দেশের দুই বিভাগ রংপুর বিভাগ ও ময়মনসিংহ বিভাগে ঝড়ো আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
শনিবার (২৫ এপ্রিল) দেওয়া পূর্বাভাসে জানানো হয়, এসব অঞ্চলে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে, যার গতিবেগ ঘণ্টায় ৬১ থেকে ৮০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে।
আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানান, পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে আসা এই ঝড়ের সঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে। এতে স্থানীয়ভাবে স্বাভাবিক জনজীবনে সাময়িক বিঘ্ন ঘটতে পারে।
ঝড়ের প্রভাব মোকাবিলায় সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে এবং নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।