রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
মে মাসে ৬৭৬ দুর্ঘটনা, নিহত ৬৭১: মে মাসে বিপর্যয়ের পরিসংখ্যান প্রকাশ দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম ১০ জুলাই মুক্তি পাচ্ছে জয়ার ‘অর্ধাঙ্গিনী’র সিক্যুয়াল বড় আকারেরও বাজেট বাস্তবায়নযোগ্য: এফবিসিসিআই আর্জেন্টিনা–ব্রাজিল সমর্থকদের রঙিন র‍্যালিতে ফুটবল উন্মাদনায় কাঁপল নীলফামারী সাভারে পেশাদার ৩মাদক কারবারি গ্রেপ্তার শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক মোরেলগঞ্জে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ মানববন্ধন মোরেলগঞ্জে ১০ লাখ নকল সিগারেটসহ চোরাই মালামাল ও যন্ত্রাংশ উদ্ধার ধামরাইয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রতিটি নাগরিকের সমৃদ্ধি নিশ্চিত করতে চাই’ : মির্জা ফখরুল সব নাগরিককে বিবেচনায় রেখেই বাজেট প্রণয়ন করা হয়েছে : অর্থমন্ত্রী মোড়েলগঞ্জে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত পাতলী খালের পুন:খনন কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এবার বিদায় রাজ্যসভা থেকে কোয়েল মল্লিকের ফাহিমার জন্য ন্যায়বিচার চাই: রোটারিয়ান ড. মীর শাহ আলম সাইবার সুরক্ষা আইনে বড় পরিবর্তনের উদ্যোগ, ভুয়া কনটেন্ট অপসারণে আসছে নতুন বিধান বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, পাস ৯ হাজার ২০১ প্রার্থী প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপে নতুন ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র সালমান শাহর মাকে হুমকির অভিযোগ: কী বললেন অভিনেতা শিবা শানু?
Notice :

১৫ মিনিটের কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড শ্রীপুরের তিন গ্রাম

বিশেষ প্রতিনিধি
ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে ১৫ মিনিটের কালবৈশাখী ঝড়ে তিনটি গ্রামের বসতবাড়ি, গাছপালা ও ফসলের মাঠ লন্ডভন্ড হয়ে গেছে। এতে এলাকার বিদ্যুৎ সঞ্চালন লাইনের ব্যাপক ক্ষতি হয়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (৭ মে) সকাল সোয়া ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত চলে ঝড়ের তান্ডব।

এতে উপজেলার কাওরাইদ ইউনিয়নের হয়দেবপুর, জাহাঙ্গীরপুর ও ধামলই গ্রামের গাছপালা উপড়ে ও ভেঙ্গে গেছে। অনেক ঘরের চাল উড়ে গেছে। ক্ষয়ক্ষতি হয়েছে বিদ্যুতের লাইনের। ফলে ওই তিন গ্রামের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন এসব গ্রামের বহু মানুষ।

দুপুরে সরেজমিন তিনটি গ্রামে গিয়ে দেখা যায়, অনেকের বসতবাড়ির টিনের চাল উড়ে গেছে। বহু কাঁঠালগাছ ভেঙ্গে মৌসুমী ফল কাঁঠালের ক্ষতি হয়েছে। প্রচণ্ড ঝড়ো হাওয়ায় পাকাধান খেত মাটিতে লুটিয়ে পড়েছে। শাকসবজির খেত মাটিতে মিশে গেছে। বৈদ্যুতিক সঞ্চালন লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে। শতাধিক পয়েন্ট মেইন লাইন ছিঁড়ে মাটিতে পড়ে গেছে।

হয়দেবপুর গ্রামের বাসিন্দা জামল উদ্দিন বলেন, মাত্র ১৫ মিনিটের ঝড়ে এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে বাড়িঘর-গাছপালা ভেঙ্গে পড়েছে সব এলাকায়। এ কারণে দুপুর পর্যন্ত বিদ্যুৎ আসেনি।

জাহাঙ্গীরপুর গ্রামের বাসিন্দা আব্দুল কাদির বলেন, সকালের ১৫ মিনিটের কালবৈশাখী ঝড়ে আমার ঘরের চাল উড়ে গেছে। এতে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি। মুরগির খামারি জাহাঙ্গীর আলম বলেন, হঠাৎ কালবৈশাখী ঝড়ে আমার মুরগির খামারের চাল উড়ে গেছে। আমার একমাত্র সম্বল হারিয়ে এখন আমি নিঃস্ব প্রায়।

ছবি: সংগৃহীত

হয়দেবপুর গ্রামের বাসিন্দা শহিদুল্লাহ খান বলেন, ১৫ মিনিটের ঝড়ে তিনটি গ্রামের কমপক্ষে শতাধিক পয়েন্টে বৈদ্যুতিক সংযোগ লাইনের মেইন লাইন ছিঁড়ে মাটিতে পড়ে রয়েছে। দীর্ঘ সময়ের জন্য গ্রামে বিদ্যুৎহীন থাকবে।

কাওরাইদ পল্লী বিদুৎ অফিসের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) আনিছুর রহমান বলেন, কালবৈশাখী ঝড়ে বিদ্যুৎ সঞ্চালন লাইনের বিভিন্ন পয়েন্টে মেইন লাইন ছিঁড়ে মাটিতে পড়ে রয়েছে। ধরে নিতে পারেন দীর্ঘ সময়ের জন্য তিনটি গ্রামে বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে। অনেক গাছপালা মেইন লাইনের উপর এগুলো সরিয়ে নিতে অনেক সময়ের প্রয়োজন।

শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা সুমাইয়া সুলতানা বন্যা বলেন, কালবৈশাখী ঝড়ে স্থানীয় কৃষকদের বোরোধানসহ শাকসবজির অনেক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকার জন্য মাঠকর্মীদের গ্রামে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *