সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম:
শেহবাজ শরিফের ঘোষণা: ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি স্বাক্ষর হতে যাচ্ছে জেনেভায় জমি বিক্রি নিয়ে বিরোধ, বাবাকে হত্যা করে জঙ্গলে ফেলে দেন ছেলে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল চ্যালেঞ্জ করে রিট বেনজীর প্রত্যর্পণে আইনি জটিলতা, সামনে কী পথ? আদ্-দ্বীন হাসপাতাল বন্ধ, তবে মেডিকেল কলেজ চালু থাকবে : স্বাস্থ্যমন্ত্রী দিল্লিতে প্রবেশে বাধা, সফর বাতিল করে দেশে ফিরলেন জাহেদ উর রহমান ক্ষেপণাস্ত্র ইস্যু আলোচনার বাইরে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতায় নতুন মোড় জ্যোতিষ বিশ্লেষণে ১৫ জুনের বিশ্বকাপ ম্যাচে সম্ভাবনার ইঙ্গিত দেশ-জাতির স্বার্থে নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি : ডা. শফিকুর রোলেক্সের বিলাসবহুল ঘড়ি উপহার পেয়ে চমকে গেলেন শাকিব খান মে মাসে ৬৭৬ দুর্ঘটনা, নিহত ৬৭১: মে মাসে বিপর্যয়ের পরিসংখ্যান প্রকাশ দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম ১০ জুলাই মুক্তি পাচ্ছে জয়ার ‘অর্ধাঙ্গিনী’র সিক্যুয়াল বড় আকারেরও বাজেট বাস্তবায়নযোগ্য: এফবিসিসিআই আর্জেন্টিনা–ব্রাজিল সমর্থকদের রঙিন র‍্যালিতে ফুটবল উন্মাদনায় কাঁপল নীলফামারী সাভারে পেশাদার ৩মাদক কারবারি গ্রেপ্তার শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক মোরেলগঞ্জে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ মানববন্ধন মোরেলগঞ্জে ১০ লাখ নকল সিগারেটসহ চোরাই মালামাল ও যন্ত্রাংশ উদ্ধার ধামরাইয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
Notice :

পঞ্চগড়ে প্রতিবাদ সমাবেশ

নিজস্ব প্রতিনিধি
ছবি: সংগৃহীত

পঞ্চগড়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগকে কেন্দ্র করে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-র মুখপাত্র রাশেদ প্রধানকে নিজ জেলায় অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে জেলা ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের আয়োজিত প্রতিবাদ সমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

এর আগে নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলা এলাকায় পৌঁছায় এবং পরে চৌরঙ্গী মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

অভিযোগ রয়েছে, মিছিল চলাকালে কিছু নেতাকর্মী জাগপা দলীয় কার্যালয়ের টিনের বেড়া ও ভেতরের চেয়ার, ফ্যানসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করেন।

সমাবেশে বক্তারা বলেন, রাজনৈতিক শিষ্টাচার বজায় রেখে মত প্রকাশ করা উচিত ছিল, কিন্তু রাশেদ প্রধান তা না করে আপত্তিকর মন্তব্য করেছেন বলে তারা দাবি করেন। এ ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে তাকে পঞ্চগড়ে অবাঞ্ছিত ঘোষণা করা হয় এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থার দাবি জানানো হয়।

তবে জাগপা নেতাকর্মীরা অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাদের কার্যালয়ে ভাঙচুর করা হয়েছে। তাদের দাবি, এর আগেও এমন ঘটনা ঘটেছে এবং তারা মতপ্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ন হওয়ার অভিযোগ তুলেছেন। জাগপা নেতারা জানান, তারা এ ঘটনার নিন্দা ও বিচার দাবি করছেন এবং আইনগত পদক্ষেপ নেবেন।

জাগপা পঞ্চগড়ের সাধারণ সম্পাদক শাহরিয়ার আলম বিপ্লব বলেন, কার্যালয়ের প্রাচীরসহ ভেতরের আসবাবপত্র ক্ষতিগ্রস্ত করা হয়েছে, তবে কোনো নেতাকর্মীর ওপর হামলা হয়নি।

এ বিষয়ে পঞ্চগড় সদর থানার ওসি জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সতর্ক অবস্থানে আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *