছবি সংগৃহীত

গাজীপুরের শ্রীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম বাগমারা (কলেজপাড়া) এলাকায় সোমবার (৪ মে) ভোর রাত থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত টানা ৬ ঘণ্টার বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। কোমর সমান পানি জমে যাওয়া এই এলাকায় দুই শতাধিক পরিবারের চলাচলে গুরুতর সমস্যা তৈরি করেছে।

বৃষ্টি পরবর্তী সময় এলাকা পরিদর্শন করেন স্থানীয় এমপি অধ্যাপক ডা: এস এম রফিকুল ইসলাম বাচ্চু, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং পৌরসভার প্রশাসক নাহিদ ভূঁইয়া। তারা জলাবদ্ধতা নিরসনে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।

স্থানীয়রা জানিয়েছেন, জলাবদ্ধতা সমস্যাটি দীর্ঘদিন ধরে চলমান। প্রায় চার বছর ধরে এই পরিস্থিতির মধ্যে বসবাস করতে হচ্ছে তাদের। বাসিন্দাদের মতে, সামান্য বৃষ্টি হলেই বাড়ির আঙ্গিনায় পানি ঢুকে পড়ে ফলে সবার জীবনযাত্রায় বিপর্যয় সৃষ্টি হয়। এই জলাবদ্ধতায় বসবাসরতরা পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

এছাড়া স্থানীয় বাসিন্দা জুয়েল মিয়া বলেন, যেকোনো কাজ করতে হলে নোংরা পানি মাড়িয়ে চলাফেরা করতে হয়, এতে অসহনীয় দুর্গন্ধ ছড়ায়। গৃহিনী রোকেয়া বেগম জানান, তারা বহুবার পৌরসভাসহ স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছেন, কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

এদিকে শ্রীপুর পৌরসভার প্রধান প্রকৌশলী শাহেদ আকতার জানিয়েছেন, আপাতত পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং মঙ্গলবার থেকে কাজ শুরু হবে। তিনি আরও বলেন, ড্রেন এবং কালভার্ট বন্ধ করা বেআইনি কাজ। আমরা আলোচনার মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত নেব।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ ভূঁইয়া জানিয়েছেন, জলাবদ্ধতার পানি নিষ্কাশনের জন্য একটি ড্রেনের ব্যবস্থা করা হবে এবং পরবর্তীতে সড়কের অন্য পাশ দিয়ে একটি পাকা ড্রেন তৈরি করা হবে যাতে পানি সহজেই চলে যেতে পারে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে পৌরসভার সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের ইতোমধ্যে কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *